বাড়ির নাম্বার জানবেন কিভাবে? কয়েক মিনিটের মধ্যে খুব সহজ পদ্ধতিতে বাড়ির নাম্বার জেনে নিন, জানুন বিস্তারিত!

আপনি কি আপনার বাড়ির নাম্বার জানেন? অনেক সময় অনেক প্রয়োজনীয় সরকারি কাজের জন্য বা যেকোনো চাকরির বা অন্যান্য ফর্ম ফিলাপের সময় বাড়ির নাম্বার প্রয়োজন হয়। এছাড়া বিভিন্ন অনলাইন অ্যাপে আপনার নির্দিষ্ট ঠিকানা দেওয়ার জন্য বাড়ির নাম্বার দরকার পড়ে। অনেকেই নিজের বাড়ির নাম্বার জানেন না। এর জন্য অনেক রকম সমস্যায় পড়তে হয়। বাড়ির নাম্বার না জানার জন্য সেই স্থানটি ফাঁকা রেখে দিতে হয়। এর ফলে আবেদনপত্র অসম্পূর্ণ থেকে যায়। আর এই অসম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার ফলে বিভিন্ন দরকারি কাজ হয়েও যেন হয়ে ওঠেনা। এইজন্য আপনার বাড়ির নম্বর জানাটা খুব জরুরী। আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হবে আপনি কোন পদ্ধতি অবলম্বন করে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করে বাড়ির নম্বর জেনে নিতে পারবেন। আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আজকে প্রতিবেদনটি আপনার কাজে আসতে পারে।

আপনার বাড়ির নম্বর জানার জন্য আপনি অনেকগুলো পন্থা অবলম্বন করতে পারেন। যেমন পৌরসভা বা পঞ্চায়েত অফিস থেকে আপনার বাড়ির নম্বর জেনে নিতে পারবেন। এছাড়া কর বা বিলের রশিদ থেকে বাড়ির নম্বর জানতে পারেন। তবে সবথেকে ভালো ও সহজ উপায় হলো ভোটার তালিকা। এই ভোটার তালিকার মাধ্যমে আপনি খুব সহজ পদ্ধতিতে আপনার বাড়ির নম্বর জেনে ফেলতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে ভোটার তালিকা দেখে কিভাবে বাড়ির নম্বর জানবেন সেটি পরপর আপডেট দেওয়া হল।

১) প্রথমে গুগলে গিয়ে সার্চ করুন voter card এই অপশন।
২) এরপর সার্চ রেজাল্টে প্রথমে যে লিংক দেখতে পাবেন সেটে ক্লিক করবেন। লিংকটি হলো https://voters.eci.gov.in
৩) এরপর download electoral roll এই অপশনে ক্লিক করুন।
৪) এরপর আপনি যে রাজ্যে বাস করেন সেই রাজ্য নির্বাচন করুন।
৫) এরপর দেখবেন আপনার জেলা নির্বাচন করতে বলবে সেটা নির্বাচন করুন এবং Assembly constituency সিলেক্ট করুন।
৬) এরপর ক্যাপচা পূরণ করুন।
৭) আপনার পার্ট নং বা পার্ট নাম লিখুন এবং টিক দিন।
৮) এরপর ডাউনলোড সিলেক্টেড pdf অপশন ক্লিক করুন।
৯) সবশেষে pdf ওপেন করুন এবং আপনার বাড়ির নাম দেখে নিন।

এই নয়টি স্টেপ ফলো করলে আপনি খুব সহজে আপনার বাড়ির নম্বর জানতে পারবেন এবং আপনার যেকোনো সরকারি বা চাকরি সংক্রান্ত আবেদন পত্রের ক্ষেত্রে বাড়ির নাম্বার লিখতে পারবেন।

Join Group Join Group