যুব সাথী প্রকল্প নিয়ে নতুন আপডেট! জেনে নিন এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত!

রাজ্য সরকারের ২০২৬ বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি নতুন প্রকল্পের উদ্বোধনের কথা বলেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই বিশেষ প্রকল্প হল যুব সাথী প্রকল্প। বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগেই বাজেট পেশের সময় রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নতুন যুব সাথী প্রকল্পের ঘোষণা জনপ্রিয়তার ধারা বজায় রাখবে বোঝাই গিয়েছিল। সেই অনুযায়ী যুব সাথী প্রকল্পের ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে উন্মাদনা ও উৎসাহ লক্ষ্য করা যায়।

যদিও প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী প্রকল্পের অনুদান দেওয়ার সময় আগস্ট মাস থেকে শুরু করবে বলেই ঘোষণা করেছিলেন। তবে পরে এই সিদ্ধান্ত বদলে পহেলা এপ্রিল থেকেই অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে ঘোষণা করেন। সেই অনুযায়ী যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু করা হয় 15ই ফেব্রুয়ারি থেকে। প্রথমদিকে আবেদন প্রক্রিয়া অফলাইন মাধ্যমে রাখা হলেও পরে অফলাইন মাধ্যমে চাপ বৃদ্ধি হওয়ার ফলে অনলাইন প্রক্রিয়া শুরু করা হয়। আবেদন প্রক্রিয়া চলে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যের প্রত্যেকটি জেলার বিভিন্ন ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সারা রাজ্য জুড়ে আবেদন প্রক্রিয়া জন্য হিড়িক পড়ে যায়। অফলাইনে প্রত্যেকদিন এতটাই ভিড় উপচে পড়ে যে বাধ্য হয়ে সরকারের পক্ষ থেকে অনলাইন পোর্টাল চালু করা হয়।

জানা যাচ্ছে অফলাইন এবং অনলাইন মিলিয়ে মোট আবেদনকারী সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ লক্ষ ৫৭ হাজার ৬৩০ জন। এর মধ্যে অফলাইনে জমা পড়েছে ৬৫ লক্ষ ৫৭৯ জনের আবেদন। বাকি ১৯ লক্ষ আবেদন জমা পড়ছে অনলাইন পোর্টালে।

জেলাভিত্তিক সবথেকে বেশি আবেদন জমা পড়েছে দক্ষিণ ২৪ পরগণায়। দক্ষিণ ২৪ পরগনায় আবেদনকারীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। এই জেলার আবেদনকারীর সংখ্যা ৭ লক্ষ ১৪ হাজার ১৩৩ জন। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আবেদনকারী সংখ্যা ৭ লক্ষ ২০ হাজার ৭০ জন।

আবেদন প্রক্রিয়া ২৬ শে ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছে এবং তারপরই চলবে যাচাই ও বাছাই প্রক্রিয়া। যে সমস্ত আবেদন সঠিক হবে অর্থাৎ গণ্য করা হবে সে সমস্ত উপভোক্তাদের একাউন্টে পহেলা এপ্রিল থেকে প্রত্যেক মাসে ৫ বছর পর্যন্ত ১৫০০ টাকা করে ব্যাংক একাউন্টে ঢুকবে।
এতদিন পর্যন্ত রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সারা রাজ্য জুড়ে জনপ্রিয়তা ছড়িয়েছিল, এখন সেই জায়গায় যুব সাথী প্রকল্প জনপ্রিয়তার অংশ হিসেবে রয়েছে। বেকার যুবক-যুবতীদের প্রত্যেক মাসে ১৫০০ টাকা, তাদের চাকরির ক্ষেত্রে অনেকটাই আর্থিক সহায়তা দেবে। তবে মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এটা জানা সত্ত্বেও দেখা গিয়েছে যুব সাথী প্রকল্পের লাইনে গ্র্যাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট বেকার যুবক-যুবতীরা আবেদন জমা দিতে গিয়েছিলেন, তবে তাদের একটাই আবেদন রাজ্য সরকারের কাছে, যুব সাথী প্রকল্প অনেকটাই তাদের মুখে হাসি ফুটিয়েছে তবে চাকরির সংস্থান হলে সবথেকে ভালো হতো।

তবে বিধানসভার নির্বাচনের আগে আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি এবং যুব সাথী প্রকল্পের সূচনা অনেকটাই খুশি ও আশ্বস্ত করেছে রাজ্যের বেকার যুবক যুবতীদের। তবে কিছু ক্ষেত্রে বিরোধী দল মুখ্যমন্ত্রীর এই দুটি মাস্টার্স স্ট্রোক বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার অন্যতম হাতিয়ার হিসেবে মনে করছেন।

Join Group Join Group