বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুললো দিল্লি, ৪ বছর পর বন্ধুত্বের আহ্বান।

ভারত ও বাংলাদেশের মধ্যে একটা সুপ্ত লড়াই চলছিল প্রায় কয়েক বছর ধরেই। অবশেষে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দিল ভারত। ২০২২ সালে অভ্যন্তরীণ বাজারের গমের দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। ৪ বছর পর ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা উঠিয়ে দিল।

প্রসঙ্গত, বাংলাদেশের মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বিদায় নিয়ে ১২ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯ টি আসনেই জয়লাভ এনেছে বিএনপি। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে মোট বিএনপি জোটের আসনসংখ্যা হয়ে দাঁড়িয়েছে ২১২। অতএব বাংলাদেশে নতুন সরকার গঠন হচ্ছে তারেক রহমানের বিএনপির হাত ধরে। নতুন সরকার গঠন হওয়ার পরপরই ভারত ও বাংলাদেশ সুপ্ত লড়াইয়ের মীমাংসা করার ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠতে চলেছে। আর তার প্রথম আভাস পাওয়া গেল যখন ভারত ঘোষণা করল বাংলাদেশের গম রপ্তানিতে নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হলো। দিল্লির তরফ থেকে ১৪ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

আগামী মঙ্গলবার বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তারেক রহমান। শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তরফ থেকে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং বিদেশ সচিব বিক্রম মিসরি।
অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি ও সংযোগ আবার আগের মতন পুনর্গঠন হতে চলেছে। অন্যদিকে ভারতের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে গম রপ্তানিতেও নিষেধাজ্ঞা তুলে দিল ভারত। এক কথায় বাংলাদেশ ও ভারত উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা খারাপ সম্পর্কের ইতি ঘটিয়ে স্বাভাবিক সম্পর্কের সূত্রপাত করতে চলেছে।

Join Group Join Group