আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং অনেকদিন ধরে একটু ভাল চাকরির জন্য অপেক্ষা করছেন তাহলে আপনার জন্য এ প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ। আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবনে কাজের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যদি একজন স্নাতক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে এই চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন। এই চাকরি সংক্রান্ত সম্পূর্ণ তথ্য গুলো বিস্তারিত তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
নিয়োগ সংস্থা : ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট-এর তরফে এই নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা : মোট ১৬ জন মহিলা প্রার্থীকে নিয়োগ করা হবে।
পদের নাম: কমিউনিটি অডিটর পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। অর্থনীতি বিভাগের গ্রাজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
বয়স সীমা : আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।
আরোও পড়ুন:- ২২৭৩ বিপুল শূন্য পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতক পাশে আবেদনের সুযোগ। আবেদনের সময়সীমা ও আবেদন সংক্রান্ত তথ্য জানুন।
আবেদন প্রক্রিয়া : আবেদন করার জন্য আবেদনকারীকে সর্বপ্রথম আলিপুরদুয়ারের প্রশাসনিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোম পেজে এসে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে প্রিন্ট করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে উল্লেখিত ডকুমেন্ট একসঙ্গে সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
কোন এড্রেসে পাঠাবেন সেটা জানার জন্য বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন। আবেদনপত্র পাঠাবার শেষ তারিখ হল ১৬ ই ফেব্রুয়ারি।
নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো তথ্য এখনো দেওয়া হয়নি যদিও। তবে কোন রকম লিখিত পরীক্ষা হবে না মনে করা হচ্ছে। শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। এটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ তাই ভালো করে বিজ্ঞপ্তি পড়ে আবেদন করবেন। বিশেষ করে এই কাজটি মহিলাদের জন্যই দেওয়া হয়েছে তা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপাতত বেকার অবস্থায় রয়েছেন তাহলে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবনের এই কাজে নিযুক্ত হতে পারেন। অনেক সময় কাজের অভিজ্ঞতার দরকার হয় কোন বড় চাকরির জন্য সে ক্ষেত্রে এখানে কয়েক বছর কাজ করলে আপনার কাজে অভিজ্ঞতা বাড়বে তার ফলে আপনি অন্যান্য বড় জায়গায় চাকরির অ্যাডভান্টেজ পাবেন। তাই এই সুযোগ হাতছাড়া না করাই উচিত।