রাজ্য সরকারের সূচনা করা শস্য বীমা প্রকল্পের অনুদান অবশেষে ঢুকতে চলেছে কৃষকের ব্যাংক একাউন্টে। অবশেষে রাজ্যের কৃষকদের মনে খুশি দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক জেলাতেই কৃষকরা মোবাইলে টাকা ঢোকার ক্রেডিট মেসেজ পেতে শুরু করেছেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে সমস্ত চাষের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আর্থিক ক্ষতি অনেকটাই হয়ে গিয়েছিল তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্যই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। ফসল ক্ষতিপূরণের টাকা হিসেবে কৃষকদের ব্যাংক একাউন্টে অনুদান দেওয়া হচ্ছে। যারা ফসল ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে নিজের নাম রয়েছে কিনা চেক যদি না করে থাকেন তাহলে কিভাবে চেক করবেন তা জেনে নিন।
রাজ্য সরকারের অন্য আরেকটি প্রকল্প বাংলা শস্য বীমা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে ফসল ক্ষতিপূরণের জন্য অনুদান দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা বা অতিবৃষ্টির ফলে ফসলের যে ক্ষতি হয় তার ফলে কৃষকদের আর্থিক দুরবস্থা নেমে আসে। এজন্য রবি ও খরিফ ফসলের জন্য যারা বীমা করিয়েছিলেন তারাই একমাত্র এই টাকা পাবেন।
আরোও পড়ুন: নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের জন্য কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি অন্যান্য তথ্য জানুন!
এইবারের অর্থবর্ষে বীমা সংস্থা হিসেবে দায়ভার গ্রহণ করেছেন এসবিআই জেনারেল ইন্সুরেন্স কোম্পানি। কৃষকদের মোবাইলে যে মেসেজ আসছে তাতে সংস্থার নাম হিসেবে এই কোম্পানির নাম উল্লেখ করা থাকছে। ধানের জমিতে এবং আলুর জমিতে বৃষ্টির কারণে বা জলের অভাবে যে সমস্ত কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র তারাই এই ক্ষতিপূরণ অর্থ পাবেন।
তবে শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ অনুদান নিয়ে অনেক কৃষকদের মন্তব্য বা অভিযোগ রয়েছে। তারা জানিয়েছেন আবেদন করা সত্ত্বেও তাদের ক্ষতিপূরণ অনুদান পাননি। কিন্তু রাজ্য সরকারের শস্য বীমা প্রকল্পের নিয়ম অনুযায়ী কোন একটি কৃষকের ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হয় না যদি সেটি একাধিক কৃষকের ক্ষতি হয় তাহলে টাকা দেওয়া হয়। অর্থাৎ এলাকাভিত্তিক যদি কৃষকদের একই রকম ক্ষতি হয় বা কোন পঞ্চায়েত এলাকায় অন্তত ৫০ শতাংশ কৃষকের একই কারণে ফসল নষ্ট হয় তাহলেই শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হয়।
কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
আগে বাজাজ আলায়েন্স বিমার দায়িত্বে ছিলেন তবে এখন দায়িত্ব রয়েছে এসবিআই জেনারেল ইন্সুরেন্স। আগের দায়িত্বে থাকা bajaj alines এর খুব সহজেই স্ট্যাটাস চেক করা যেত কিন্তু বর্তমান দায়িত্বে থাকা কোম্পানির স্ট্যাটাস চেক করতে একটু অসুবিধা হচ্ছে। শুধুমাত্র বীমা করা আছে কিনা সেটা দেখা যাচ্ছে কিন্তু নাম রয়েছে কিন্তু স্ট্যাটাসে তা যাচাই করা যাচ্ছে না। এজন্য আপনার নামে বীমা রয়েছে কিনা এবং স্ট্যাটাসে আপনার নাম রয়েছে কিনা কবে নাগাদ আপনার টাকা ঢুকবে এ সমস্ত জানতে হলে আপনাকে অফলাইন পদ্ধতির সাহায্য নিতে হবে।
অফলাইন পদ্ধতিতে আপনাকে সর্বপ্রথম আপনার ব্লকের কৃষি দপ্তরের বা এডিও অফিসে যোগাযোগ করতে হবে।
বীমা কোম্পানি থেকে একটি ভেরিফাইড লিস্ট কৃষি দফতরে পাঠানো হয়। এই তালিকাতে যে সমস্ত কৃষকরা টাকা পাবেন তাদের নাম দেওয়া থাকে এবং বরাদ্দ টাকার পরিমাণ উল্লেখ করা থাকে। কৃষি দপ্তরের আধিকারিকরাই আপনাকে সেই তালিকা দেখে জানিয়ে দেবে আপনার নাম রয়েছে কিনা বা আপনার কবে নাগাদ টাকা ঢুকবে।
রাজ্য সরকারের শস্য বীমা প্রকল্পের জন্য যেহেতু কোন প্রিমিয়াম জমা দিতে হয় না তার জন্য প্রত্যেক কৃষক যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এলাকাভিত্তিক প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিপূরণ পেয়ে যাবেন আপনার ফসল ক্ষতির জন্য। কোন কারণে আপনার ফসল নষ্ট হলেও আর্থিক দিকটি সুরক্ষিত থাকবে তাই অবশ্যই আপনি যদি এখনও পর্যন্ত শস্য বীমা প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করুন।