প্রত্যেকটি ব্যক্তি ভাল মতন বাঁচার জন্য অর্থ উপার্জন করে থাকেন। কে না চায় রাজার মতন বাঁচতে? কিন্তু শুধুমাত্র একটিমাত্র আয়ের মাধ্যমে বড়লোক বা ধনী হওয়া কখনোই সম্ভব নয়। এজন্য আপনার কাছে যদি এক থেকে দুই কাঠা জমি থাকে তাহলে আপনি অর্থ ইনকামের দ্বিতীয় রাস্তা খুঁজে পাবেন। কিভাবে এই এক থেকে দুই কাঠা জমি আপনার ধনী বা বড়লোক হওয়ার স্বপ্নকে সত্যি করবে সেই কৌশল জানাতে চলেছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারও যদি এক থেকে দুই কাঠার মতন জমি পড়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার খুবই কাজে লাগবে।
বর্তমানে নার্সারির ব্যবসা খুবই ভালো মতন চলছে। গাছ লাগাতে প্রত্যেকটি ব্যক্তি পছন্দ করেন। আর নার্সারি থেকে গাছ নিতে সবাই ভালোবাসেন। ইতিমধ্যে হাওড়ার অনেক বাসিন্দার তাদের এক থেকে দুই কাঠা জমির মধ্যে নার্সারি তৈরি করে ইতিমধ্যে মোটা টাকা অর্থ উপার্জন করেছেন। তাদের এই দেখানো পথে অনেকেই সঠিক কৌশল কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার এই নতুন পথ অবলম্বন করতে চাইছেন। আপনাদেরকে জানতে চলেছি কিভাবে নিজের জমিতে নার্সারি খুলবেন?
প্রত্যেকটি ব্যক্তি তার বাড়ির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলার জন্য ফুল ও ফল বা সবজির গাছ লাগান। ফ্ল্যাটের এক টুকরো ব্যালকনি হোক কিংবা বাড়ির ছাদ বাগান বা উঠান, ফুল ফল বা সবজির কাছে ভরে থাকলে যেমন দেখতে সুন্দর লাগে তেমনি নিজের গাছের ফুল ফল বা সবজি তুলতে অন্যরকম আনন্দ হয়। এর জন্যই গাছের চাহিদা খুব বৃদ্ধি পাচ্ছে। নার্সারি গুলি দেশি-বিদেশি বিভিন্ন উদ্ভিদের চাহিদা মেটাতে পারে। আর এই চাহিদা মেটাতে গিয়ে নার্সারি গুলো মোটা টাকা আয়ের পথ খুলে নিয়েছেন।
হাওড়ার বাগনান ব্লকে অনেকদিন আগে কিছু ব্যক্তি এই নার্সারি ব্যবসা খুলেছিল। কিন্তু বর্তমানে এই ছবিটা অন্যরকম। এখন প্রায় অর্ধেক ব্যক্তি তাদের বাড়ির জমিতে ছাউনি দিয়ে বিভিন্ন গাছের সম্ভার নিয়ে নার্সারি তৈরি করেছেন। অনেক পরিবার নিজের জমিতে চারাগাছ তৈরি করে বিক্রি করছেন।
আপনার বাড়িতেও যদি এরকম এক থেকে দুই কাঠা জমি থেকে থাকে তাহলে সেটিকে শুধুমাত্র ফেলে না রেখে নার্সারির ব্যবসা খুলুন যার মাধ্যমে আপনিও দ্বিতীয় আয়ের মাধ্যম খুঁজে পাবেন এবং মোটা টাকা অর্থ উপার্জন করতে পারবেন। যদি আপনি এই ব্যবসায় প্রথম হন তাহলে ব্যবসা খুঁটিনাটি জানতে কোন কৃষক বা নার্সারি ব্যবসা করেন এমন কোন ব্যক্তির সাথে আগে কথা বলে নেবেন যার কাছ থেকে আপনি নার্সারি ব্যবসা সংক্রান্ত সমস্ত ধারনা পেয়ে যাবেন।