লঞ্চ হচ্ছে ভিভো কোম্পানির Vivo V70 এবং Vivo V70 Elite, ভিভো কোম্পানির আপকামিং এই ফোন দুটির বৈশিষ্ট্য স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম জেনে নিন।

আপনার যদি স্বামী একটি ফোন কেনার ইচ্ছে থাকে এবং আপনি ভেবে উঠতে পারছেন না কোন কোম্পানির ফোন কিনবেন, তাহলে আপনার জন্য সেরা দুটি অপশন হতে পারে, ভিভো কোম্পানির আপকামিং লঞ্চ হওয়া Vivo V70 এবং Vivo V70 Elite স্মার্টফোন দুটি। এই ফোন দুটি 19 শে ফেব্রুয়ারি লঞ্চ হওয়ার কথা রয়েছে। কোম্পানির তরফ থেকে লিক হওয়া খবর থেকে জানা যাচ্ছে, ২৪ শে ফেব্রুয়ারি থেকে এই সিরিজের ফোন সেল করা শুরু হবে। ফোন দুটির স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য ও সম্ভাব্য দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

বাজার মূল্য: কোম্পানি তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে দাম প্রকাশ করা যদিও হয়নি তবে কোম্পানির তরফ থেকে লিক হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, Vivo V70 Elite ফোনটির দাম 50 হাজার থেকে 55 হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভিভো কোম্পানির এলিট টাইটেল দেওয়া ফোনে প্রথম বাজারে লঞ্চ হতে চলেছে। তাই ফোনটির জন্য চাহিদা থাকবে সেটাই মনে করা হচ্ছে। 

চাহিদা ও জনপ্রিয়তা: বর্ধমানের নতুন লঞ্চ হওয়া ফোন গুলির প্রতি মানুষের আগ্রহ যেভাবে বাড়ছে আর তার সাথে পাল্লা দিয়ে কোম্পানিগুলো গ্রাহকদের প্রত্যাশা কথা মাথায় রেখে অভিনব ফিচার সম্পন্ন আরো উন্নত মোবাইল ফোন তৈরি করছে। Vivo কোম্পানি ও একটি উন্নত কোম্পানি এবং এই কোম্পানি তরফ থেকে এলিট টাইটেল সম্পূর্ণ স্মার্টফোন বাজারে প্রথম লঞ্চ হতে চলেছে তাই টেলিফোনটির চাহিদা ও জনপ্রিয়তা বাজারে যে থাকবে সেটাই মনে করা হচ্ছে। নতুন কিছুর প্রতি আগ্রহ বরাবর থাকে আর বিশেষ করে ভিভো কোম্পানি এর আগে যে স্মার্টফোনগুলো লঞ্চ করেছে সেগুলো গ্রাহকদের প্রত্যাশা অনেকটাই পূরণ করেছে তাই মনে করা হচ্ছে এই দুটি ফোন বাজারে অন্যান্য কোম্পানির ফোনের সাথে একই ভাবে প্রতিযোগিতা চালাবে। 

আরোও পড়ুন: ২২৭৩ বিপুল শূন্য পদে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, স্নাতক পাশে আবেদনের সুযোগ। আবেদনের সময়সীমা ও আবেদন সংক্রান্ত তথ্য জানুন।

প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়: 

ডিসপ্লে: Vivo V70 5G ফোনটিতে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি একটি flat AMOLED স্ক্রিন, যার 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000 নিটস পীক ব্রাইটনেস সহ HDR10+ সাপোর্ট ক্ষমতা রয়েছে। 

Vivo V70 এবং Vivo V70 Elite

নিরাপত্তা: আপকামিং ভিভো ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে এবং IP68 + IP69 রেটিং যোগ করা হবে। যার ফলে ধুলো ও জল থেকে এই ফোনগুলো সুরক্ষিত থাকবে।

প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নতুন V70 সিরিজ ফোন দুটিতে Qualcomm এর শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভো সিরিজের ভ্যানিলা মডেল V70 ফোনটিতে 4nm ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার করা। অন্যদিকে Vivo V70 Elite ফোনটিতে 4nm ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.0GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। 

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo V70 সিরিজে ক্যামেরায় Zeiss লেন্স ব্যবহার করা হয়েছে। Vivo V70 সিরিজের স্মার্টফোনে 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর এবং Vivo V70 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ অর্থাৎ এফ/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি Sony OIS সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3x periscope telephoto লেন্স ও থার্ড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। 

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 5G ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একবার ফুল চার্জ করলে ৪০ ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন গ্রাহকরা। দ্রুত চার্জ হওয়ার জন্য ফোনটিতে ৯০ ওয়াটের ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে বাইপাস চার্জিং ফিচার দেওয়া রয়েছে ফলে হেবি গেম বা অন্যান্য কাজ করার সময় ব্যাটারির পরিবর্তন মাদারবোর্ড থেকে কারেন্ট সাপ্লাই হবে এর জন্য ব্যাটারির উপর চাপ কম পড়বে এবং ব্যাটারি অনেক দিন ভালো থাকবে। 

Vivo V70 এবং Vivo V70 Elite স্পিসিফিকেশন টেবিল: 

Vivo V70Vivo V70 Elite
প্রসেসরQualcomm Snapdragon 7 Gen4Qualcomm Snapdragon 8s Gen 3
ডিসপ্লেV 70 ৬.৫৯-ইঞ্চি ১.৫K OLED, ১২০ হার্টজ রিফ্রেশ রেটV70 Elite ৬.৫৯-ইঞ্চি ১.৫K OLED, ১২০ হার্টজ রিফ্রেশ রেট
ক্যামেরা৫০ এমপি (প্রধান OIS) + ৫০ এমপি  + আল্ট্রা-ওয়াইড লেন্স৫০ এমপি (প্রধান OIS) + ৫০ এমপি + ৮ এমপি (আল্ট্রা-ওয়াইড)
ফ্রন্ট ক্যামেরা৫০ এমপি৫০ এমপি
RAM৮ জিবি বা ১২ জিবি LPDDR5X V70স্টোরেজ UFS 4.1 (২৫৬ জিবি)২৫৬ জিবি বা ৫১২ জিবি
ব্যাটারি৬৫০০ এমএএইচ (mAh)৬৫০০ এমএএইচ (mAh)
চার্জ৯০ ওয়াট৯০ ওয়াট

উপসংহার: ভিভো কোম্পানি তরফ থেকে আসন্ন দুটি ফোন ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারির দীর্ঘক্ষন চার্জ থাকার ক্ষমতা সম্পন্ন ফিচার, কামেরা দুটো ফোনের একই রকম দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি ফোন থেকে অন্যটি ফোন র‍্যাম স্টোরেজ এবং ভেরিয়েন্ট এ কিছুটা আলাদা রয়েছে। আপনি যদি একটি ভালো মানের দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে, দ্রুত চার্জিং ক্ষমতা সম্পন্ন ফোন কিনতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আসন্ন ফোনটার জন্য কিছুদিন অপেক্ষা করে যেতে পারেন।

Join Group Join Group