শিশু কল্যাণ দপ্তরে বিপুল শূন্য পদে একাধিক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য।

রাজ্য সরকারের শিশু কল্যাণ দপ্তরে ভিন্ন পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে এই চাকরিতে আবেদনের সুযোগ পাবেন। আপনি যদি একটি ভাল চাকরির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন তাহলে এই প্রতিবেদনটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত ও আবেদন সংক্রান্ত তথ্যগুলি বিস্তারিতভাবে। 

পশ্চিমবঙ্গ সরকারের শিশু কল্যাণ দপ্তরে এই নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর দ্বারা স্বীকৃত স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম সাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার। এটি মালদা জেলায় অবস্থিত। চাইল্ড ওয়েলফেয়ারের ৬ থেকে ১৮ বছর পর্যন্ত শিশুদের দেখাশোনা করার জন্যই কর্মী নিয়োগ করা হবে। 

পদের নাম ও শুন্য পদের তালিকা: ভিন্ন পদে নিয়োগ করা হবে এবং পদ অনুযায়ী শূন্য পদের তালিকা ভিন্ন রয়েছে। 

১) সুপারিনটেনডেন্ট পদের জন্য শূন্য পদ রয়েছে ১ টি। পুরুষ ও মহিলা যে কোন এই পদের জন্য আবেদন করতে পারবেন। 

আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীকে স্নাতক পাস করতে হবে। শিশুদের নিয়ে কাজ করার ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই কাজটি হোমে থেকে করতে হবে। 

২) রাঁধুনি: এই পদের জন্য পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। শূন্য পদ রয়েছে ১টি।

শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীকে অষ্টম শ্রেণী পাস করতে হবে। শিশুদের নিয়ে এক থেকে দুই বছরের কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে ১০০ জনের রান্নার অভিজ্ঞতা থাকতে হবে। হোমে থেকে কাজ করা আবশ্যিক। 

আরোও পড়ুন: মহিলাদের জন্য সুখবর! হোলিতে বিশেষ অফার, ফ্রিতে পেয়ে যান এলপিজি সিলিন্ডার। জানুন বিস্তারিত।

৩) হেল্পার: এই পদের জন্য শূন্য পদ রয়েছে ১টি। পুরুষ ও মহিলা যে কোন আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার হিসেবে অষ্টম শ্রেণী পাস করতে হবে। শিশুদের নিয়ে কাজ করার এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হোম থেকে কাজ করা আবশ্যক। 

৪) দারোয়ান: এই কাজের জন্য শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। শিশুদের নিয়ে কাজ করার এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং হোম থেকে কাজ করতে হবে। শিক্ষকতা যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস করতে হবে। 

৫) নাইটগার্ড: শূন্য পদ রয়েছে একটি। শুধুমাত্র পুরুষ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস করতে হবে। শিশুদের নিয়ে কাজ করে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে। হোমে থেকে কাজ করতে হবে। 

বয়স সীমা: প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

বেতন স্কেল: বেতন স্কেল আলোচনা সাপেক্ষে। ইন্টারভিউর দিন কোন পদের জন্য কি রকম বেতন রয়েছে সেটি জানিয়ে দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া: কোনরকম অনলাইন প্রক্রিয়ায় আবেদন নেওয়া হবে না। যে সমস্ত দেখতে ইচ্ছুক রয়েছেন তারা একটি সাদা কাগজে আবেদন লিখে, বায়োডাটা সহ বিভিন্ন প্রয়োজনীয় নথি যেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো ও অন্যান্য নথিপত্র সহযোগে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে। 

ইন্টারভিউ অ্যাড্রেস এবং সময়: ইন্টারভিউ অ্যাড্রেস হল জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মহাশয়ের করণ, শিক্ষা ভবন, অতুল চন্দ্র মার্কেট, প্রথম তলা, জেলা মালদা।

আগামী ২৫ শে ফেব্রুয়ারি বেলা ১২ থেকে ১ টার মধ্যে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। 

যে সমস্ত আগ্রহী ব্যক্তিরা রয়েছেন যারা অষ্টম শ্রেণী পাস করেছেন এবং সুপারেনটেনডেন্ট পদের জন্য স্নাতক উত্তীর্ণ থাকলে আবেদনপত্র, বায়োডাটা ও নথিপত্র সহ নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক অ্যাড্রেসে পৌঁছে যাবেন। তবে জানিয়ে রাখা এটি পার্মানেন্ট কাজের জন্য নয়, চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। তাই নিয়োগ হওয়ার আগে সমস্ত রকম খোঁজ নিয়ে তবে নিয়োগ হবেন।

Join Group Join Group