সুকন্যা সমৃদ্ধি যোজনা এমন একটি সরকারি সঞ্চয় প্রকল্প যেটি আপনার বাড়ির কন্যা সন্তানের জন্য ভবিষ্যৎ গড়ে দেয়। যেকোনো অভিভাবক সন্তান জন্মগ্রহণের পরেই তার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য একটি ভাল সঞ্চয় প্রকল্পের খোঁজ করে থাকেন। বিভিন্ন সঞ্চয় প্রকল্প থাকলেও সরকারি সঞ্চয় প্রকল্পের ওপর নির্ভরতা ও বিশ্বস্ততা থাকে প্রত্যেকের অনেকটাই বেশি। আর এমনই একটি সরকারি সঞ্চয় প্রকল্প হিসেবে উল্লেখযোগ্য হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে আপনি প্রত্যেক মাসে যদি ১০০০ টাকা করে জমান তাহলে মেয়াদ শেষে কত টাকা রিটার্ন পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই সম্পর্কে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করার প্রধান লক্ষ্য হলো পরিবারের কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং সুনিশ্চিত করা। এমন অনেক নিম্ন-মধ্যবিত্ত পরিবার রয়েছে তাদের পক্ষে একবারে বেশি অংকের টাকা জমানো সম্ভব নয়, তাদের জন্য প্রত্যেক মাসে কম অংকের টাকা জমিয়ে মেয়াদ শেষে একটি মোটা অংকের রিটার্ন পাওয়া সহজ করার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই টাকা জমিয়ে আপনি আপনার কন্যা সন্তানের পড়াশোনা বা উচ্চ শিক্ষার জন্য সেই টাকা খরচ করতে পারেন তা ছাড়াও কন্যা সন্তানের বিবাহ উপলক্ষে সেই টাকা আপনি খরচ করতে পারেন। বিশেষ করে ভারতে এখনো এমন জায়গা রয়েছে বা গ্রাম রয়েছে যেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরেই চিন্তায় পড়ে যান অভিভাবকরা। কন্যা সন্তানের উচ্চ শিক্ষা বা বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে এই চিন্তার হ্রাস ঘটানোর জন্য এবং কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ স্থিতিশীল থাকার জন্যই কেন্দ্রীয় সরকার এমন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন।
প্রত্যেক মাসে আপনি যদি ১০০০ টাকা করে জমান তাহলে ২১ বছর বয়সে কত টাকা আপনি পাবেন?
অভিভাবকরা অর্থাৎ কন্যা সন্তানের পিতা বা মাতা তার জন্মের পর থেকে ১০ বছর বয়স পর্যন্ত এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। ২০১৫ সালে এই প্রকল্পের চালু করেন কেন্দ্রীয় সরকার ১৮ বছরের কম বয়সি কন্যা সন্তানদের জন্য। ২১ বছর পর্যন্ত প্রত্যেক মাসে যে টাকা সঞ্চয় করা হয় ২১ বছর পর সেই সম্পন্ন টাকা রিটার্ন করা হয় পরিবারকে। সাধারণত ব্যাংকে যে হারে সুদ দেওয়া হয় তার থেকে বেশি হারে সুদ প্রদান করা হয় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। এছাড়া এই সুদে কর ছাড়ের সুবিধে থাকার জন্য রিটার্ন ও করমুক্ত হয়। বর্তমানে এই সঞ্চয় প্রকল্পে ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে। তবে প্রত্যেক তিন মাস অন্তর সুদের হার নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার তবে এখনো পর্যন্ত একই সুদের হার দেওয়া হচ্ছে।
আরোও পড়ুন: আধার কেন্দ্রে সুপারভাইজার ও অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য জেনে নিন!
আপনি যদি প্রত্যেক মাসে ১০০০ টাকা করে জমান তাহলে বছরে ১২০০০ টাকা জমা হচ্ছে। আপনি যদি 15 বছর ধরে এই টাকা জমান তাহলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১,৮০,০০০ টাকা। 8.2% সুদের হার অনুযায়ী আপনি মেয়াদ শেষে হাতে পাবেন ৩,৭৪,২০৬ টাকা। ২১ বছর পূর্ণ হলে মোট ম্যাচুরিটির পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৫৪২০৬ টাকা।
মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার পর আপনি উচ্চশিক্ষা বা বিয়ে সংক্রান্ত কারণে ৫০ শতাংশ টাকার তুলতে পারেন তবে তার জন্য উপযুক্ত নথি প্রদান করতে হবে।
সুকন্যা সমৃদ্ধি যোজনা কিভাবে একাউন্ট খুলবেন?
আপনার নিকটবর্তী যে কোন ডাকঘর বা পোস্ট অফিস কিম্বা অনুমোদিত ব্যাংক শাখায় গিয়ে ন্যূনতম ২৫০ টাকা দিয়ে একাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য কিছু প্রয়োজনীয় নথি প্রয়োজন হবে সেগুলো হল কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট, অভিভাবকের পরিচয় পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড।
আপনার পরিবারের সর্বোচ্চ দুটি কন্যা সন্তানের জন্য আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন। সন্তানের ১০ বছরের কম বয়সের মধ্যেই এই অ্যাকাউন্ট খুলতে হবে। যদিও একাউন্টটি কন্যা সন্তানের নামে খোলা হয় তবে এটি পরিচালনা করেন অভিভাবকরা। আপনি যদি আপনার বাড়ির কন্যা সন্তানের উচ্চশিক্ষা বা বিয়ে সংক্রান্ত কারণের জন্য আর্থিক স্থিতিশীলতা রাখতে চান এবং আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে চান তাহলে আপনি নিকটবর্তী পোস্ট অফিস বা ব্যাংকিং শাখায় গিয়ে যোগাযোগ করুন।