২৫ অনূর্ধ্ব যুবতীকে লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ৩ সিভিক পুলিশের! জানুন বিস্তারিত।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অভিনব প্রকল্প, যেটি এই কয়েক বছরে পশ্চিমবঙ্গ জুড়ে সাড়া ফেলেছে। তবে এই সরকারি প্রকল্পের অনুদান পাওয়ার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 25 বছর উর্ধ্বে। ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন। কিন্তু জানা যাচ্ছে, ৩ জন সিভিক পুলিশ ৮-১০ জন ২৫ অনূর্ধ্ব যুবতীকে লক্ষীর ভান্ডারের টাকা পাইয়ে দিয়েছেন। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। জানা যাচ্ছে, পুলিশের কাছেই খবর আসতেই আইনি ব্যবস্থা নেয় পুলিশ। বেআইনি কাজের সাথে যুক্ত ৩ সিভিক পুলিশকে আপাতত বরখাস্ত করা হয়েছে। তবে, জানা যাচ্ছে আরো একজন জড়িয়ে রয়েছে এই ঘটনায়। সম্পূর্ণ ঘটনা জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। 

এরকম বেআইনি কর্মকান্ড ঘটেছে পূর্ব বর্ধমানে। জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের আউসগ্রাম এক ব্লকের এবং দারিয়াপুর এলাকার ৮ থেকে ১০ জন ২৫ বছরের কম বয়সের যুবতী এছাড়া আরো অন্যান্য জায়গায় 25 বছরের কম বয়সের যুবতীকে লক্ষীর ভান্ডারে টাকা পাইয়ে দিয়েছেন। তবে এই টাকা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি নিয়েছেন ৩০ জন যুবতীর কাছ থেকে এই তিনজন সিভিক পুলিশ এবং বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে, তিন জন সিভিক পুলিশকে বরখাস্ত করা হয় কাজ থেকে। যতক্ষণ না পর্যন্ত তদন্ত প্রক্রিয়া শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কাজে যোগদান করতে পারবেন না। অন্যদিকে বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। তিনিও কয়েকজন 25 বছর অনূর্ধ্ব যুবতীকে কাটমানি নিয়ে লক্ষীর ভান্ডারের টাকা পাইয়ে দিয়েছেন। তাকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদি তার এই কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরোও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু প্রকল্পের অনুদান পেয়েও যুব সাথী প্রকল্পে আবেদন করা যাবে কি? আবেদনপত্র বাতিল হওয়ার আগে সঠিক নিয়ম জেনে নিন!

যেহেতু সরকারি প্রত্যেকটি প্রকল্প আবেদন করার জন্য নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে তাই সেই নিয়ম লংঘন করে কেউ যদি সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেহেতু আবেদন করার সর্বনিম্ন বয়স ২৫ বছর তাই ২৫ বছরের কম কোন যুবতীকে, লক্ষীর ভান্ডারের টাকা পাইয়ে দেওয়া অপরাধের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি হবে বলে আশা করা হচ্ছে।

Join Group Join Group