আপনি যদি এই মুহূর্তে একটি ভালো সরকারি চাকরির জন্য খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্যই এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সময়ের যে কোন সরকারি পরীক্ষা উত্তীর্ণ হওয়া অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার বলা যায় কিছুটা ভাগ্য। কিন্তু সম্প্রতি Indian Post বিভাগের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে যোগ্যতা পরিমাপ করা হবে এবং সেই অনুযায়ী নিয়োগ করা হবে। এই সুবর্ণ সুযোগ যদি আপনি হাতছাড়া না করতে চান তাহলে অবশ্যই এ প্রতিবেদনটি পড়ে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এবং আবেদন করুন। জেনে নেওয়া যাক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। নিম্নে প্রতিটি তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।
নিয়োগ সংস্থা: Indian Post বিভাগের তরফ থেকে গ্রামীণ ডাক সেবক পদে বিপুল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।
শূন্য পদের সংখ্যা: ভারত জুড়ে এ নিয়োগ প্রক্রিয়ায় চলবে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে নিয়োগ করা হবে এজন্য রাজ্য বিশেষ শূন্য পদের তালিকা ভিন্ন রয়েছে। ভারতজুড়ে মোট শূন্য পদ রয়েছে ২৮৭৪০ টি। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শূন্য পদ রয়েছে ২৯৮২ টি। অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্যেও বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি কোন অন্য রাজ্য থেকে প্রতিবেদনটি দেখে থাকেন তাহলে ওয়েবসাইট থেকে আপনার রাজ্যের জন্য কত শূন্যপদ রয়েছে সেটি আপনি দেখে নিয়ে আবেদন করতে পারবেন।
আরোও পড়ুন: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্ত হচ্ছে আদিত্য মঙ্গলযোগ। কোন পাঁচ রাশি ভাগ্য খুলতে চলেছে?
পদের নাম: গ্রামীণ ডাক সেবক বিভাগে দুটি পদে নিয়োগ করা হচ্ছে। একটি হলো ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অন্যটি হলো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার।
বেতন স্কেল: ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে মাসিক বেতন স্কেল শুরু রয়েছে ১২,০০০ টাকা থেকে ২৯,৩৮০ টাকা।
অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে মাসিক বেতন স্কেল শুরু হয়েছে ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই সরকারি পরীক্ষায় বসার জন্য আপনাকে শুধুমাত্র মাধ্যমিক উত্তীর্ণ হলেই হবে। বাংলা ও ইংরেজি ভাষা সহ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এছাড়া কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকতে হবে। এর সাথে সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংখ্যালঘু ক্যাটাগরী অর্থাৎ তপশিলি জাতিদের জন্য ৫ বছর বয়সের ছাড় দেওয়া হবে। অন্যদিকে ওবিসি ও অন্যান্য ক্যাটাগরিদের জন্য ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া: যেহেতু এই পরীক্ষা কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তাই শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নাম্বারের ভিত্তিতে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। সব থেকে বেশি নম্বর প্রাপকদের প্রথম সারিতে রাখা হবে কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে। প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে ২৮ শে ফেব্রুয়ারি।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এবং অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে ও ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন করার জন্য অফিসের ওয়েবসাইট হলো indiapost.gov.in/gdsonlineengagement। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৩১শে জানুয়ারি থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনপত্র কোনরকম ভুল থাকলে সেটি সংশোধন করা যাবে ১৮ ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। প্রথমে বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর লগইন করে আবেদনপত্র ভালো করে পূরণ করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আমাদের মূল্য জমা দিয়ে ভালো করে একবার সব দেখে নিয়ে আবেদনমূল্যের একটি কপি প্রিন্ট আউট করে নিতে হবে তারপরে সাবমিট করলেই আবেদন-পর্ব সম্পন্ন হবে। এই আবেদন পত্র যাচাই করে এবং মাধ্যমিকের সার্টিফিকেট যাচাই পর্ব সম্পন্ন হওয়ার পরেই ডকুমেন্ট ভেরিফিকেশন এর এর জন্য ডাকা হবে। নাম্বার যতই করার পর প্রথম যে তালিকা দেওয়া হবে সেখানেই নিয়োগ করা প্রার্থীদের বিভাগের নাম, অফিস, পদের নাম, সম্প্রদায়, নিবন্ধন নম্বর, প্রাপ্ত নম্বরের শতাংশ এবং নথি যাচাইয়ের স্থান উল্লেখ করে দেওয়া হবে।
আবেদন মূল্য: জেনারেল এবং ওবিসি ক্যাটেগরিদের জন্য আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা এবং তপশিলি জাতি ও মহিলাদের জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। আমাদের মূল্য জমা দেওয়ার শেষ তারিখ ১৬ই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা।
যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক উত্তির্ন হয়ে রয়েছেন অথচ ভাবছেন একটি ভালো সরকারের চাকরি কি হবে পাবেন এই শিক্ষাগত যোগ্যতায় তাদের জন্য এই সুযোগটা একদম সুবর্ণ সুযোগ বলা যায়। তবে এই চাকরির পরীক্ষায় উচ্চশিক্ষিতরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র মাধ্যমে উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন তাই আপনি যদি একজন মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন প্রক্রিয়ার সম্পন্ন করুন এবং আরো বিস্তারিত তথ্য জানার জন্য Indian Post বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন।