আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটি সরকারি থেকে বেসরকারি বিভিন্ন কাজের জন্য একটি জরুরী নথি হিসাবে ব্যবহৃত হয়। বর্তমানে যে আধার কার্ড দেওয়া হয় সেটি অত্যন্ত পাতলা কাগজের হওয়ায় ব্যবহার করতে যেমন অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় ঠিক তেমন জল বা যেকোনো অবস্থায় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইজন্য UIDAI তরফে ওয়াটারপ্রুফ পিভিসি আধার কার্ড আনা হয়েছে যেটি শুধুমাত্র ৭৫ টাকা খরচ করলে আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন। এই পিভিসি আধার কার্ড কিভাবে আবেদন করবেন? পিভিসি আধার কার্ডের সুবিধা গুলো কি কি রয়েছে? এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।
পিভিসি আধার কার্ড কি:-
পিভিসি আধার কার্ড হল একটি নতুন ধরনের আধার কার্ড যেটি এটিএম কার্ড বা প্যান কার্ড এর মতন দেখতে। মোটা প্লাস্টিকের তৈরি যাতে জল লাগলেও কোনরকম নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এজন্যই এটাকে ওয়াটারপ্রুফ পিভিসি আধার কার্ড বলা হয়েছে।
পিভিসি আধার কার্ডের সুবিধা :
এটি কাগজের তুলনায় মোটা প্লাস্টিক দিয়ে তৈরি হবার জন্য অনেকটা মজবুত হয় এবং দীর্ঘদিন ব্যবহার উপযোগী। কাগজের না হওয়ার জন্য খুব সহজে নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা নেই।
জল প্রতিরোধে অর্থাৎ ওয়াটারপ্রুভ হওয়ার জন্য ভিজে গেল কোন রকম ভয়ের সম্ভাবনার নেই। ভিজে গেল এটি মুছে নিলে হয়ে যাবে, ছিড়ে যাওয়া সম্ভাবনা নেই।
এই কার্ডের মধ্যে হলোগ্রাম এবং কিউআর কোড এর সুবিধা রয়েছে যার জন্য ডিজিটাল যাচাইয়ের ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। এই কার্ডের মধ্যে আধুনিক সুরক্ষা ব্যবস্থা থাকার জন্য নিরাপত্তার দিক থেকে কার্ডটি অত্যন্ত গ্রহণযোগ্য।
আরোও পড়ুন : ১৫০০০ টাকার নিচে সেরা মোবাইল ফোন কিনবেন? দেখে নিন আপনার জন্য সেরা ৫টি ওয়াটার প্রুফ মোবাইল ফোন কোনটি?
কত টাকা খরচ পড়বে :
এই পিভিসি আধার কার্ড আবেদনের জন্য আপনাকে কোন দালাল বা কোন সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে হবে না। আপনি বাড়িতে বসে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা কম্পিউটার এর মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ৭৫ টাকা খরচ পড়বে জিএসটি এবং স্পিড পোস্ট এর চার্জ এর জন্য। আবেদন করার পর আপনার বাড়ির ঠিকানায় এই কার্ড পৌঁছে যাবে সুতরাং বাড়িতে বসেই আপনি নিজের হাতে এই কার্ড নিতে পারবেন।
অনলাইনে কিভাবে আবেদন করবেন :
প্রথমে আপনাকে UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Order PVC Adhar Card অপশন এ ক্লিক করতে হবে।
এরপর নতুন পেজে এসে আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বরটি লিখতে হবে, সেই সাথে ভার্চুয়াল আইডি নম্বর লিখতে হবে। এরপর ক্যাপচা কোর্ট লিখে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে সে ওটিপি নম্বর নির্দিষ্ট স্থানে বসাতে হবে। এরপর ভেরিফিকেশন শেষ হলে আপনাকে ৭৫ টাকা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদান করতে হবে। এরপরই আবেদন প্রক্রিয়া শেষ হবে।
আবেদন শেষ হওয়ার পর আপনি একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর পেয়ে যাবেন সেটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।
কত দিনের মধ্যে হাতে পাবেন :
আপনার অর্ডার যদি কনফার্ম হয়ে যায় তাহলে UIDAI ইএমএস স্পীড পোস্টের মাধ্যমে পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যেই আপনার বাড়ির এড্রেসে পৌঁছে যাবে।
আপনি যদি এখনো পিভিসি ওয়াটারপ্রুফ আধার কার্ডের জন্য আবেদন না করে থাকেন তাহলে খুব শীঘ্রই আবেদন করে নিন। এটিএম কার্ড ও প্যান কার্ড এর মতনই মজবুত ও জল প্রতিরোধী, ব্যবহারের উপযোগী এই পিভিসি আধার কার্ড আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য অনেকটাই সুবিধাজনক হবে।