আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে চাকরির সুবর্ণ সুযোগ। রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কিছু পদে অনেক সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। এই আবেদন করতে যদি আপনি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে আবেদন করুন।
নিয়োগ সংস্থা: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন।
পদের নাম: কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
Also Read
শূন্য পদের সংখ্যা: মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১৩ টি।
নিয়োগ অঞ্চল: রাজ্যেরি ১৩ টি আঞ্চলিক দপ্তরে নিয়োগ করা হবে চাকরি পাওয়া প্রার্থীদের।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ থাকতে হবে। এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
আরোও পড়ুন: বড় আপডেট! কৃষক বন্ধু প্রকল্পের নতুন অনলাইন পোর্টাল চালু, কীভাবে রেজিস্ট্রেশন করবেন জানুন
বেতন স্কেল: নিযুক্ত ব্যক্তির প্রত্যেক মাছের বেতন স্কেল হিসেবে দেওয়া হবে ২২৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তার সাথে কম্পিউটার এফিশিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতা যাচাই করে উপযুক্ত প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে ও আবেদনমূল্য জমা দিয়ে তার একটি কপি রেফারেন্সের জন্য রেখে দিতে হবে। সব একবার মিলিয়ে নিয়ে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন মূল্য: আমাদের মূল্য রয়েছে ২০০ টাকা করে।
আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ রয়েছে ১৭ এপ্রিল।
যে সমস্ত প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি রয়েছে তারা অবশ্যই এই কাজের জন্য আবেদন করতে পারেন। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নেবেন। ওয়েস্ট বেঙ্গল মিনিসিপ্যাল কর্পোরেশনের ভালো একটি চাকরির সুযোগ যদি হাতছাড়া না করতে ইচ্ছুক থাকেন তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।



