মাধ্যমিক পরীক্ষার admit card নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর, এক সপ্তাহ আগেই এডমিট কার্ড দেওয়া নিয়ে কোন সিদ্ধান্ত ঘোষণা করা হলো?

মাধ্যমিক পরীক্ষার ২০২৬ শুরু হতে আর কিছুদিন অপেক্ষা মাত্র। ২রা ফেব্রুয়ারি থেকে ২০২৬ এর মাধ্যমিক বোর্ড এক্সাম শুরু হতে চলেছে। ছাত্র-ছাত্রীদের মধ্যে ইতিমধ্যে পরীক্ষা প্রস্তুতি জোর কদমেই চলছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুন নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে সেই সাথে মাধ্যমিকের admit card দেওয়া নিয়োগ শিক্ষামন্ত্রী পক্ষ থেকে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আপনি যদি একজন মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কীভাবে মাধ্যমিকের admit card পাবেন এবং কবে থেকে দেওয়া হবে সে সংক্রান্ত তথ্য জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

মাধ্যমিক পরীক্ষার admit card নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রী পার্থ বসু এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানিয়েছিলেন, যে সমস্ত স্কুলের গাফিলতির কারণে যোগ্য পরীক্ষার্থীরা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনভায়রনমেন্ট ও admit card পায়নি তাদের জন্য আরেকবার এনরোলমেন্ট পোর্টাল খোলা হবে। পরীক্ষার আগে যাতে কোন পরীক্ষার্থী admit card পাওয়া থেকে বঞ্চিত না হয় সেদিকে সম্পূর্ণ সর্তকতা অবলম্বন করতে সচেষ্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে 27শে জানুয়ারি দুপুর বারোটা থেকে ২৮ জানুয়ারি দুপুর বারোটা পর্যন্ত অনলাইন এনরোলমেন্ট পোর্টাল খোলা থাকবে। যে সমস্ত পরীক্ষার্থীরা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ইনভারমেন্ট নম্বর admit card থেকে বঞ্চিত হয়েছেন তারা এই পোর্টাল দেখে ডাউনলোড করে নিতে পারবেন।

আরোও পড়ুন : রেলগাড়ির কামরার ন্যায় সরকারি স্কুল! বাড়তে চলেছে পড়ুয়াদের সংখ্যা, কোথায় রয়েছে এমন স্কুল?

বিশেষ করে ছাত্র ছাত্রীদের জন্যই ফের আরেকবার এই পোর্টাল চালু করার কথা সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোন ছাত্র বা ছাত্রী যাতে admit card এবং এনরোলমেন্ট নাম্বার থেকে বঞ্চিত না হয় তার জন্যই এই ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত কিছু বিদ্যালয়ের গাফিলতির কারণে অনেক ছাত্র-ছাত্রী অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত রয়েছেন। তারা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সঠিকভাবে সেই জন্যই মুখ্যমন্ত্রী তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ব্রাত্য বসু এটাও জানিয়েছেন, যে সমস্ত বিদ্যালয় ছাত্রছাত্রীদের admit card দেওয়া থেকে বিরত রয়েছেন তারা যাতে ভবিষ্যতে এইরকম কর্মকাণ্ড না ঘটাতে পারে তার জন্য এখন থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া এর জন্য প্রশাসনিক দপ্তরে তরফ থেকে সে সমস্ত বিদ্যালয়ে গুলোর উপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী ২রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ২০২৬ পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হবে ১২ই ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হবে সকাল ১০:৪৫ মিনিট থেকে এবং চলবে দুপুর দুটো পর্যন্ত। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া হবে পরীক্ষার্থীদের। যে সমস্ত পরীক্ষার্থীরা এনরোলমেন্ট নাম্বার এবং admit card পাননি তারা অবশ্যই নির্দিষ্ট পোর্টাল টাইমে দেখে admit card ডাউনলোড করে নেবেন।

Join Group Join Group