১০০০ সহকারী অধ্যাপক নিয়োগ! পশ্চিমবঙ্গের কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের আবেদন পদ্ধতি জেনে নিন!

আপনি কি অনেকদিন ধরেই কলেজের অধ্যাপকের চাকরির জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। সম্প্রতি সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০০০ শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটির মনোযোগ সহকারে পড়ুন।

নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। 

শূন্য পদের সংখ্যা: পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ মিলিয়ে মোট ১০০০ পদের জন্য নিয়োগ করা হবে। কোন বিষয়ের জন্য কটি শূন্য পদ রয়েছে সেটি এখনো পর্যন্ত দেওয়া হয়নি বিজ্ঞপ্তিতে। পরবর্তী বিজ্ঞপ্তিতে দেওয়া হবে তার জন্য ফলো রাখুন। তপশিলি, প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের জন্য শূন্য পদের সঙ্গে সংরক্ষিত আছে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। 

পশ্চিমবঙ্গের কোন কোন কলেজে নিয়োগ করা হবে? 

 পশ্চিমবঙ্গের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর যেমন কলকাতা, বর্ধমান, কল্যাণী, উত্তরবঙ্গ, বারাসাত, বিদ্যাসাগর ও গৌড়বঙ্গ বিদ্যালয়ের অধীনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। 

কোন কোন বিষয়ের জন্য নিয়োগ করা হবে: মোট ৫১ টি বিষয়ের জন্য নিয়োগ করা হবে। অর্থাৎ বিভিন্ন বিষয়ের ছাত্র-ছাত্রীরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। আবেদনের আগে আপনি কোন বিষয়ের জন্য আবেদন করতে চাইছেন সেটি বিজ্ঞপ্তি দেখে ভালো করে দেখে নিয়ে তারপর আবেদন করবেন। 

আরোও পড়ুন: মাসে 1000 টাকা জমিয়ে মোটা টাকা রিটার্ন পান! সুকন্যা সমৃদ্ধি যোজনায় কিভাবে আবেদন করবেন?

শিক্ষাগত যোগ্যতা: পোস্ট গ্রাজুয়েট ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন, তবে প্রতিবন্ধী, দৃষ্টিহীন ও তপশিলি হলে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে। ১৯৯১ সালের ১৯ সেপ্টেম্বরের আগে যদি কেউ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী পেয়ে থাকে তাহলে পিএইচডি করে ৫০ শতাংশ থাকলে তারা আবেদন করতে পারবেন। এছাড়া অনার্স গ্রাজুয়েটরা অগ্রাধিকার পাবেন। আবেদনকারীদের ইউজিসি পরীক্ষা বা নেট/সেট পরীক্ষায় কোয়ালিফাই করে থাকতে হবে। 

বয়সসীমা: আবেদনকারীদের সর্বোচ্চ আবেদনের বয়সসীমা হলে ৪০ বছর। তবে তপশিলিরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর, দৈহিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং পিএইচডি করে থাকলে ৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে। এছাড়া পার্টটাইম টিচার হয়ে থাকলে ৪৭ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। 

বেতন স্কেল: মূল বেতন থাকছে ৫৭,৭০০ টাকা। 

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী বাছাই প্রক্রিয়া করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। ইন্টারভিউ নেওয়া হবে আবেদনকারী প্রার্থীদের। এরপর একটি তালিকা তৈরি করা হবে। তালিকায় যাদের নাম থাকবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। 

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদনকারীদের সর্বপ্রথম পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস ওয়েবসাইট www.wbcsonline.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার সহযোগে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রদত্ত পাসওয়ার্ড ও ইউজার আইডি সহযোগে লগইন করে আবেদনপত্র সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করতে হবে। যা ব্যক্তিগত ডিটেলস চেয়েছে সেগুলো নির্ভুলভাবে ইনপুট করতে হবে। এরপর উল্লেখিত ডকুমেন্ট এবং সিগনেচার ও ছবি জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা দিয়ে তার একটি কপি প্রিন্ট আউট করে ভবিষ্যতের জন্য নিজের কাছে সংরক্ষণ করতে হবে। সবকিছু মিলিয়ে নিয়ে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদন মূল্য: আবেদন মূল্য হিসাবে ২৫০০ টাকা দিতে হবে, তবে তপশিলি, প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের জন্য ১২৫০ টাকা আবেদন মূল্য রয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আবেদন মূল্য জমা দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা: আবেদন করা যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। 

ইন্টারভিউর দিন রেজিস্ট্রেশন কপি, আবেদন করার কপি এবং আবেদন মূল্য জমা দেওয়ার স্লিপ, আইডেন্টিটি প্রুফ সঙ্গে করে নিয়ে যাবেন। 

আপনি যদি এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকেন, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র সম্পন্ন করুন এবং আরো বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন এছাড়া পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন, ভবানী দত্ত লেন, পঞ্চম তলা, কলকাতা ৭০০ ০৭৩ এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন।

Join Group Join Group