মঙ্গলবার বারুণী স্নানের দিন কন্যা রাশির দিনটি কেমন যেতে চলেছে? শুভ সময় জেনে নিন!

প্রত্যেকটি ব্যক্তি তাদের ব্যক্তিগত রাশি চক্র অনুযায়ী দিনটি কেমন যেতে চলেছে তা দেখার জন্য উৎসুক হয়ে থাকেন। আজকের এই প্রতিবেদনে কন্যা রাশির মঙ্গলবার কেমন যেতে চলেছে এবং শুভ সময় ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হলো। আপনারা যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে এই প্রতিবেদনটি দেখে আজকের দিন সম্পর্কে জেনে নিন।

মঙ্গলবার আজকের দিনটি বারুনী স্নান দিবস উপলক্ষে উদযাপিত হয়। এই দিনটি অত্যন্ত শুভ। দেখে নেওয়া যাক কন্যা রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে।

সবার আগে কন্যা রাশির সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে লিখে নেওয়া যাক। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই রাশির ব্যক্তিরা ভাবতে খুব পছন্দ করে। সব সময় এদের মুখের মধ্যে একটি সৌম্য ভাব বজায় থাকে। এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে একটা নির্মল, নির্লোভ ও কোমর ভাব লক্ষ্য করা যায়। এই রাশির জাতক জাতিকারা খুব সহজেই শত্রুকে মোকাবেলা করতে পারে। প্রেমের জীবন খুবই ভাল হয় এদের। সরলতার মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসংযম দেখা যায়। তবে ভালোবাসা থাকলেও দাম্পত্য জীবন দুজনের মতের মিল অনেক সময় দেখা যায় না। সংগীত ও সাহিত্যের প্রতি অনুরাগ লক্ষ্য করা যায়।

Also Read

আরোও পড়ুন: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি? এর সুবিধা, আবেদনের যোগ্যতা ও আবেদন সংক্রান্ত তথ্য সম্পর্কে জানুন বিস্তারিত!

মঙ্গলবার বারুনী স্নানের দিন কেমন কাটতে চলেছে?

কন্যা রাশির মঙ্গলবার দিনটি অনেকটাই মানসিক দুশ্চিন্তার মধ্যে কাটবে তবুও দিনটি আনন্দমুখর হবে। অপ্রত্যাশিত অর্থ হাতে আসবে। তবে ব্যয়ের দিকটি একটু বৃদ্ধি পাবে। কোন আত্মীয় বা বন্ধুর থেকে সুসংবাদ পেতে পারেন। নতুন কিছু দ্রব্য বাড়িতে আসতে পারে। কোন ব্যক্তির সাথে মতানৈক্য জড়িয়ে পড়তে পারেন। কোন জায়গায় নেমন্তন্ন পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের মধ্যে অকারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।

এবার দেখে নেওয়া যাক মঙ্গলবার দিনটির মধ্যে শুভ সময় ও শুভক্ষণ ও শুভ যোগ কোন কোন সময় রয়েছে:

একটি দিনের বিশেষ কিছু সময় থাকে শুভ সে সময় গুলোতে যদি আপনি কোন ভাল কার্য সম্পন্ন করেন তাহলে কাজটি ভালো হয়।

অমৃতযোগ: সকাল ৮টা ১২ মিনিট থেকে ১০টা ৩৪ মিনিটের মধ্যে রয়েছে। পুনরায় রয়েছে ১২টা ৫৬ মিনিট থেকে ২টো ৩২ মিনিটের মধ্যে। আবার রয়েছে ৩টে ২০ মিনিট থেকে ৪টে ৫৫ মিনিটের মধ্যে। পুনরায় রয়েছে রাত্রি ৬টা ৩১ মিনিটের মধ্যে। পুনরায় রয়েছে ৮টা ৫৬ মিনিট থেকে ১১টা ২১ মিনিটের মধ্যে। পুনরায় রয়েছে ১টা ৪৬ মিনিট থেকে ৩টে ২২ মিনিটের মধ্যে।
বারবেলা: ৭টা ১৯ মিনিট থেকে ৮টা ৪৮ মিনিটের মধ্যে আছে, এরপর ১টা ১৫ মিনিট থেকে ২টো ৪৪ মিনিটের মধ্যে আছে।
কালরাত্রি: রাত্রি ৭টা ১৩ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে রয়েছে।

প্রতিকার: জ্যোতিষ শাস্ত্র মতে এখানে যে প্রতিকারগুলো দেওয়া হলো সেগুলো চেষ্টা করবেন মান্য করার। এর ফলে আটকে থাকা কাজ খুব সহজেই হয়ে যাবে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, জীবনের উন্নতি আসবে। প্রত্যেক শনিবার টগর বাদ দিয়ে নটা সাদা ফুল এবং কলা বাদ দিয়ে যে কোন একটি ফল কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরের সকাল থেকে রাত্রের মধ্যে পুজো দেবেন। পুজো দেওয়ার পর দক্ষিণা দেবেন। এই কাজটি যদি করেন তাহলে আপনার জীবনে সার্বিক উন্নতি হবে এবং দেহ ও মনে স্বস্তি আসবে।

শুভ রং: কন্যা রাশির জন্য শুভ রং গুলো হলো হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ এবং সাদা। চেষ্টা করবেন এই রঙের পোশাক পরিহিত করে বিভিন্ন জায়গায় যেতে এবং বাড়ির রং এই রং গুলোর মধ্যে থেকে যে কোন একটি করতে।

বিভিন্ন জ্যোতিষীদের মতামত অনুযায়ী আজকের এই কন্যা রাশির দিনটি সম্পর্কে লেখা হয়েছে। এছাড়াও এখানে যে প্রতিকার দেওয়া রয়েছে সেগুলিও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী দেওয়া রয়েছে। তবে কন্যা রাশির প্রত্যেক জাতক-জাতিকাদের জন্য যে হুবহু রাশিফল মিলবে তেমনটা নয়, যেহেতু নক্ষত্র ভেদে একেক ব্যক্তির মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য এবং জন্মকালীন রাশিচক্রের গ্রহের অবস্থান, ভিন্ন নক্ষত্র হওয়ার জন্য কন্যা রাশি জাতিকা হলেও সবার জন্য একই ফল নাও হতে পারে। তবে চেষ্টা করবেন প্রতিকার গুলো মেনে চলার তাহলে আপনার জীবনে সুখ-শান্তি বিরাজ করবে।

Join Group Join Group