অনেক অপেক্ষার পর প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফুটতে চলেছে। শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৩৪২১ জনের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
রাজ্যের সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুল গুলোর শিক্ষক নিয়োগ পরীক্ষায় অর্থাৎ টেট পরীক্ষায় যে সমস্ত প্রার্থী মনোনীত হয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে তাদের। তারা কীভাবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবেন? ইন্টারভিউর দিন কোন কোন নথিপত্র সঙ্গে রাখবেন? এই সব বিষয় জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
রাজ্যের সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলগুলির শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ ডিসেম্বর থেকে। প্রাথমিক পর্ষদ জানানো হয়েছে, প্রথমে রাজ্যের সাহায্যে প্রাপ্ত ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে ইন্টারভিউ নেওয়া হবে, তারপর ধীরে ধীরে অন্যান্য মাধ্যমের স্কুলগুলোতে ইন্টারভিউ এর জন্য প্রার্থীদের ডাকা হবে নতুন বছরে। ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট 30 ও 31 ডিসেম্বর নিয়োজিত করা হয়েছে। প্রথম ধাপে মোট ১৩৫ জনকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য। যাদের নতুন বছরের ধাপে ধাপে দেখা হবে, ইন্টারভিউ এর জন্য, সেই সমস্ত প্রার্থীদের রাজ্যের প্রাথমিক পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট টি হল : https://wwwwbbpeonline.com/dashboard
কি কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে পর্ষদের পক্ষ থেকে?
যাতে কোনো রকম দুর্নীতি না হতে পারে এবং স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, তিন দফায় তথ্য যাচাই করা হবে ইন্টারভিউ এর ডাকা সমস্ত প্রার্থীদের। ইন্টারভিউ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হবে যাতে ইন্টারভিউ এর সবরকম প্রমাণ ভিডিওগ্রাফিতে থাকে। ইন্টারভিউ নেওয়া হচ্ছে পর্ষদের কেন্দ্রীয় অফিসেই।
আরোও পড়ুন : প্রথম বন্দে ভারত স্লিপার পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী, ট্রেন ভাড়া কত রয়েছে?
কোন কোন নথি সঙ্গে রাখবেন?
পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে, অরজিনাল কপি এবং ফটোকপি দুটি সঙ্গে রাখতে হবে।
১) কল লেটার : অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন।
২) আধার কার্ড বা ভোটার কার্ড।
৩) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রশিক্ষণ (D.El.Ed./B.Ed./সমতুল্য) এবং স্নাতকের (যদি থাকে) সমস্ত মূল মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট : O.B.C./S.C./S.T. সার্টিফিকেট।
৫) শারীরিক প্রতিবন্ধী হলে PWD সার্টিফিকেট।
৬) এক্স সার্ভিস ম্যান হলে তার সার্টিফিকেট।
৭) প্যারা টিচারদের জন্য সংশ্লিষ্ট DPO/SDO থেকে ইস্যু করা অভিজ্ঞতা সার্টিফিকেট।
৮) স্ব স্বাক্ষরিত ফটোকপি।
মনে রাখবেন, কোনো নথিতে যদি সমস্যা থাকে বা ভুল ভ্রান্তি ধরা পড়ে তাহলে কিন্তু ইন্টারভিউ এর জন্য আপনাকে বাদ দেওয়া হতে পারে পর্ষদের তরফ থেকে। এইজন্য প্রত্যেকটি ডকুমেন্ট ভালো করে যাচাই করে দেখে তারপর ইন্টারভিউ দিতে আসবেন।
অনেক অপেক্ষার পরে ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হয়েছে চাকরিপ্রার্থীদের। এজন্য ইন্টারভিউ এর দিন মানসিক প্রস্তুতি খুব ভালো করে নেওয়া দরকার এবং তার সাথে সমস্ত ডকুমেন্ট, অরজিনাল এবং ফটোকপি ভালো করে দেখে নিয়ে সঙ্গে করে নিয়ে আসবেন। যে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীরা এখনো পর্যন্ত ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করেননি, তারা অবশ্যই ওপরে উল্লিখিত লিংক ক্লিক করে ডাউনলোড করে নিন। পরীক্ষার দিন বিজ্ঞপ্তি মিলিয়ে ভালো করে প্রত্যেকটি নথিপত্র দেখে দেখে ব্যাগে ভরবেন, যাতে কোনো ডকুমেন্ট মিস না হয়ে যায়।