UPSC এবং IFS ২০২৬ এর নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আবেদন সংক্রান্ত তথ্য এবং আবেদনের শেষ তারিখ জেনে নিন।

আপনি যদি একটি ভাল কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য সামনের দুটো চাকরি পরীক্ষা অপেক্ষা করছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে দুটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ চাকরি সংক্রান্ত তথ্য আরো বিস্তারিত হবে জানার জন্য এ প্রতিবেদনটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ুন। সিভিল সার্ভিস পরীক্ষা এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা অর্থাৎ ফরেস্ট বিভাগে আপনি যদি কাজের জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই চাকরির বিজ্ঞপ্তি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিস এবং ফরেস্ট ডিপার্টমেন্টের এই বিজ্ঞপ্তি ৪র্থ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আবেদনের শেষ সময়সীমা, আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল এবং আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে।

নিয়োগ সংস্থা : কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে।

শূন্য পদের সংখ্যা : সিভিল সার্ভিস কমিশনের তরফ থেকে ৯৩৩টি শূন্য পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। যেকোনো শাখার স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করার যোগ্য হবেন।

আরোও পড়ুন : Indian Post বিভাগে পরীক্ষা ছাড়াই ২৮৭৪০ শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ ও নিয়ম কানুন জেনে নিন!

বয়স সীমা : আবেদন করার বয়স হলো ২১ থেকে ৩২ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে। কোন ক্যাটাগরির জন্য কত শতাংশ ছাড় রয়েছে তা দেখার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটির ফলো করুন।

নিয়োগ প্রক্রিয়া : UPSC এই নিয়োগ প্রক্রিয়ায় কয়েকটি ধাপের মাধ্যমে পূরণ করা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা বা প্রাথমিক পরীক্ষা হবে তারপরে মূল বা মেইন পরীক্ষা নেওয়া হবে। এই দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ইন্টারভিউ, মেডিকেল পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে নির্বাচিত করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হবে ২৪ শে মে।

মূল পরীক্ষা বা মেইন পরীক্ষা অনুষ্ঠিত হবে 21শে আগস্ট।

আবেদন প্রক্রিয়া : আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদন করার জন্য সর্বপ্রথম আবেদনকারী কে ইউ পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in এখানে প্রবেশ করতে হবে।

এরপর বৈধ ইমেইল আইডি সহযোগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রে সঠিকভাবে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অন্যান্য তথ্য ইনপুট করতে হবে এবং এর পরে ডকুমেন্ট এবং স্বাক্ষর ও ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদনমূল্য জমা দিয়ে তার একটি রিসিভ কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। সবশেষে একবার যাচাই করে নিয়ে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন মূল্য : জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ই ডব্লিউ এস, মহিলা ক্যাটাগরি, তপশিলি জাতি ও উপজাতি প্রত্যেকের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে পিএইচ এবং পিডব্লিউডি ক্যাটাগরি প্রার্থীদের জন্য কোনোরকম আবেদনমূল্য লাগবে না।

আবেদনের  সময়সীমা : আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৪র্থ ফেব্রুয়ারি থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে ২৪ শে ফেব্রুয়ারি।

পরীক্ষার  নিয়ম : পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষার সময় এডমিট কার্ড এবং আইডেন্টিটি প্রুভ সহযোগে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। ইউ পি এস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। পরীক্ষা শুরুর ৭ দিন আগেই এডমিট কার্ড দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে।

পরীক্ষার প্রশ্নের ধরন এবং আরও অন্যান্য বিষয় বিস্তারিত জানতে পরবর্তী বিজ্ঞপ্তি আসার জন্য অপেক্ষা করুন এবং এছাড়া প্রতিনিয়ত ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করুন যেখান থেকে এই পরীক্ষা সংক্রান্ত আরো তথ্য আপনারা পেতে পারেন। আপনি যদি একজন স্নাতক উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিস কমিশন এবং ফরেস্ট বিভাগের এই দুটি পদের জন্য অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Join Group Join Group