পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ২০২৬ পরীক্ষা শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি এবং পরীক্ষা সমাপ্ত হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার সমাপ্ত হওয়ার পরপরই ছাত্র-ছাত্রীদের মধ্যে কৌতুহল লক্ষ্য করা যায় যে, কবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে?
মাধ্যমিক পরীক্ষা স্কুল জীবনের সবথেকে বড় পরীক্ষা এবং এই পরীক্ষার ফলাফলের উপর সারা জীবনের ক্যারিয়ার অনেকটাই নির্ভর করে। বিভিন্ন চাকরির ক্ষেত্রে মাধ্যমিকের নম্বর এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাধ্যমিকের নম্বর অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হওয়ার পর থেকে ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবকদের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সেই নিয়ে বিস্তার আলাপ আলোচনা চলে। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাতে চলেছি, কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। আপনিও যদি একজন মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এ প্রতিবেদনটি আপনার জন্য অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে।
সাধারণত দেখা যায় প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হওয়ার পর বেশ কিছু মাস প্রায় ৯০ দিনের মতো সময় নেওয়া হয় পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য। তবে এই বছর যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই মাধ্যমিকের ফলাফল অন্যান্য বছরের মতন সময়সীমার মধ্যেই প্রকাশিত হবে কিনা সে ব্যাপারে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই বিষয়ে।
সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষা সমাপ্ত হওয়ার পর খাতা দেখা, নম্বর যাচাই ও রেজাল্ট তৈরি করার জন্য যে নির্দিষ্ট সময়সীমা দরকার সেটুক সময়সীমা লাগবেই ফলাফল প্রকাশের জন্য। তবে অন্যান্য বছরের মতন 90 দিনের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি এই বক্তব্যে ছাত্র-ছাত্রীরা অনেকটাই নিশ্চিন্ত হতে পেরেছে।
বিশেষ করে বর্তমান সময়ে সবথেকে যে ব্যাপারটি নিয়ে বেশি জল্পনা বা কার্যক্রম চলছে সেটি হল আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে এবং বিভিন্ন তথ্য অনুসারে জানা যাচ্ছে মার্চ-এপ্রিল মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে থেকেই বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত কার্যকলাপ নিয়ে আপাতত ব্যস্ত রাজ্য সরকার। বিধানসভা নির্বাচন চলাকালীন কোন বড় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় না এমনটাই হয়ে আসছে, তাই মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ প্রকাশিত হতে পারে বলে আপাতত জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি। অর্থাৎ অন্যান্য বছরের মতন 90 দিনের মাথায় বসে হতে চলেছে 2026 এর মধ্যশিক্ষা পর্ষদ প্রচলিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল।