আপনি কি লাইব্রেরিয়ান কোর্স করে বসে রয়েছেন? তাহলে আপনার জন্য সামনে রইল চাকরির বড় সুযোগ। নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার বা লাইব্রেরীর জন্য কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরির জন্য ইচ্ছুক থাকেন তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
নিয়োগ সংস্থা: কল্যাণী বিশ্ববিদ্যালয়
পদের নাম: ডেপুটি লাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে লাইব্রেরিয়ান পদে আবেদন করার জন্য লাইব্রেরী, ইনফরমেশন, ডকুমেন্টেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীকে লাইব্রেরী সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট পদে নূন্যতম আট বছর বা অ্যাসিস্ট্যান্ট গবেষণার পদে নূন্যতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটি ছাড়াও পিএইচডি ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: আবেদনকারীদের প্রত্যেক মাসে ১,৩১,৪০০-২,১৭,১০০ টাকা মাসিক বেতন স্কেল হিসেবে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আপনি যদি এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট টি হল https://klyuniv.ac.in/
এরপর হোমপেজে এসে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। এরপর আবেদনপত্র সঠিকভাবে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা সহযোগে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে জমা দিতে হবে। এরপর সব মিলিয়ে নিয়ে সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা: ৯ই মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৯ এপ্রিল পর্যন্ত আবেদন প্রক্রিয়া করা যাবে।
এছাড়াও এই আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে হলে নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন। যে সমস্ত প্রার্থীরা লাইব্রেরিয়ান ডিগ্রী অর্জন করে বসে রয়েছেন এবং উপরের যোগ্যতা গুলো পূরণ হয়েছে তারা অবশ্যই এই চাকরিটির জন্য আবেদন করতে পারেন।
বিস্তারিত জানতে অফিসিয়ালি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে পড়ে নিন।