স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সব থেকে বেশি সংখ্যক গ্রাহক এই ব্যাংকে রয়েছে। এই ব্যাংকে চাকরি করার জন্য অনেকেই স্বপ্ন দেখে থাকেন। যে সমস্ত প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাকরি করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। ২২৭৩ টি শূন্য পদে দেশজুড়ে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য গুলো বিস্তারিত তুলে ধরা হলো এই প্রতিবেদনে। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এ প্রতিবেদনটি পড়ে নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
নিয়োগ সংস্থা : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সারা দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে।
শূন্য পদের সংখ্যা : দেশ জুড়ে শূন্য পদের সংখ্যা রয়েছে ২২৭৩ টি। কলকাতা, ভোপাল, জয়পুর সহ সংস্থার মোট ১৬ টি সার্কেলে নিয়োগ করা হবে। সার্কেল অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। আপনি কোন সার্কেলের জন্য আবেদন করবেন সেই সার্কেলে শূন্য পদ দেখে নিয়ে আবেদন করবেন। সার্কেলের শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।
পদের নাম : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে অবশ্যই স্নাতক পাস করতে হবে। এছাড়া এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে সিডিউল বা কোন গ্রামীণ ব্যাংকে দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তার থেকে সংশ্লিষ্ট ভাষায় লিখতে পড়তে ও বলতে জানতে হবে। তবে যদি প্রার্থীর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় পড়াশোনা করে থাকে তবে তাকে ল্যাংগুয়েজ টেস্ট দিতে হবে না অন্যত্র তাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে।
বয়স সীমা : আবেদনকারী সর্বনিম্ন বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। সরকারি নিয়ম অনুযায়ী কতটা বয়সের ছাড় রয়েছে সেটি দেখার জন্য বিজ্ঞপ্তি ফলো করুন।
বেতন স্কেল : উক্ত পদে নিয়োগ হলে প্রত্যেক মাসে বেতন স্কেল দেওয়া হবে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯৮০ টাকা।
নিয়োগ পর্ব : প্রার্থী বাছাই করা হবে, কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। ১২০ নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন আসবে মাল্টিপল অবজেক্টিভ টাইপের। যে সমস্ত বিষয় দিয়ে প্রশ্ন আসবে সেগুলি হল ইংরেজি, ব্যাংকিং নলেজ, জেনারেল এওয়ারনেস, ইকোনোমিক এবং কম্পিউটার এপটিটিউড। এছাড়া নেওয়া হবে ৫০ নম্বরের ডেস্ক্রিপটিভ টেস্ট। এটি ইংরেজি লেটারে লিখতে লাগবে।
পরীক্ষার সময় : পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় হচ্ছে দয়া ২৬ শে মার্চ মাস। পশ্চিমবঙ্গে যে সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলিতে পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল হাওড়া, আসানসোল, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি কলকাতা, দুর্গাপুর।
আবেদন প্রক্রিয়া : প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.bank.in/ web/carreaes/ current openings এখানে প্রবেশ করে প্রথমে বৈধ ইমেইল আইডি সহযোগে রেজিস্ট্রেশন করতে হবে। এবার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে গ্রহণ করতে হবে। এরপর যে সমস্ত ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হবে সেগুলো সব স্ক্যান করে আপলোড করতে হবে। সেই সাথে নিজের সাইন কালো কালিতে ১০ থেকে ২০ কেবির মধ্যে, বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ ২০ থেকে ৫০ কেবির মধ্যে, ছবি ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে এছাড়া নিজের হাতে লেখা ইংরেজিতে একটু ডিক্লারেশন ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলো আপলোড করার পরে আবেদন মূল্য জমা দিয়ে তার একটি রিসিভ কপি প্রিন্ট আউট করে রাখতে হবে ভবিষ্যতে রেফারেন্স এর জন্য। সবশেষে একবার সমস্ত কিছু মিলিয়ে নিয়ে তারপরে সাবমিট করতে হবে।
আবেদন মূল্য: জেনারেল ওবিসি ক্যাটেগরিদের জন্য আবেদনমূল্য রয়েছে ৭৫০ টাকা। তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য কোনরকম ফ্রি লাগবে না। আমাদের মূল্য জমা দেওয়া যাবে ডেবিট ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে।
আবেদনের শেষ সময়সীমা: আমাদের প্রক্রিয়া বর্তমানের চলছে এবং আবেদনের শেষ দিন রয়েছে ১৮ই ফেব্রুয়ারি। যে সমস্ত প্রার্থীরা স্নাতক উত্তীর্ণ হয়ে রয়েছেন এবং কোন গ্রামীণ ব্যাংকে দু বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্কেল বেস্ট অফিসার পদের জন্য আবেদন করুন নির্দিষ্ট সময়সীমার মধ্যে। মনে রাখবেন, একজন প্রার্থী শুধুমাত্র একটি সার্কেলের জন্য আবেদন করতে পারবেন তাই সেটি ভেবেচিন্তে ও উপরে উল্লেখিত সমস্ত তথ্য গুলো ভালো করে মনে করে নিয়ে আবেদন করুন। এছাড়া আরো যদি কিছু তথ্য পেতে হয় তাহলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।