পিন ছাড়াই ইপিআই পেমেন্ট! ইউপিআই নিয়ে এলো নয়া ফিচার, কি সুবিধা রয়েছে?

বর্তমান যুগে নগদ অর্থের লেনদেনের চেয়ে ডিজিটাল পেমেন্ট সবথেকে বেশি হয়। বাজারে কিংবা মুদি দোকান, শপিং মল থেকে শুরু করে যেকোনো রেস্টুরেন্টে এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতে অনলাইন মাধ্যমে কেনাকাটা করে থাকেন প্রত্যেকে। এর ফলে একসঙ্গে অনেক টাকা নিয়ে বাড়ি থেকে বেরোতে হয় না বা টাকা হারানোর চিন্তা থাকে না। খুব সহজেই ডিজিটাল পেমেন্ট করা যায় যার জন্য এই প্রক্রিয়ায় এখন সহজাত হয়ে গিয়েছে প্রত্যেকে। তবে ডিজিটাল পেমেন্ট করতে গিয়ে অনেকের পিন ভুলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়া রাস্তাঘাটে বা যেকোনো দোকান বা শপিংমলে পিন দেওয়ার সময় যদি পাশে দাঁড়িয়ে থাকা কোন ব্যক্তির কাছে তা ধরা পড়ে তাহলে অনেক সময় ব্যক্তিগত ব্যাংকিং ডিটেলস জানতে পেরে গিয়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। এই সমস্ত সমস্যার থেকে সমাধান পেতে ইউপিআই পেমেন্ট প্রক্রিয়াকে আরো সহজ করে দিয়েছে ফোন পে। এখন থেকে পিন ছাড়াই আপনি টাকা লেনদেন করতে পারবেন। ফোন পেয়ে নিয়ে এসেছে দারুন ফিচার, সেই সম্পর্কিত তথ্য আরো ভালো করে জেনে নেওয়া যাক। 

ফোনপে নয়া ফিচার: ফোন পে তাদের নতুন ফিচারে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে লেনদেন করা হলে বারবার ইউপিআই পিন দেওয়ার প্রয়োজন পড়বে না। নতুন ফিচার হিসেবে ফোন পে চালু করেছে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আঙুলের ছাপ পদ্ধতি। অর্থাৎ এবার থেকে গ্রাহকরা স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফেস আনলক ফিচার ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। ফলে পিন মনে রাখার ঝামেলা দূর হবে। এছাড়া রাস্তাঘাটে সবার সামনে পিন দেওয়ার ঝামেলা থেকে পরিত্রান পাওয়া যাবে। এর ফলে সময় বাঁচবে বারবার পিন দেওয়ার ঝামেলা না থাকার জন্য। 

তবে এই ফিচার ব্যবহার করা যাবে যদি আপনি 5000 টাকার মধ্যে লেনদেন করেন সেই ক্ষেত্রে। ছোটখাটো পেমেন্ট অপশনে এই সুযোগ আপনি পাবেন। অর্থাৎ 5000 টাকার বেশি পেমেন্ট করলে আপনাকে আগের মতন পিন ব্যবহার করতে হবে। কারণ নিরাপত্তার দিকটি বজায় রাখার জন্য। 

আরোও পড়ুন: শিশু কল্যাণ দপ্তরে বিপুল শূন্য পদে একাধিক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জেনে নিন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য।

ফোন পে নতুন ফিচার কিভাবে চালু করবেন: 

প্রথমে আপনাকে ফোন পে অ্যাপটি প্লে স্টোর থেকে খুলতে হবে। এরপর ফোন পে অ্যাপের প্রোফাইল সেকশনে এসে ম্যানেজ পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর বায়োমেট্রিক অপশন ক্লিক করে ব্যাংক একাউন্টের জন্য বায়োমেট্রিক অথেন্টিকেশন অপশনটি ক্লিক করতে হবে। এরপর প্রথমবারের মতন ইউপিআই পিন এবং বায়োমেট্রিক দুটোই ভেরিফিকেশন করে নিতে হবে। এরপরেই আপনি ৫ হাজার টাকা পর্যন্ত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে পেমেন্ট করতে সুযোগ পাবেন।

ফোন পের এই নতুন ফিচার ছোটখাটো পেমেন্টের সময় পিন মনে রাখার ঝামেলা থেকে পরিত্রাণ দেবে এবং পিন টাইপ করার সময় অনেক সাশ্রয় করবে। অর্থাৎ ছোটখাটো পেমেন্টের ক্ষেত্রে এই নতুন ফিচার গ্রাহকদের অনেকটাই সুবিধা ও স্বাচ্ছন্দ দেবে।

Join Group Join Group