আগামীকাল ২রা মার্চ মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্য কেমন যেতে চলেছে? দেখে নিন আগামীকালের রাশিফল।

প্রত্যেকটি ব্যক্তি আগামী দিন বা আগামী সপ্তাহ কেমন যেতে চলেছে, তা আগে থেকেই একটা আন্দাজ করে রাখতে পছন্দ করেন। অন্যদিকে এই ভাগ্যফল কেমন যেতে চলেছে তা জানার সবথেকে বড়ো উপায় হল রাশিফল। বিভিন্ন ব্যক্তি খবরের কাগজ খুলেই প্রথমেই রাশি ফলে চোখ বুলিয়ে নেন। শুধুমাত্র খবরের কাগজ নয়, বিভিন্ন অনলাইন পেজ বা ইউটিউব চ্যানেলে রাশিফল দেওয়া হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাতে চলেছি চারটি রাশির সম্পর্কে। অর্থাৎ আগামী কাল দোসরা মার্চ বৃষ রাশি, মেষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশির কেমন যেতে চলেছে সেই নিয়েই আজকের এই প্রতিবেদন। বিভিন্ন জ্যোতিষীদের মতামত অনুসারে রাশিফল বিচার করে এই প্রতিবেদন লেখা হয়েছে। আপনিও যদি এই চারটি রাশির মধ্যে যে-কোনো একটি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে আপনার ভাগ্যফল জেনে নিন।

মেষ রাশি: জ্যোতিষ শাস্ত্র মতে আগামীকাল দিনটি মেষ রাশির জাতক-জাতিকাদের খুবই দ্রুত গতিতে চলবে। আপনি যে সমস্ত কাজের জন্য তাড়াহুড়া করছেন সে তাড়াহুড়া থেকে কিছুটা বিরতি নিন। অদরকারি বা অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলুন। সন্তানদের কাছ থেকে সুখবর পাবেন যা আপনার মুখে আনন্দের হাসি এনে দেবে। কালকের দিনটি আপনার মন ও মস্তিষ্ক অনেকটাই হালকা ও আনন্দিত থাকবে। আগামীকাল দিনটিতে অনেক দিনের পড়ে থাকা কাজ সম্পন্ন হবে এবং অনেক দিনের অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাবে। পরিবারের মধ্যে কোন শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। সব মিলিয়ে আগামীকাল দিনটি আপনার খুবই ভালো ও আনন্দের সাথে কাটতে চলেছে।

বৃষ রাশি: আগামীকাল বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো ও মন্দ দুইয়ের সাথে কাটতে চলেছে। অলসতা পরিত্যাগ করে যে কোন কাজে উদ্যমতা আনুন। এতে আপনার ভালো হবে। নিজের দায়িত্বগুলো নিজেই পালন করার চেষ্টা করুন। অনেক সময় গুরুত্বপূর্ণ বা গুরু দায়িত্ব আপনাকে প্রথম দিকে একটু বিচলিত করতে পারে তবে কাজের ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আপনাকে সেই বিচলতার হাত থেকে অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করবে। কথা বলার সময় শব্দ নিয়ে সাবধানতা অবলম্বন করুন কারণ আপনার কিছু কথা বিতর্কতার জন্ম দিতে পারে। ধৈর্য বাড়ানোর চেষ্টা করুন। বাড়িতে নতুন করে রং করার চিন্তা ভাবনা করা ভালো। কোন বন্ধু কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।

মিথুন রাশি: আগামীকাল মিথুন রাশির জাতক-জাতিকাদের নতুন কিছু কাজ শুরু করার জন্য ভালো দিন। যদি আপনার স্ত্রীর সাথে কোন মতানৈক্য হয়ে থাকে, কথা বলার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন তাহলে আপনাদের সম্পর্ক আগের থেকে মজবুত হবে এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। আগামীকাল কোন প্রিয়জনের জন্য মন ব্যাকুল হতে পারে। অজান্তেই আবেগপ্রবণ হয়ে যেতে পারেন। গাড়ি নিয়ে সমস্যায় পড়তে পারেন অযথা অর্থ নষ্ট হতে পারে। কাজের ক্ষেত্রে কোন সহকর্মীর কাছ থেকে বলা কথায় বিরক্ত বোধ করতে পারেন যার ফলে আপনার কাজের পরিবেশ বিনষ্ট হতে পারে। চেষ্টা করবেন কাজের পরিবেশে ব্যক্তিগত কথা বা অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলার।

কর্কট রাশি: আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকাদের হৃদয়ে বা মনে দানশীলতার মনোভাব লক্ষ্য করা যাবে। সমাজের জন্য নিজেকে এইভাবে বিলিয়ে দেওয়া অবশ্যই একটি ভাল কাজ। এই কাজ আপনাকে আত্ম তৃপ্তি দেবে। তাই আপনি যদি মনে করে থাকেন এমন কোন সামাজিক কাজের সাথে যুক্ত হবেন অবশ্যই যুক্ত হয়ে যান। সন্তানদের সাথে ভ্রমণ হতে পারে। লেনদেন সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে আগামীকাল। আগের থেকে ধৈর্য বাড়বে, সবকিছু সঙ্গে মানিয়ে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন।

অর্থাৎ আগামীকাল দোসরা মার্চ বৃষ রাশি, কর্কট রাশি, মিথুন রাশি, মেষ রাশি এই চারটি রাশির মোটামুটি ভালোই কাটতে চলেছে। যে সমস্ত সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে সেগুলো একটু মেনে চলবেন যাতে কোন রকম বিপদের সম্মুখীন না হতে হয়। জ্যোতিষ শাস্ত্র মতে এখানে যে সমস্ত তথ্য দেওয়া রয়েছে সেগুলি প্রত্যেকটি রাশির সাথে পুঙ্খানুপুঙ্খভাবে নাও মিলতে পারে, কারণ প্রত্যেকটি রাশির জন্মগত ছক, নক্ষত্র বিচার এগুলি আলাদা হয়ে থাকে তাই প্রত্যেকটি রাশির বৈশিষ্ট্য একটি ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কিছুটা আলাদা হয়ে থাকে। তবে এখানে যে সমস্ত তথ্য সতর্কবার্তা দেওয়া রয়েছে সেগুলো মেনে চললে আপনার দিনটি শুভ হবে।

আরোও পড়ুন: পিন ছাড়াই ইপিআই পেমেন্ট! ইউপিআই নিয়ে এলো নয়া ফিচার, কি সুবিধা রয়েছে?

Join Group Join Group