আধার হারিয়ে গেলে এবার থেকে মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড পুনরুদ্ধার করুন, জেনে নিন সেই পদ্ধতি!

আধার কার্ড এমন একটি প্রয়োজনীয় নথি যেটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হয়। বর্তমানে আধার কার্ড প্রত্যেকটি সরকারি ক্ষেত্রে একটি আইডেন্টিফিকেশন বা গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত হয়। সরকারি যেকোনো প্রকল্পে আবেদনের জন্য, চাকরির ক্ষেত্রে, স্কুল কলেজ এডমিশনের ক্ষেত্রে, পাসপোর্ট তৈরিতে, ড্রাইভিং লাইসেন্সের জন্য, হোটেল এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং এছাড়া যাবতীয় ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এই আধার কার্ড যদি কোন সময় অসাবধানতাবশত হারিয়ে যায় তাহলে কিভাবে সেই কার্ড পুনরুদ্ধার করবেন? 

আধার কার্ড হারিয়ে গেলে প্রত্যেক ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়েন। তবে আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে চিন্তার কারণ বা দুশ্চিন্তার কারণ থাকবে না। কিন্তু আপনার আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তাহলে অনলাইনে ওটিপি পাওয়া অনেক সময় সম্ভব হয় না। এর ফলে অনলাইনে আধার কার্ড ডাউনলোড করা সমস্যার হয়। 

তবে এখন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও খুব সহজেই আধার কার্ড পুনরুদ্ধার করতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন সেটি ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো। 

আপনার আধার কার্ডের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে তাহলে আপনাকে প্রথমে যোগাযোগ করতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে। একমাত্র সেখান থেকেই আপনার আধার কার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ওই সেন্টারে গিয়ে আপনাকে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে হবে। আপনার যেহেতু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তাই ওটিপি আসার সম্ভাবনা নেই। এক্ষেত্রে আপনার পরিচয় নিশ্চিত করতে আপনাকে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। এর মাধ্যমে প্রমাণিত হবে হারিয়ে যাওয়া কার্ডের অধিকৃত ব্যক্তি আপনি। 

আরোও পড়ুন: পিন ছাড়াই ইপিআই পেমেন্ট! ইউপিআই নিয়ে এলো নয়া ফিচার, কি সুবিধা রয়েছে?

কিন্তু যদি আপনার কাছে এনরোলমেন্টের আইডি না থাকে সেক্ষেত্রে কি করবেন? 

এক্ষেত্রেও আধার কার্ড পুনরুদ্ধারের জন্য আপনাকে আধার সেন্টারে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য যেমন আপনার নাম, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন এর সাথে আপনার দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। আপনার তথ্য মিলে গেলে আধার কার্ড নতুন করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। 

কত টাকা চার্জ লাগবে? 

আধার কার্ড পুনরুদ্ধারের জন্য বা নতুন করে আধার কার্ড তৈরি করতে দেওয়ার জন্য আপনাকে ৩০ টাকা দিতে হবে। 

আবেদন প্রক্রিয়া করার পর এবং বায়োমেট্রিক ভেরিফিকেশনের পর কিছুদিনের মধ্যেই আপনার নির্দিষ্ট এড্রেসে নতুন আধার কার্ড পৌঁছে যাবে। 

এখন থেকে যদি আপনার কোন কারনে আধার কার্ড হারিয়ে যায় তাহলে অকারণে দুশ্চিন্তা করবেন না। আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকলে ব্যাপারটি খুবই সহজ হবে আর যদি লিংক নাও থাকে তাহলেও আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে খুব সহজেই নতুন করে আধার কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন।

Join Group Join Group