টি-২০ বিশ্বকাপের আগে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি – টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি এক দিবসীয় ম্যাচের জন্য দল ঘোষণা করল BCCI.
১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই দলে প্রত্যাশা মতোই স্থান পেয়েছেন বিরাট কোহেলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার মতো সিনিয়র ক্রিকেটার। ক্রিকেট প্রেমীদের আবার রো- কো জুটির ধামাকা দেখতে পাওয়ার সুযোগ থাকছে নতুন বছরে। ODI দিলে ফিরেছে ভারতীয় প্রেসার মহম্মদ সিরাজ। তবে এবারও সুযোগ পাননি মহম্মদ শামি। দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে তিনি। এমনকি ১৫ জনের দলে সুযোগ হয়নি তরুণ তুর্কি ঋতুরাজ গাইকোয়ারেরও।
শ্রেয়াস আয়ার দলে সুযোগ পেলেও। তার দলে থাকার নিশ্চয়তা দেবে তার ফিটনেস পরীক্ষার ফলাফল। তবে ১৫ জনের দলে থাকলে তিনিই সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। আসন্ন টি – টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাকে। হার্দিক বিজয় হাজার ট্রফিতে ভালো পারফরম্যান্স করলেও, তাকে এখনও ১০ ওভার বল করার ছাড়পত্র দেয়নি বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স। তাই বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাননি ভারতীয় বোর্ড। তবে চোট সারিয়ে দলে ফিরেছেন শুভমান গিল। তিনিই নেতৃত্ব দান করবেন মেন ইন ব্লুকে। ২০২৭ সালের বিশ্বকাপকে পাখির চোখ করে শুভমান গিলকে বড়ো দায়িত্বের মুখোমুখি করতে চাইছেন নির্বাচক মন্ডলী। উইকেট কিপার হিসাবে দলে স্বাভাবিক ভাবেই থাকছে KL রাহুল।
আরোও পড়ুন : আধার কৌশল স্কলারশিপ ২০২৫-২০২৬ দ্রুত আবেদন করুন, শেষ সময়সীমা জেনে নিন!
এক নজরে দেখে নেওয়া যাক কারা অন্তর্ভুক্ত হল ১৫ জনের দলে –
শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কূলদীপ যাদব, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, যশস্বী জয়সওয়াল এবং অর্শদীপ সিং