লক্ষীর ভান্ডার এর বর্ধিত টাকা কবে থেকে ঢুকবে? টাকা ঢুকেছে কিনা স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

রাজ্য সরকারের বাজেট ২০২৬ ঘোষণার সময়েই সব থেকে যে ঘোষণা রাজ্যের মহিলাদের খুশি করেছে, সেটি হল লক্ষীর ভান্ডারের অনুদানের পরিমাণ বর্ধিত করা। বিধানসভা নির্বাচনের আগেই মোক্ষম মাস্টার স্ট্রোক হিসাবে 2026 এর বাজেটে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ 500 টাকা বাড়িয়ে দিয়েছেন। আর এই বর্ধিত টাকা ফেব্রুয়ারির ২০২৬ থেকেই লক্ষীর ভান্ডার উপভোক্তাদের ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে। শুধুমাত্র পুরাতন গ্রাহক নয়, নতুন যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত টাকা হিসেবেই অনুদান দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে। প্রত্যেক মাসের মতন এই মাসের ও প্রথম সপ্তাহে অর্থাৎ 6 ফেব্রুয়ারি, ৭ই ফেব্রুয়ারি, ৮ই ফেব্রুয়ারির মধ্যেই বেশিরভাগ উপভোক্তাদের ব্যাংক একাউন্টে বর্ধিত হারে লক্ষীর ভান্ডারের অনুদান ঢুকে গিয়েছে। তবে এখনো পর্যন্ত যে উপভোক্তারা টাকা পাননি এবং নতুন উপভোক্তা যারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের এই প্রতিবেদনে।

যে সমস্ত পুরোনো উপভোক্তা রয়েছেন, যারা অনেক দিন ধরেই লক্ষীর ভান্ডারের অনুদান পেয়ে আসছেন, তারা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জেনারেল ক্যাটাগরির হলে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি -উপজাতির ক্যাটাগরির মহিলারা ১৭০০ টাকা করে অনুদান পেয়ে গিয়েছেন। যে সমস্ত নতুন উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন, তারা ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত হারে টাকা পাবেন, তবে মনে রাখবেন যেদিন থেকে আপনাদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে সেদিন থেকেই টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ অনুমোদন হওয়ার পরেই টাকা পাওয়া শুরু হবে। কোন বকেয়া টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে না।
যে সমস্ত পুরাতন উপভোক্তা এবং নতুন উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন জেনে নিন সহজ উপায়।

লক্ষীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড উল্লেখ করুন। তবে পোর্টালের এর উল্লেখ করা নাম্বার এবং আপনার পাস বুকে দেওয়ার নাম্বার ভালো করে যাচাই করে নিন কারণ ভুল নাম্বার ইনপুট করলে কিন্তু ভুল ইনফরমেশন আসবে।

স্ট্যাটাসে অনেক রকম ইংরেজি সেন্টেন্স দেওয়া থাকে। যেগুলোর এক একটি অর্থ এক একটি রয়েছে।
যদি আপনি নতুন উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার স্ট্যাটাস চেক করার পর যদি লেখা আসে, ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল, তাহলে বুঝবেন আপনার আবেদন জেলা স্তর থেকে অনুমোদন করা হয়েছে। আপনাকে আরো কিছু স্টেপ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।

ভেলিডেশন লোড জেনারেটেড এই লেখাটি থাকলে বুঝবেন আপনার আবেদনপত্রে দেওয়া ব্যাংকের ডিটেলস যাচাই করার জন্য পাঠানো হয়েছে।

যদি নোট পেমেন্ট রেকর্ড ফাউন্ড অপশন লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার অনুমোদন সবেমাত্র হয়েছে এখনো পেমেন্ট শুরু হয়নি।

পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এই লেখাটি থাকলে বুঝবেন আপনার প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন শুধু টাকা পাঠানোর অপেক্ষা। খুব শীঘ্রই আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে।

আশা করা যাচ্ছে, স্ট্যাটাসে দেওয়া যে কোন সেন্টেন্স দেখে আপনারা সহজে বুঝতে পারবেন আপনাদের স্ট্যাটাস কি বলছে।
তবে জানা যাচ্ছে, বেশিরভাগ জেলায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টাকা ঢুকে গিয়েছে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে। তারপরে কিছুদিন ব্যাংক বন্ধ থাকার জন্য টাকা পাঠানোর প্রসেস বন্ধ রাখা হয়েছে। ব্যাংক খুললেই আবার টাকা পাঠানো শুরু হবে যাদের টাকা এখনো ঢোকেনি তা নিশ্চিন্তে থাকুন সবার টাকা বর্ধিত হারে ঢুকবে।

Join Group Join Group