লিখিত পরীক্ষার ছাড়াই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ! আবেদনের শেষ তারিখ ও আবেদন সংক্রান্ত তথ্য জানুন! 

বর্তমানে সময়ে সরকারি চাকরির পাওয়া যেন হাতে চাঁদ পাওয়ার মতন। আর আপনি যদি জানতে পারেন কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সরকারী চাকরির সুযোগ রয়েছে সামনে তাহলে সেই সুযোগ হাতছাড়া না করাই উচিত মনে হয় তাই না? আপনি কি মাধ্যমিক পাশ করে ঘরে বসে রয়েছেন তবে আপনার জন্য রয়েছে সামনে সুবর্ণ সুযোগ। লিখিত পরীক্ষা ছাড়াই আপনি শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে পেয়ে যেতে পারেন পোস্ট অফিসে চাকরির সুযোগ। কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া সকল তথ্য বিস্তারিতভাবে দেওয়া হল এই প্রতিবেদনে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন এই চাকরির জন্য তাহলে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। 

নিয়োগ সংস্থা : গ্রামীণ ডাক সেবক বিভাগ বিপুল শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়া নিচ্ছে। 

শূন্য পদের সংখ্যা : ভারতজুড়ে এই শূন্যপদ পূরণ করা হচ্ছে। ভারতজুড়ে বিভিন্ন রাজ্যে মোট শূন্য পদের সংখ্যা ২৮৭৪০টি। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে ২৯৮২টি। 

পদের নাম : ব্রাঞ্চমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার পদে নিয়োগ করা হবে। 

বয়স সীমা : আবেদনকারীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি এবং তপশিলি জাতি উপজাতিরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন। 

আরোও পড়ুন : আলিপুরদুয়ারের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ, স্নাতক উত্তীর্ণ হলে আবেদন করুন।

বেতন স্কেল : BPM (ব্রাঞ্চ পোস্টমাস্টার) পদে মাসিক বেতন স্কেল শুরু হয়েছে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।

ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ মাস্টার পদে মাসিক বেতন স্কেল রয়েছে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাসের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া : যেহেতু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তাই শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীদের নম্বর বেশি থাকবে সেই ক্রমান্বয়ে বেশি নাম্বার পাওয়া প্রার্থীদের সুযোগ দেওয়া হবে আগে। এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে আর তারপরেই যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে। 

আবেদন প্রক্রিয়া : আবেদন করার সর্বপ্রথম ধাপ হল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই পর্যায়ে বৈধ ইমেইল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টেশন করার পর এটি লগইন আইডি পাওয়া যাবে সেই আইডি দিয়ে মূল আবেদন পর্বে প্রবেশ করতে হবে। 

আবেদনপত্রে নিজের নাম শিক্ষাগত যোগ্যতা এবং মাধ্যমিকের নম্বর, বয়স সমস্ত কিছু একদম ঠিকঠাক লিখতে হবে। এরপর নিজের পছন্দমত সার্কেল বা ডিভিশন বেছে নিয়ে উল্লেখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি হতে হবে ৩০-১০০ কেবি এবং স্বাক্ষর ২০-১০০ কেবির মধ্যে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ভালো করে একবার সব যাচাই করে সাবমিট করতে হবে। আবেদন মূল্যের রিসিভ কপি প্রিন্ট আউট করে রেখে দেবেন ভবিষ্যতের রেফারেন্সের জন্য। 

আবেদন মূল্য : জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন ফি রয়েছে ১০০ টাকা। অন্যদিকে, এসসি, এসটি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না। 

আবেদনের সময়সীমা : ৩১ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৪ ই ফেব্রুয়ারি মধ্যে সম্পন্ন করতে হবে এমন আবেদন পর্ব ১৬ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। 

যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে ভয় পান লিখিত পরীক্ষা এড়িয়ে যাওয়ার জন্য। তাদের জন্য লিখিত পরীক্ষা হীন এমন একটি কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় সুযোগ পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার। আপনিও যদি একজন মাধ্যমিক উত্তির্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করুন না তার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে।

Join Group Join Group