শীতের শেষ দিকেই বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে আবহাওয়া? শীতের প্রকোপ বাড়তে চলেছে কি?

জানুয়ারির শুরুর দিকে শীতের প্রকোপ থাকলেও জানুয়ারি শেষের দিকে শীতের আধিক্য অনেকটাই কমে গিয়েছে। অনেকেই ভাবছিলেন এই বছরের মতন শীত মনে হয় বিদায় নিতে চলেছে। কারণ মাঘ মাস প্রায় আর কিছুদিন রয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা যাচ্ছে, নিম্ন চাপের জন্য হঠাৎ করেই সোমবার থেকে শুরু হচ্ছে বৃষ্টি। হঠাৎ এই বৃষ্টির কারণে আবার নতুন করে শীতের প্রকোপ বাড়তে চলেছে। কতদিন পর্যন্ত শীত রয়েছে এই বছর? উত্তরবঙ্গের শীতের বিদায় কবে? সমস্ত কিছুই আপডেট পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

জানুয়ারি শুরুর দিকের সেই হাড় কাঁপানো ঠান্ডা শীতপ্রেমী মানুষদের কাছে ভালোলাগার হলেও বয়স্ক শিশুদের জন্য এই হাড় কাঁপানো ঠান্ডা অনেকটাই খারাপ। তবে মাঘ মাস পড়তেই তাপমাত্রার ওঠা নামা বেশি দেখা যাচ্ছে অর্থাৎ কোনদিন তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে যাচ্ছে আবার কোনদিন তাপমাত্রার পারদ স্বাভাবিক থেকে কিছুটা কম থাকছে। এর ফলে সম্পূর্ণ শীত বিদায় নিচ্ছে কবে সেটি অনেকে বুঝে উঠতে পারছেন না। এর মধ্যেই হঠাৎ করে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী জানা যাচ্ছে, শীত এখনই বিদায় নিচ্ছে না সম্পূর্ণভাবে। শীত প্রকোপ না থাকলেও শীতের আমেজ ভরপুর থাকছে আগামী আরো কয়েকদিন। অর্থাৎ শীত প্রেমীদের জন্য আরো কিছুদিন শীতের আমেজ বহাল থাকছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ফেব্রুয়ারির মাঝ বরাবর এখনো শীতের আমেজ থাকবে। সকাল ও সন্ধ্যার দিকে শিরশিরানি হাওয়া বইতে দেখা যাবে। তবে জানুয়ারি শুরুর মতন হাড় কাপানো ঠান্ডা আর পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সম্পূর্ণ শীত বিদায় নিতে ফেব্রুয়ারি মাঝ বরাবর সময় লাগবে।

আরোও পড়ুন : সোনা ও রুপার দামে অবিশ্বাস্য পতন! একইদিনে ৮৫ হাজার টাকা কমলো সোনা ও রুপার দাম, কত টাকা হল দাম? 

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : কলকাতা ও দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার আশেপাশেই ঘোরাফেরা করবে। অন্যদিকে উপকূল ও পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। সকালের দিকে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হবে।

উত্তরবঙ্গের তাপমাত্রা: উত্তরবঙ্গে এই বছর শীতের কামড় খেয়েছেন উত্তরবঙ্গ বাসিরা। যদিও একটুখানি তাপমাত্রার পারদ উঠতে দেখা গিয়েছিল তবে আবার তাপমাত্রার পারদ নামতে দেখা যাবে। অর্থাৎ ভরপুর শীতের আমেজ থাকবে উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জেরে শীতের অনুভূতি অনেকটাই বেড়ে যাবে। তবে সমতলে জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে। যে সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং বেশ কিছু জেলায়। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হালকা শীতের আমেজ আরো বেশ কিছুদিন অর্থাৎ ফেব্রুয়ারির মাঝ বরাবর উপভোগ করতে পারবেন কলকাতা ও দক্ষিণবঙ্গবাসী।

Join Group Join Group