CBSE Scholarship Update: নতুন নিয়মে আবেদন, কারা পাবে সুবিধা জানুন!

রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য যেমন বিভিন্ন ধরনের স্কলারশিপ চালু করেছে ঠিক তেমনি একটি অভিনব স্কলারশিপ দেওয়ার উদ্যোগ নিয়েছেন CBSE। আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক হন তাহলে এই প্রতিবেদনটি থেকে স্কলারশিপ সংক্রান্ত তথ্য ভালো করে পড়ে নিয়ে আবেদন করুন।

উদ্দেশ্য: CBSE উদ্যোগ নেওয়ার প্রধান উদ্দেশ্য হল যাতে মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্রীরা স্কলারশিপ এর মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং তাদের ক্যারিয়ার গঠন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখা। CBSE স্কলারশিপ দেওয়া হয় শুধুমাত্র সিঙ্গেল গার্ল চাইল্ড এর জন্য। এমন অনেক পরিবার রয়েছে যাদের কন্যা সন্তানরা অনেকটাই উচ্চ মেধা সম্পন্ন থাকে এবং পড়াশোনার ইচ্ছে তাদের মধ্যে অনেকটাই থাকে। কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা অনুকুল না থাকার জন্য দশম শ্রেণীর পর উচ্চশিক্ষা গ্রহণ বাধা হয়ে দাঁড়ায়। এইজন্য সিবিএসই বোর্ড সেই সমস্ত কন্যা সন্তানদের পড়াশোনাকে বাঁচিয়ে রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন।

কারা আবেদন করতে পারবেন?

কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE কর্তৃক যে স্কলারশিপ দেওয়া হয় তাতে দশম শ্রেণী পাস করেছে এমন অভিভাবকের একমাত্র মেয়ে সন্তান হলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

Also Read

Read more

অনুদানের পরিমাণ: সিবিএসই স্কলারশিপ এর আওতায় মাসিক ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। দশম শ্রেণীর টিউশন ফি হিসেবে ২৫০০ টাকার বেশি হওয়া চলবে না। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য টিউশন ফি ৩০০০ টাকার বেশি হলে চলবে না। NRI স্টুডেন্ট হলে মাসিক টিউশন ফ্রি ৬ হাজার টাকার বেশি হওয়া চলবে না।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

১) আবেদনকারী কে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় অন্তত ৭০ শতাংশ নম্বর পেতে হবে।
২) CBSE অনুমোদিত স্কুল থেকে একাদশ শ্রেণী ভর্তি হতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
৪) অভিভাবকদের স্ট্যাম্প পেপারে একটি নোটারাইজড আয়ের ঘোষণা জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:

১) যে সমস্ত শিক্ষার্থীর উপরের যোগ্যতা গুলো পূরণ করতে পারবেন তারা প্রথমে CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট, cbse.gov.in-এ প্রবেশ করবেন।

২) এরপর স্কলারশিপ বিভাগে যেতে হবে। তারপর সিঙ্গেল গার্লস চাইল্ড স্কলারশিপ লিংক এ ক্লিক করতে হবে।
৩) রেজিস্ট্রেশন করে লগইন করে আবেদনপত্রে সঠিক তথ্য ইনপুট করতে হবে এবং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। আপনি যদি পুরাতন হন তাহলে রিনিউয়াল অপশনে ক্লিক করে আবেদন করবেন।
সমস্ত কিছু একবার যাচাই করে নিয়ে সাবমিট করবেন তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

যে সমস্ত শিক্ষার্থীরা দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে CBSE অনুমোদিত কোন স্কুলে পড়াশোনা করছো এবং ৭০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণীর উত্তীর্ণ হয়েছো এবং বাবা-মায়ের যদি সিঙ্গেল চাইল্ড হয়ে থাকো অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো।

Join Group Join Group