বদলে যাচ্ছে প্যান কার্ডের নিয়ম! গ্রাহকদের উপর বাড়তে চলেছে চাপ নাকি নতুন নিয়ম নিয়ে আসছে স্বস্তি? জেনে নিন বিস্তারিত।

প্যান কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ নথি যেটি আধার কার্ড বা ভোটার কার্ডের মতন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যাংক একাউন্ট তৈরি করতে এছাড়া আইটিআর ফাইল সংক্রান্ত ব্যাপার ও ড্রাইভিং লাইসেন্স তৈরিতে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে পরিগণিত হয়। তবে এই প্যান কার্ডের নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। প্যান কার্ডের এই পরিবর্তন আনা হয়েছে আয়কর দপ্তরের তরফ থেকে। সম্প্রতি আয়কর দপ্তরের তরফ থেকে একটি রুলস কার্যকর করা হয়েছে তার ফলেই প্যান কার্ডের নিয়মে পরিবর্তন আসতে চলেছে। তবে এই পরিবর্তন গ্রাহকদের জন্য সুবিধা আনতে চলেছে নাকি আরো বড় সমস্যার সৃষ্টি করবে সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন। 

নতুন অর্থবছর থেকে অর্থাৎ আগামী পহেলা এপ্রিল থেকে আয়কর নিয়মে হিসাব বদলে যেতে চলেছে। আর তার জন্যই আয়কর দপ্তর থেকে প্রস্তাবিত করা হয়েছে নতুন একটি রুলস, যার নাম ড্রাফ্ট ইনকাম ট্যাক্স রুলস ২০২৬। এই নতুন রুলস কার্যকর হলে সম্পত্তি কেনাবেচা থেকে শুরু করে হোটেল বিল মেটানোতে প্যান কার্ডের নিয়মে পরিবর্তন আসবে। 

তবে এই নিয়ম প্যান কার্ড হোল্ডারদের কিছুটা স্বস্তি দেবে জানা যাচ্ছে। বিষয়টি হল এতদিন পর্যন্ত ১০ লক্ষ টাকা বা তার বেশি টাকার কোন সম্পত্তি কেনা হলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক ছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এই টাকার অংকটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ২০ লক্ষ টাকার সীমা অতিক্রম করলেই তবে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ ২০ লক্ষ টাকা নিচে কোন সম্পত্তি কিনলে প্যান কার্ড দেখানো অত্যাবশ্যক নয়। এমনকি এই নিয়ম দেশের টায়ার টু বা টায়ার থ্রি শহরের বসবাসকারী গ্রাহকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 

অন্যদিকে হোটেলে আগের নিয়ম অনুযায়ী ৫০ লক্ষ টাকার বিল পেরিয়ে যেত তাহলে প্যান কার্ড শো করতে হতো, তবে সেই নিয়ম এখন পরিবর্তন করা হয়েছে। পহেলা এপ্রিল থেকে ১ লক্ষ টাকার উপর বিল হলে তবে প্যান কার্ড শো করতে হবে। 

আরোও পড়ুন: ১০০০ সহকারী অধ্যাপক নিয়োগ! পশ্চিমবঙ্গের কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের আবেদন পদ্ধতি জেনে নিন!

তবে বেশ কিছু বিষয়ে আগের থেকে বেশি নজরদারি দেওয়া হবে। যেমন নগদ জমানো বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ অর্থ তোলার সময় আরো বেশি সতর্কতা অবলম্বন করা হবে। বছরে মোট ১০ লক্ষ টাকার বেশি নগদ অর্থ লেনদেন করলে আপনাকে প্যান কার্ড প্রদর্শন করতে হবে। ব্যাংকিং সিস্টেমে স্বচ্ছতা বজায় রাখার জন্য এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

অন্যদিকে আপনি যদি 5 লক্ষ টাকার উপর কোন গাড়ি বা বাইক কিনতে যান তখনও আপনাকে প্যান কার্ড প্রদর্শন করতে হবে। 

এছাড়া এতদিন পর্যন্ত ৫০ লাখ টাকার প্রিমিয়াম বিনিয়োগ করলে প্যান কার্ড প্রদর্শন করতে হতো তবে এখন যে কোন বীমা অংকের জন্যই আপনাকে প্যান কার্ড শো করতে হবে। 

আয়কর দপ্তরে তরফ থেকে বড় খরচ গুলোর উপর প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক করেছে। তাই আপনার প্যান কার্ডটি সক্রিয় রয়েছে কিনা এখন সেটি দেখে নিন কারণ আপনি যদি বড় কোন অংকের সম্পত্তি কিনতে যান বা গাড়ি বা বাইক কিনতে চান সে ক্ষেত্রে কিন্তু আপনাকে প্যান কার্ড শো বাধ্যতামূলক হিসেবে করতে হবে। তাই এখনই আপনি চেক করে নিন আপনার প্যান কার্ডটি সক্রিয় বা কার্যকরী রয়েছে কিনা। নতুন নিয়ম যে রকম কিছু ক্ষেত্রে প্যান কার্ড হোল্ডারদের স্বস্তি দেবে আবার কিছু ক্ষেত্রে প্যান কার্ড হোল্ডারদের কিছুটা বাড়তি ঝুঁকি বাড়িয়েছে।

Join Group Join Group