রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? আবেদন কিভাবে করবেন এবং কোন কোন নথি প্রয়োজন হবে?

রাজ্যের বাজেট ২০২৬ পেশের সময় রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেমন রাজ্য সরকারের কিছু প্রকল্পের অনুদান বৃদ্ধির ঘোষণা করেছেন এবং তার মধ্যে সবথেকে বড় ঘোষণা হল বেকার যুবকদের জন্য যুব সাথী প্রকল্পের মাধ্যমে অনুদান প্রদান করার উদ্যোগ গ্রহণ করা। বাজেট ঘোষণার পর থেকেই যুব সাথী প্রকল্প নিয়েই এখন সারা রাজ্যে হই হই পড়ে গিয়েছে। যে সমস্ত যুবক-যুবতী রয়েছেন যারা পড়াশোনা করার পরেও কোনরকম চাকরি পাননি, বেকার হয়ে রয়েছেন তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যুব সাথী প্রকল্প সূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে এই প্রকল্প শুরু হচ্ছে? কিভাবে আবেদন করবেন এবং কোন কোন নথি প্রয়োজন হবে? এই সকল বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

যুব সাথী প্রকল্পের সূচনার উদ্দেশ্য: রাজ্যের যে সমস্ত বেকার যুবক-যুবতী রয়েছে যারা এখনো পর্যন্ত কোনো চাকরিতে অংশগ্রহণ করতে পারেননি, তাদের মনোবল বাড়ানোর জন্য এবং চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়া থেকে শুরু করে চাকরির ফর্ম ফিলাপ করার জন্য যে আর্থিক সঙ্গতি দরকার তার অনেকটাই রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পের অনুদান পূরণ করতে সাহায্য করবে। এছাড়া বেকার যুবক-যুবতীদের মনোবল বাড়িয়ে তাদের আত্মবিশ্বাসী করে তোলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুদানের পরিমাণ: প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে ৫ বছরের জন্য দেওয়া হবে। যদি পাঁচ বছরের মধ্যে চাকরি না পেয়ে থাকে তাহলে আবার রিনিউয়াল করা যাবে এই প্রকল্পে।

আরোও পড়ুন : ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কোথায় আবেদন করবেন? কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত।

প্রকল্পটি কবে থেকে শুরু হচ্ছে: প্রকল্পটি শুরু হচ্ছে পহেলা এপ্রিল থেকে। এখন থেকে ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প শুরু করা হয়ে গিয়েছে। এই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন যুবক-যুবতীরা।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:


১) আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
২) আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই বেকার থাকতে হবে অর্থাৎ কোনো চাকরির সঙ্গে যুক্ত থাকলে চলবে না।
৪) অন্য কোন সরকারি প্রকল্পের অনুদান পেয়ে থাকলে আবেদন করতে পারবেন না, তবে স্কলারশিপ এর টাকা পেয়ে থাকলে আবেদন করা যাবে। যুব সাথী প্রকল্প নামকরণ করা হলেও মহিলারা এই প্রকল্পের অনুদান পাবেন, তবে লক্ষীর ভান্ডার প্রকল্পের অনুদান পেয়ে থাকলে এই প্রকল্প আবেদন করা যাবে না।

প্রয়োজনীয় নথি:

এই প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত নথি প্রয়োজন হবে সেগুলো হলো:
১) পরিচয় পত্র হিসেবে আধার কার্ড।
২) বয়সে প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রেজাল্ট বা সার্টিফিকেট।
৪) ব্যাংকের পাসবুক
৫) পাসপোর্ট সাইজ ফটো।

১ এপ্রিল থেকেই বিভিন্ন জায়গায় ক্যাম্প শুরু হতে চলেছে। এই ক্যাম্পে উল্লেখিত ডকুমেন্ট গুলো নিয়ে আপনাকে যেতে হবে এবং সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদন পত্র পূরণ করে ডকুমেন্ট সহযোগে সেদিনও জমা দিতে পারেন, আবার বাড়িতে এনে ফর্ম পূরণ করে নেক্সট জমা দিতে পারেন সেই ক্যাম্পে।
আপনার সমস্ত নথি এবং আবেদনপত্র যদি সঠিক থাকে তাহলে আপনার নাম এই প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে অনুমোদনের পরেই আপনার ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে ঢুকবে ৫ বছর পর্যন্ত।
যে সমস্ত মাধ্যমিক পাস করা যুবক-যুবতী বেকার হয়ে ঘরে বসে আছ তারা অবশ্যই এই প্রকল্পের আবেদন করে এ প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। আপনার জেলার ব্লকে কোথায় ক্যাম্প বসছে সে ব্যাপারে খোঁজ নিয়ে সেখানে গিয়ে আবেদন পত্র সংগ্রহ করে পূরণ করে জমা দিন।

Join Group Join Group