আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে ডিগ্রী পাস করে থাকেন বা কোর্স করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ কিছু সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। আপনিও যদি এরকম একটা চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করার আগে আবেদন সংক্রান্ত তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগ সংস্থা: পশ্চিম বর্ধমান স্বাস্থ্য বিভাগ ও পরিবার কল্যাণ সমিতি
শূন্য পদের সংখ্যা: মোট ১৫টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: বিভিন্ন পদে আবেদন করা যাবে। যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল মেডিক্যাল অফিসার, স্পেশালিস্ট, নার্সিং ইন চার্জ এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান।
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। মেডিকেল অফিসার পদে নিয়োগ হওয়ার জন্য এমবিবিএস ডিগ্রী থাকা চাই। অন্যান্য পদের জন্য আলাদা আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আবেদন করার আগে আপনি কোন পদের জন্য আবেদন করবেন তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি বিজ্ঞপ্তি থেকে ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন।
বেতন স্কেল: পদ অনুযায়ী বেতন স্কেল ভিন্ন রয়েছে। যেমন মেডিকেল অফিসার পদে প্রত্যেক মাসে মাসিক বেতন স্কেল রয়েছে ৮০ হাজার টাকা। স্পেশালিস্ট পদে মাসিক বেতন স্কেল রয়েছে ৭০ হাজার টাকা। নার্সিং ইনচার্জ পদে প্রত্যেক মাসে বেতন তেল রয়েছে ৫০ হাজার টাকা। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে মাসিক বেতন স্কয়ার রয়েছে ২২ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আবেদন করার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইট https://paschimbardhaman.gov.in/ এখানে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে এসে রিক্রুটমেন্ট অপশন নির্বাচন করতে হবে। এই রিক্রুটমেন্ট অপশনে বিজ্ঞপ্তি দেখতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। আবেদন করার আগে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নেবেন। এটি যেহেতু চুক্তিভিত্তিক কাজ তাই সমস্ত শর্ত জেনে আবেদন করবেন। এরপর আবেদনপত্র সঠিকভাবে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য দিয়ে পূরণ করবেন। উল্লিখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন। তারপর আবেদন মূল্য জমা দিয়ে তার একটি রিসিভ কপি রেফারেন্সের জন্য রেখে দেবেন। সব একবার মিলিয়ে নিয়ে সাবমিট করবেন তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
রেজিস্ট্রেশন এবং টাকা জমা দেওয়া শেষ তারিখ: রেজিস্ট্রেশন এবং আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ হল ২৬ শে মার্চ।
আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ শে মার্চ।
যে সমস্ত প্রার্থী মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন বা মেডিকেল কোর্সে পড়াশোনা করেছেন তারা ভালো করে ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে সকল তথ্য জেনে আবেদন করুন নির্দিষ্ট তারিখের মধ্যে। আবেদন সংক্রান্ত আরো তথ্য বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি পড়ে নেবেন।