লঞ্চ হল Realme 16 স্মার্টফোন, 7000mAh ব্যাটারি সম্পূর্ণ এই ফোনটির মধ্যে রয়েছে অভিনব বৈশিষ্ট্য, জেনে নিন বিস্তারিত।

Realme কোম্পানি কিছুদিন আগে ভারতে Realme 16 pro এবং Realme 16 প্রো প্লাস এই দুটি স্মার্ট ফোন লঞ্চ করেছিল। তবে এইবার এই কোম্পানি এই সিরিজের Realme 16 লঞ্চ করতে চলেছে ভিয়েতনামে। ডিজাইনের দিক থেকে এবং অন্যান্য ফিচারের দিক থেকে আগের মডেলের ফোন গুলো থেকে এটি অনেকটাই আলাদা। নতুন কি কি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে ফোনটিতে সেগুলো সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে প্রতিবেদনটি পড়ুন।

বাজার মূল্য:
ভিয়েতনামে Realme 16 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ফোনটির 8GB RAM + 256GB storage মডেলের দাম রাখা হয়েছে ভিয়েতনাম কারেন্সি অনুযায়ী 11,490,000 । এক‌ইভাবে 12GB RAM + 256GB storage সহ ফোনটির দাম রাখা হয়েছে 12,490,000। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 40,750 টাকা এবং 44,300 টাকার কাছাকাছি থাকার কথা।

চাহিদা ও জনপ্রিয়তা : Realme কোম্পানির ফোন বর্তমানে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরো নিত্য নতুন ফিচার সম্পন্ন লঞ্চ করা হচ্ছে। Realme কোম্পানির বর্তমান যে ফোনটি লঞ্চ করা হয়েছে সেটি দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকলেও ব্যাটারি নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। এরকম একটি উন্নত মানের শক্তিশালী ব্যাটারি, সম্পূর্ণ ফিচার সম্পন্ন ফোন বর্তমান প্রজন্মের প্রত্যেক গ্রাহকের ফার্স্ট চয়েস হবে।

আরোও পড়ুন : সোনা ও রুপার দামে অবিশ্বাস্য পতন! একইদিনে ৮৫ হাজার টাকা কমলো সোনা ও রুপার দাম, কত টাকা হল দাম? 

প্রধান ফিচার গুলি সহজ ভাষায় :

ডিসপ্লে : Realme কোম্পানির 16 5G ফোনে 2372×1080 পিক্সেল রেজ্যুলেশন সাপোর্ট সিস্টেম সহ 6.57 ইঞ্চির ফুল এইচডি+ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে এই ফোনের ডিসপ্লে। যেটি 120Hz রিফ্রেশ রেট এবং 4200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে থাকে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য DT Star D+গ্লাস লেয়ার যুক্ত করা হয়েছে। এর ফলে অসতর্কতার ফলে হাত থেকে ফোন পড়ে গেল কোনোরকম ক্ষতি ও সম্ভাবনা নেই।

ক্যামেরা : Realme 16 5G ফোনটির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এই ফোনের ক্যামেরা। ফোনটির মধ্যে ক্যামেরা মডিউলের ডিজাইন-এ নতুনত্ব আনা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ওপরের দিকে হরাইজন্টাল শেপে ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। তিনটি ক্যামেরা সেন্সর এক লাইনে দেওয়া হয়েছে এবং পাশে Selfie Mirror দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Realme 16 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

নিরাপত্তা : জল ও ধুলোর থেকে ফোনটি সুরক্ষিত থাকার পাশাপাশি বিমুর তরল পদার্থ থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যবহার করা হয়েছে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং। কোম্পানির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ফোনটি ৬০ দিন পর্যন্ত 0.5 মিটার গভীরতা পর্যন্ত জলের মধ্যে থাকলেও কোনো রকম ব্যাটারির ক্ষতি হবে না। এছাড়া ফোনটি যদি অসতর্কতার ফলে ৮০ ডিগ্রী সেন্টিগ্রেড গরম জলেও পড়ে থাকে তাহলে সমস্যা হবে না।

প্রসেসর : Realme 16 5G ফোনটি Android বেসড Realme UI 7 অপারেটিং সিস্টেমে কাজ করার ক্ষমতা সম্পন্ন। প্রসেসিঙের জন্য এতে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। হেভি প্রসেসিং এবং গেম খেলার সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই ফোনে 6050mm² VC কুলিং সিস্টেম যুক্ত করা রয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 GPU ব্যবহার করা হয়েছে। এক কথায় বলা যায় এই ফোনটি একদম অনবদ্য।

ব্যাটারি : Realme 16 5G ফোনটি পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি 6 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ সুরক্ষা পাওয়া যাবে। দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 60W ফিচার যুক্ত করা হয়েছে সেই সাথে রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করা হয়েছে।

Realme 16 5G Specifications Features

ডিসপ্লে : ৬.৫৭-ইঞ্চি Full HD, ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং DT Star D+ প্রোটেকশন সম্পন্ন।
প্রসেসর : MediaTek Dimensity 6400 Turbo (অক্টা-কোর) চিপসেট।
RAM ও স্টোরেজ: ৮GB বা ১২GB LPDDR4x RAM এবং ২৫৬GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ।
ক্যামেরা : পিছনের ক্যামেরা ৫০MP মেইন ক্যামেরা + ২MP মোনোক্রোম সেন্সর, ৫০MP সেলফি ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং : ৭,০০০mAh বিশাল ব্যাটারি, ৬০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ।
ওএস (OS) : Android 16
নিরাপত্তা ও অন্যান্য : সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP66/IP68/IP69K ধুলো এবং জল প্রতিরোধী রেটিং।

উপসংহার : Realme কোম্পানির এই ফোনটি ভিয়েতনামের বাজারে লঞ্চ হয়েছে। বড়ো ব্যাটারির সাথে ডুয়েল সেটাপ ক্যামেরা, জল ধুলো ও অন্যান্য তরল পদার্থ প্রতিরোধী এই ফোনটি যথেষ্ট দুর্দান্ত মডেলের ফোন হতে চলেছে। বিশেষ করে এই ফোনের ব্যাটারি এবং কিছু অভিনব ফিচার যেগুলো এই ফোনটাকে অন্যান্য কোম্পানির ফোন থেকে অনেকটাই আলাদা করেছে।

Join Group Join Group