প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি? এর সুবিধা, আবেদনের যোগ্যতা ও আবেদন সংক্রান্ত তথ্য সম্পর্কে জানুন বিস্তারিত!

প্রধানমন্ত্রী দেশের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে অন্যতম একটি হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ২০২৩ সালের ১৭ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে হস্তশিল্প কারিগর ও সরঞ্জাম তৈরির কারিগরদের জীবিকার বিস্তার লাভ করার জন্য আর্থিক সহায়তা প্রদান ও প্রশিক্ষণ দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পটি 2027-2028 অর্থ বর্ষ পর্যন্ত আপাতত চালু করা রয়েছে। যে সমস্ত হস্তশিল্প কারিগর ও সরঞ্জাম তৈরীর কারিগররা এখনো পর্যন্ত এই প্রকল্পের সম্পর্কে অবগত নন তাদের জন্য এই প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি এবং আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানাতে চলেছি।

উদ্দেশ্য: বিশ্বকর্মা যোজনা ক্ষুদ্র মাইক্রো ও মাঝারি উদ্যোগ মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। এই প্রকল্প সূচনা করার প্রধান লক্ষ্য হলো ঐতিহ্যবাহী শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা। ঐতিহ্যবাহী বাংলার শিল্পকে আরো বেশি করে বাজারে জায়গা করে দেওয়া, ঐতিহ্যবাহী শিল্পের বা পণ্যের মান উন্নত করা, প্রশিক্ষণের মাধ্যমে হস্তশিল্প কারিগরকে আরো নতুনত্ব কিছু শেখানো এবং এর সাথে সাথে কারিগরদের দক্ষতা বৃদ্ধি করা। এর পাশাপাশি তিন লক্ষ টাকা পর্যন্ত জামানত বিহীন ঋণ প্রদান করা যার মাধ্যমে কারিগররা তাদের শিল্পকে আরো বাড়িয়ে তুলতে পারে। 

বিশ্বকর্মা যোজনার ঋণের হার: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় যে ৩ লক্ষ টাকা পর্যন্ত জামানত বিহীন লোন দেওয়া হয় সেটা দুটি ক্ষেপে দেওয়া হয়। একটি হল ১ লক্ষ টাকা সেটি ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। আর ২ লক্ষ টাকা ৩০ মাসের মধ্যে পরিশোধ করতে হয়। এই ঋণগুলি ৫% রেয়াতি সুদের হারে প্রদান করা হয় যার মধ্যে ৮ শতাংশ সরকার নিজেই ভর্তুকি প্রদান করে। 

Also Read

১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন যারা প্রশিক্ষণের জন্য যোগ্য। এর পরের কিস্তির অর্থাৎ ২ লক্ষ টাকার ঋণ তারাই পাবেন যারা প্রথম ঋণের টাকা ব্যবহার করে একটি স্ট্যান্ডার্ড জায়গায় গিয়েছেন এবং ব্যবসা সম্প্রসারণ ঘটাতে পেরেছেন। এছাড়া প্রথম ঋণ ঠিকঠাক মতন পরিশোধ করতে পেরেছেন। 

আরোও পড়ুন: রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন আবেদন পদ্ধতি।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সুবিধা: 

১) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা একটি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সার্টিফিকেট পেয়ে থাকেন এবং পরিচয় পত্র পান। 

২) প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রত্যেক দিন ৫০০ টাকা করে বৃত্তি পেয়ে থাকেন। 

৩) মৌলিক দক্ষতা প্রশিক্ষণ এর শুরুতে ১৫ হাজার টাকা পর্যন্ত একটি ইভাউচার দেওয়া হয়। 

৪) দুটি ধাপে তিন লক্ষ টাকা পর্যন্ত জামানতমুক্ত ঋণ পেয়ে থাকেন। এই ঋণ পাঁচ শতাংশ রেয়াতি সুদের হারে পরিশোধ করতে হয় এবং বাকি ৮% সরকার নিজেই ভর্তুকি দিয়ে থাকে। 

৫) হস্তশিল্প কারিগররা তাদের ব্যবসার ব্র্যান্ড প্রচার, প্রমোশন মার্কেটিং ক্ষেত্রে অন্যান্য সাহায্য পেয়ে থাকেন। 

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা: 

১) আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। 

২) আবেদনকারীকে সক্রিয়ভাবে কারিগরি শিল্পে যুক্ত থাকতে হবে। 

৩) পরিবার থেকে শুধুমাত্র একজন ব্যক্তি আবেদন করতে পারবেন। 

৪) সরকারি কর্মচারী বা তাদের নিকটতম আত্মীয় এই প্রকল্পের আবেদনের জন্য যোগ্য নন। 

৫) শ্রমিক বা কারিগর কে অসংগত খাতে নিজেকে যুক্ত থাকতে হবে। 

৬) শ্রমিক বা কারিগরকে অবশ্যই হাত ও সরঞ্জাম দিয়ে কাজ করতে হবে। 

৭) শ্রমিক বা কারিগরি শিল্প যেমন কাঠমিস্ত্রি, ওয়াসারম্যান, মূর্তি প্রস্তুতকারক, হাতুড়ি ও টুল কিট মেকার, তালা মিস্ত্রি, নৌকা প্রস্তুতকারক, মাছ ও জাল তৈরি প্রস্তুতকারক, পুতুল তৈরি, দর্জি কারিগর হতে হবে। 

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: 

১) আধার কার্ড 

২) রেশন কার্ড 

৩) পাসপোর্ট সাইজ ফটো 

৪) ব্যাংক ডিটেলস 

৫) মোবাইল নম্বর 

আবেদন পদ্ধতি: 

১) আবেদনকারীকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পোর্টালের নাম নথিভুক্ত করতে আপনাকে নিকটবর্তী csc কেন্দ্রে যেতে হবে। 

২) সিএসসি কেন্দ্রের আধিকারিকরা কারিগরি নিবন্ধন পোর্টালে লগইন করবেন। 

৩) এরপর আপনার মোবাইল নাম্বার এবং আধার যাচাই করা হবে। এবং কেওয়াইসি সম্পন্ন করা হবে।

৪) এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সিএসসি কেন্দ্রে আধিকারিকদের কাছে জমা দিন। এর পাশাপাশি উল্লেখিত ডকুমেন্ট জমা দিন। 

৫) আপনার নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পোর্টালে নিবন্ধিত হয়ে গেলে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আইডি এবং সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এমন একটি প্রকল্প যার মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা এবং তাদের মান উন্নত করা। তার পাশাপাশি এই শিল্পের কারিগরদের জীবিকা অর্জনের সহায়তা করা, ঋণের মাধ্যমে আর্থিক সাহায্য করা, বাজারে ব্যবসার সম্প্রসারণ ঘটানো এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা দেওয়া। তাই আপনিও যদি একজন কারিগরি হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদন করুন।

Join Group Join Group