আমরা সকলেই জানি, UBER আসার পর থেকে বাড়ি থেকেই শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ক্যাব বুক করা অনেক সহজ হয়ে গিয়েছে। রাস্তায় বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করার আর প্রয়োজন পড়ে না। এতে যেমন অনেকটা সময় বাঁচে এমন কোন জায়গায় যাবার জন্য অতিরিক্ত চিন্তার হয় না। কিন্তু অনলাইনে UBER বুক করার প্রযুক্তি কিছুটা জটিল হওয়ার জন্য প্রবীণ বা বৃদ্ধ মানুষরা এই প্রযুক্তি কাজে লাগিয়ে ক্যাব বুক করতে অনেক সময় পারেন না। তবে এখন থেকে আরও সহজ পদ্ধতিতে ক্যাব বুক করার নতুন ফিচার নিয়ে আসলো UBER। এর ফলে প্রবীনরাও এখন থেকে খুব সহজে ক্যাব বুক করতে পারবে।
দেশের অন্যতম জনপ্রিয় ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা হচ্ছে UBER। সম্প্রতি তারা নিয়ে এসেছে নতুন একটি ফিচার বা সিম্পল মোড, যার মাধ্যমে বয়স্ক ও নতুন ইউজাররা খুব সহজে ক্যাব বুক করতে পারবে। এ নতুন ফিচার খুব অল্প সময়েই জনপ্রিয়তার লাভ করবে বলে মনে করা হচ্ছে।
আজকের প্রজন্ম যেমন নতুন প্রযুক্তির সঙ্গে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে, বয়স্ক বা প্রবীণ ব্যক্তিরা ততটা খুব সহজেই প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এজন্য তারা বিভিন্ন অনলাইন সিস্টেম বা আধুনিক প্রযুক্তিকে কিছুটা এড়িয়ে চলতে চান। এই কথা চিন্তা করি UBER সংস্থা অন্য একটি সহজ পদ্ধতি আনতে চলেছে যার মাধ্যমে প্রবীণ ব্যক্তিদের বুক করা খুব সহজ হবে।
অনেক সময় ক্যাব বুক করার জন্য সাহায্য চাইতে অনেক ইয়ং জেনারেশন এর কাছে যেতে হতো বয়স্কদের। কিন্তু যাতে সব সময় অন্যের মুখপেক্ষি হয়ে না থাকতে হয় তার জন্য UBER সংস্থা নতুন ফিচার আনার জন্য লক্ষ্য নিয়েছে।
UBER সংস্থার নতুন চালু করা সিম্পল মোড কি:-
সিম্পল মোড ফিচারটি বেছে নিলেই তা নিয়মিত ইন্টারফেসের পরিবর্তে একেবারে নতুন এক ডিজাইন করা লেআউট হাজির করবে ইউজারের সামনে। এতে দেখা যাবে বড় এবং উজ্জ্বল হরফ, আকারে বড় এবং কম সংখ্যক আইকন, সুবিন্যস্ত মানচিত্র এবং কনফার্মেশন স্ক্রিন। মোটো, ইন্টারসিটি, রেন্টালসের মতো অপশনগুলি দেখানোই হবে না। বরং এই অ্যাপ স্রেফ সবচেয়ে বেশি ব্যবহৃত রাইডগুলিই দেখাবে।
এই নতুন মোডের প্রতিটি পদক্ষেপই খুব সহজ। কারণ এই সিম্পল মোডের লক্ষ্য হলো ইউজাররা বুকিং করতে গিয়ে কোনও রকম অস্বাচ্ছন্দ্য কিংবা অস্বস্তিতে যাতে না পড়েন।
কীভাবে চালু করবেন:-
এই নয়া ফিচারের পরিষেবা পাওয়ার জন্য এই ধাপগুলি মেনে চলতে হবে।
১) সবার প্রথমে UBER অ্যাপটি খুলে ‘অ্যাকাউন্ট’-এ ট্যাপ করুন।
২) একেবারে নিচে ডানদিকে ‘সেটিংস’ অপশনে যেতে হবে।
৩) এরপর স্ক্রোল করে ‘অ্যাক্সেসিবিলিটি’-তে যেতে হবে।
‘সিম্পল মোড’ চালু করতে হবে।
৪) সঙ্গে সঙ্গেই তা সক্রিয় হয়ে উঠবে।
৫) এরপরই অ্যাপটি তৎক্ষণাৎ নিজেই রিফ্রেশ করবে নিজেকে।
৬) একটি সরল লেআউট স্ক্রিনে দেখা যাবে।
৭) এভাবে রাইড বুকিং করা খুব দ্রুত হবে।
UBER নামক এই সংস্থা প্রবীণ ও বয়স্ক ব্যক্তিদের জন্য এই নতুন সিম্পল মোড এনেছেন যাতে খুব সহজে এবং অল্প সময়ে কোন জটিল প্রক্রিয়া অবলম্বন না করে খুবই সরল পদ্ধতিতে ক্যাব বুক করে এই পরিষেবা যাতে সকলেই পেতে পারে।