রাজ্য সরকার যে সমস্ত জনপ্রিয় প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এতদিন পর্যন্ত কৃষি জমি রয়েছে এমন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। তবে এইবার রাজ্য বাজেট ঘোষণার সময় রাজ্য সরকার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য দারুন ঘোষণা করেছেন। আর এই ঘোষণা হল কৃষক বন্ধু প্রকল্পের অনুদানের সুবিধা এবার থেকে পেতে পারবেন ভূমিহীন ক্ষেতমজুররা। রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণার পর পরই রাজ্যের যে সমস্ত ভূমিহীন ক্ষেতমজুর রয়েছেন তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। বর্তমানে তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এই আশায় দিন গুনছেন। আজকের এই প্রতিবেদনে জানাতে চলেছি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্ষেতমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে চলেছে এবং টাকা জানার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও জেনে নিন এই প্রতিবেদন পড়ে।
ভূমিহীন ক্ষেতমজুর অর্থাৎ যে সমস্ত কৃষক নিজের জমি না থাকার জন্য অন্যের জমিতে চাষ করেন ও ফসল ফলান তারাই নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন। কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ ৪০০০ টাকা অর্থাৎ রবি শস্যের জন্য ২০০০ টাকা এবং খারিফ শস্যের জন্য ২০০০ টাকা করে পেয়ে যাবেন ভূমিহীন ক্ষেতমজুররা। এর ফলে ক্ষেতমজুরদের অর্থনৈতিক সুরাহা হবে এবং তাদের আর্থিক সামাজিক জীবনেও অনেকটি উন্নতি ঘটবে।
যে সমস্ত ভূমিহীন ক্ষেতমজুররা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তাদের আবেদন গ্রহণযোগ্য হয়েছে কিনা এবং আবেদন সঠিক জায়গায় জমা পড়েছে কিনা এই সমস্ত বিষয়ে অনেকেই চিন্তাভাবনা করছেন। তবে এ সমস্ত চিন্তাভাবনার সমাধান রয়েছে স্ট্যাটাস চেক করার মধ্য দিয়ে। আপনি যদি স্ট্যাটাস চেক করেন তাহলেই জানতে পারবেন আপনার টাকা পাওয়ার অবস্থান এখন কোথায় রয়েছে।
আরোও পড়ুন: ২৫ অনূর্ধ্ব যুবতীকে লক্ষীর ভান্ডার প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ৩ সিভিক পুলিশের! জানুন বিস্তারিত।
স্ট্যাটাস চেক করার পদ্ধতি:
প্রথমে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপের ব্রাউজার এ গিয়ে কৃষক বন্ধু বলে সার্চ করুন। এরপর সবার প্রথমে যে লিংকটি আসবে সেটাতে ক্লিক করুন। লিংকটি হলো https://krishakbandhu.wb.gov.in/
এরপর হোমপেজে এসে স্ক্রল করে নিচের দিকে নেমে আসুন। নিচে নেমে এসে নথিভুক্ত কৃষক তথ্য বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করুন। এরপর আপনি যখন আবেদনপত্র পূরণ করেছিলেন তখন যে সমস্ত তথ্য দিয়েছিলেন সেরকম তথ্য দেওয়ার জন্য ফাঁকা জায়গা আসবে সেখানে আপনি আবেদনপত্রে ইনপুট করা তথ্যগুলি আবার এখানে দেখুন এবং মোবাইল নম্বর বা আধার কার্ড বা ভোটার কার্ডে নম্বর সঠিকভাবে লিখুন। সবশেষে I am not a robot এখানে ক্লিক করে ক্যাপচা কোড পূরণ করে সার্চ অপশনে ক্লিক করুন। এরপরই স্ক্রিনে আপনার আবেদনের বিস্তারিত তথ্য দেখা যাবে। আপনার আইডি নাম্বার, ব্লক বা পঞ্চায়েত নম্বর অন্যান্য তথ্য আপনি দেখে মিলিয়ে নিন আপনার আবেদন কোন পর্যায়ে রয়েছে।
স্ট্যাটাসে কোন লেখা কিসের অর্থ বোঝায়?
যদি আপনার স্ট্যাটাসে No data found বা No record found লেখা আসে, তাহলে কোনরকম ভয় পাওয়ার নেই। আপনার আবেদন এখনো সিস্টেমে এন্ট্রি করা হয়নি। যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পে বিপুল পরিমাণ আবেদনপত্র জমা পড়ে তাই ধাপে ধাপে সমস্ত আবেদন পর্যালোচনা করে সিস্টেমে এন্ট্রি করা হয়। আপনি কিছুদিন ওয়েট করে গেলে পরে আপনার স্ট্যাটাস অন্য কিছু দেখতে পাবেন। অন্যদিকে আপনার স্ট্যাটাসে যদি Pending লেখা আসে তাহলে বুঝবেন আপনার আবেদন পত্র প্রক্রিয়াকরণ চলছে। এছাড়া আপনার স্ট্যাটাসে যদি Approved লেখা আসে তাহলে বুঝবেন আপনার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং আপনি টাকা পাওয়ার একদম শেষ তবে পৌঁছে গিয়েছেন।
আবেদন প্রক্রিয়া যেহেতু সবে শেষ হয়েছে, আবেদন সমস্ত সিস্টেমে এন্ট্রি করার পর ধাপে ধাপে আবেদনকারী ভূমিহীন ক্ষেতমজুরদের ব্যাঙ্ক একাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। এই টাকা নিঃসন্দেহে ভূমিহীন ক্ষেত মজুরদের মনে অনেকটাই সাহস জুগিয়েছে এবং অর্থনৈতিক চাহিদা মেটাবে।