ব্যাঙ্ক অফ বরোদা ২৭৩ টি শূন্যপদে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য?

আপনার যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একজন কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ। ব্যাঙ্ক অফ বরোদায় ২৭৩ টি শূন্যপদে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদনযোগ্য। আপনি যদি স্নাতক পাস করে থাকেন তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদনের সুযোগ পাবেন। আবেদন সংক্রান্ত আরো অন্যান্য তথ্য বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। 

নিয়োগ সংস্থা: ব্যাঙ্ক অফ বরোদা। 

শূন্য পদের সংখ্যা: মোট ২৭৩ টি শুন্য পদে নিয়োগ করা হচ্ছে।

পদের নাম: ম্যানেজার, এসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে। 

কাজের বছর: এটি একটি চুক্তিভিত্তিক কাজ। ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে এসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপিটি ম্যানেজারের পদের জন্য পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে। ম্যানেজার পদে ক্ষেত্রে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। পাঁচ বছরের পরে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চুক্তি বাড়ানো হতে পারে। 

পোস্ট অনুযায়ী শূন্য পদের সংখ্যা: 

ডেপুটি ম্যানেজার: এসএসএমই  রিলেশনশিপ অফিসার পদে মোট ৬২ টি শূন্য পদ রয়েছে। এরমধ্যে সাধারণ ৮, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৯, ওবিসি ২৪, আর্থিকভাবে অনগ্রসর ১০, প্রতিবন্ধীদের জন্য ৪ টি আসন সংরক্ষিত থাকবে। 

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: সেলস পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে ১৭৭ টি। এরমধ্যে সাধারণ ৬১, তপশিলি জাতি২০, তপশিলি উপজাতি২০, ওবিসি ৪৭, আর্থিকভাবে অনগ্রসর ২৯, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে ১২ টি আসন। 

ম্যানেজার: ম্যানেজারের পর দিয়ে শূন্য পদ রয়েছে ৩৪ টি। এরমধ্যে সাধারণ ৬, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রস ৭, প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে ৩ টি। 

আরোও পড়ুন : রাজ্য সরকারের যুব সাথী প্রকল্পে আবেদন কবে থেকে শুরু হচ্ছে? আবেদন কিভাবে করবেন এবং কোন কোন নথি প্রয়োজন হবে?

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে। এছাড়া মার্কেটিং বা ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকলে বা ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে এসএসএমই লোন সেক্টরে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজারের পদের ক্ষেত্রে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং ফিন্যান্সে এমবিএ থাকলে বা ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ম্যানেজার পদে সংশ্লিষ্ট বিভাগে ৩ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সিএ বা সিএমএদের ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

বয়স সীমা: ডেপুটি ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২৪ থেকে ৩৪ বছরের মধ্যে। অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৩২ বছরের মধ্যে। ম্যানেজার পদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে। সরকারের নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর, ওবিসি ৩ বছর এবং আর্থিক আগে অনগ্রসর বা ১০ বছরের বয়সের ছার পাবেন। 

বেতন স্কেল: ম্যানেজার পদের ক্ষেত্রে মাসিক বেতন স্কেল রয়েছে ৬৪৮২০ থেকে ৮৩৯৬০ টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার বেতন স্কেল আলোচনা সাপেক্ষ এমনটাই বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার সাইকোমেট্রিক পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে। এই তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবে নির্বাচন করা হবে। সময় দেওয়া হবে আড়াই ঘন্টা। কোন নেগেটিভ মার্কিং নেই। পশ্চিমবঙ্গের জন্য পরীক্ষা কেন্দ্র থাকবে কলকাতাতে। 

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদনকারী প্রার্থীকে সর্বপ্রথম ব্যাংক অফ বরোদার অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট www.bankofbaroda.bank.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করতে হবে। এরপর আবেদন পত্রে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা বয়স এবং অন্যান্য তথ্য ভালো করে লিখে উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে যে মাপের স্বাক্ষর এবং ছবি ক্যান করে আপলোড করতে বলা হয়েছে ঠিক সেভাবেই আপলোড করতে হবে। এরপর আবেদনমূল্য জমা দিয়ে ভালো করে সব একবার যাচাই করে সাবমিট করতে হবে। আবেদন করা হয় যাওয়ার পর আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখবেন এবং আবেদনমূল্য জমা দেওয়ার কপিও সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতের জন্য। 

আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরি ও ওবিসিদের জন্য আবেদন মূল্য রয়েছে ৮৫০ টাকা। তপশিলি জাতি উপজাতি, মহিলা, প্রাক্তন সমর কর্মী, প্রতিবন্ধীদের জন্য আবেদন মূল্য ১৭৫ টাকা রয়েছে। ব্যাংক চার্জ অতিরিক্ত দিতে হবে। ডেবিট ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়া যাবে। 

আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া চলছে এবং এটি শেষ হবে ২৬ শে ফেব্রুয়ারি। 

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদায় চুক্তিভিত্তিক এই কাজের জন্য আগ্রহী রয়েছেন তা অবশ্যই ২৬শে ফেব্রুয়ারির মধ্যে উপরে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে এপ্লাই করুন এবং এই চুক্তিভিত্তিক কাজের মাধ্যমেই আপনার যে অভিজ্ঞতা হবে সে অভিজ্ঞতা সঞ্চার করে আপনি অন্যান্য আরো বড় কাজের জন্য আবেদন করতে পারবেন।

Join Group Join Group