আজকের রাত্রি পেরোলেই আগামীকাল নতুন বছর। নতুন বছর মানে একটি শুধু নতুন দিন নয়, নতুন স্বপ্ন, নতুন আশা, নতুন উদ্যমতা, নতুন ইচ্ছে গুলোকে পূর্ণতা দেওয়ার চেষ্টা, নতুন সুযোগ ও নতুন সম্ভাবনাকে একসঙ্গে বোঝায়। অনেকেই রাশিচক্র অনুযায়ী নতুন বছর কেমন যাবেন, সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকেন। রাশিফল অনুযায়ী ২০২৬ এর শুরু থেকে শেষ পর্যন্ত যে চারটি রাশির ধনপতি যোগ রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব এই প্রতিবেদনে। আপনিও যদি জানতে আগ্রহী থাকেন আপনার রাশি এই চারটি রাশির মধ্যে পড়ছে কিনা, তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
নতুন বছর শুরু হওয়ার আগে অনেক জ্যোতিষী রাশিচক্র অনুযায়ী কোন কোন রাশির শুভ ফল রয়েছে সে বিষয়ে বলে থাকেন। তেমনই ২০২৬ শুরু হওয়ার আগে অনেক জ্যোতিষী দ্বারা রাশিচক্র বিশ্লেষণ করা হয়েছে। তাদের কথা অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৬ সাল সূর্য দ্বারা প্রভাবিত বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সূর্যের মধ্যে যে তেজস্বী ভাব, আত্মবিশ্বাসী মনোভাব, নেতৃত্বশুলভ ব্যাপার ও সাফল্য ও সম্মানের প্রতীক হিসেবে ২০২৬ বছর থেকে দেখা হয়েছে।
এই বিশ্লেষণ অনুযায়ী, জ্যোতিষীরা জানাচ্ছেন যে সমস্ত রাশির রাশি রাশি চক্রে সূর্য শক্তিশালী অবস্থানে অবস্থান করছে, অর্থাৎ যাদের রাশিচক্র সূর্যের সঙ্গে শুভ ফলাফল বা শুভ সম্পর্ক রয়েছে, তাদের এই বছরটি শুভ ফলদায়ক হবে। দেখে নেওয়া যাক সেই শুভ ফল দায়ক চারটি রাশি কোনগুলো :
আরোও পড়ুন : ৩১শে ডিসেম্বরের মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করালে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, দ্রুত এই পদ্ধতিতে লিংক করান?
১) মেষ রাশি : আপনার রাশি যদি মেষ হয়, তাহলে আপনার এই বছরটি শুভ হতে চলেছে। মেষ রাশি মঙ্গল দ্বারা শাসিত, অর্থাৎ এই রাশির সাথে সূর্যের ভালো বন্ধুত্ব রয়েছে বা ভালো সম্পর্ক রয়েছে। এইজন্য মেষ রাশির জাতক জাতিকারা ধনপতি হওয়ার সুযোগ থাকবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মজীবনে শুভ ফল দেবে। আপনার কথার ওপর সবাই নির্ভর করবে, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনি পাবেন। সর্বোপরি সরকারি চাকরিতে ভালো ফল রয়েছে।
২) বৃষ রাশি : এই রাশির সাথেও সূর্যের একটা ভালো সম্পর্ক রয়েছে। এইজন্য সূর্যের শুভ প্রভাব বিশু রাশির কর্মফল এবং সম্পদের ঘরকে আলোকিত করবে। যার ফলে ২০২৬ সালের আর্থিক স্থিতিশীলতা বাড়বে। বিনিয়োগ থেকে লাভের পরিমাণ বাড়বে।
৩) সিংহ রাশি : এই রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। এইজন্য ২০২৬ সালে এই রাশির জাতক জাতিকার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতি লাভ হবে। বকেয়া থাকার কাজগুলি সম্পন্ন হবে।
৪) ধনু রাশি : এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। ২০২৬ সালে এই রাশির ওপর সূর্য ও বৃহস্পতি দুটোই শুভ ফল দেবে, যার ফলে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সৌভাগ্য বয়ে আসবে। যে সমস্ত জাতক জাতিকা উচ্চ শিক্ষা ও বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতি লাভ হবে, সেইসাথে কর্মজীবনে শুভফল আসবে ও পদোন্নতি হবে।
সবশেষে বলা যায়, রাশিচক্র অনুযায়ী কোন রাশির শুভ ফল বা অশুভ ফল হবে সেগুলো জ্যোতিষী দ্বারা বিশ্লেষণ করা হয়। তবে কর্মের দ্বারাই শুভ ফল আশা করা যায়, তাই যে সমস্ত রাশি উল্লেখ করা নেই তাদের জীবনেও শুভ ফল আসবে, শুধুমাত্র কর্মের দিকে ফোকাস রাখলে যে কোন সময় যে কোন জায়গায় উন্নতি অবধারিত এটাই হলো আসল কথা।