মহিলাদের জন্য সুখবর! হোলিতে বিশেষ অফার, ফ্রিতে পেয়ে যান এলপিজি সিলিন্ডার। জানুন বিস্তারিত।

আগামী ২রা মার্চ হতে চলেছে বিরাট ঘোষণা মহিলাদের জন্য। মহিলাদের জন্য ফ্রিতে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হতে চলেছে। হোলি উপলক্ষে এই বিশেষ ঘোষণা করা হবে। 

দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ মার্চ অনুষ্ঠানটি হতে চলেছে। সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হবে। 

লাডলি যোজনা নামে যে প্রকল্প ছিল সেই প্রকল্পই দিল্লির বর্ষপূর্তি উপলক্ষে নাম পরিবর্তন করে রাখা হচ্ছে “লাখপতি বিটিয়া যোজনা। দিল্লি সরকারের পক্ষ থেকে হোলি এবং দীপাবলি উপলক্ষে একটি করে এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হয় এই প্রকল্পের উপভোক্তাদের। এই সিলিন্ডারের দাম সরাসরি গ্রাহকদের ব্যাংক একাউন্টে চলে যায়। সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, লাডলী যোজনার আওতায় রয়েছেন প্রায় ১.৮৬ লক্ষ গ্রাহক। এরা এখনো পর্যন্ত টাকা পাননি। গতবছর ৩০ হাজার উপভোক্তাদের চিহ্নিত করে ৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। আরো ৪১ হাজার মহিলাকে চিহ্নিতকরণ করা হবে এবং তাদের একাউন্টেও টাকা দেওয়া হবে। দিল্লি সরকার বর্ষপূর্তি উপলক্ষে লাডলি যোজনার পাশাপাশি অন্য আরেকটি প্রকল্প সূচনা করার প্রস্তাব গ্রহণ করবেন। নতুন প্রকল্প টির নাম রাখা হবে মহিলা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ২৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। শুধু তাই নয়, দিল্লি সরকার বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের দিন আরো একটি সুখবর ঘোষনা করতে চলেছে মহিলাদের জন্য। সেটি হলো নারী এবং ট্রান্স জেন্ডার সম্প্রদায়ের জন্য সহেলি নামক একটি স্মার্ট কার্ড চালু করার কথা চলছে এই কার্ডের মাধ্যমে দিল্লি সরকারি বাসগুলোতে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন মহিলা ও ট্রান্স জেন্ডাররা। 

অর্থাৎ ২রা মার্চ, দিল্লির বর্ষপূর্তি উপলক্ষে মহিলাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধা ও প্রকল্প আসতে চলেছে যার মাধ্যমে উপকৃত হবেন মহিলারা। আপনিও যদি এই প্রকল্পের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুবিধা গুলো আসতে চলেছে।

Join Group Join Group