সোনা রুপার দাম যেভাবে আকাশছোঁয়া হচ্ছিল যার ফলে মধ্যবিত্তদের পক্ষে স্বর্ণ ধাতুতে হাত দেওয়া সম্ভবপর ছিল না। কিন্তু হঠাৎ করে বাজেট পেশ হওয়ার আগেই অবিশ্বাস্য পতন লক্ষ্য করা গেল স্বর্ণ ও রৌপ্য ধাতুতে। একই দিনে ১৮ হাজার টাকা দাম কমলো এই দুই ধাতুর।
সোনার অলংকার এমন একটি মহামূল্যবান বস্তু যেটা শুধুমাত্র অলংকার হিসেবেই নয় শুভ অনুষ্ঠানে সোনার ব্যবহার সেই আদি যুগ থেকেই হয়ে আসছে। এছাড়া ভবিষ্যতের সঞ্চয় এর ক্ষেত্রে সোনা মহামূল্যবান বস্তু হিসাবে বিবেচিত হয়। বিয়ের মরশুমে সোনার বাজার যখন খুব চড়া হয়েছিল তখন মধ্যবিত্তদের পক্ষে মেয়ের বিয়েতে সোনা দেওয়া দুর্বিষহ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে সোনার দামের পতন মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়েছে।
যে স্বর্ণ ধাতুর দাম কিছুদিন আগেও ১লাখ ৮১ হাজার টাকার গণ্ডি পার করেছিল, আজ শনিবার সেই স্বর্ণ ধাতুর দাম ১লাখ ৬৩ হাজার টাকার নিচে এসে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে বলা যায়, মধ্যবিত্তদের হাতের নাগালের কাছে এসে গিয়েছে স্বর্ণ ধাতুর দাম। অন্যদিকে রুপোর দাম অনেকটাই কমলো একই দিনে। রুপোর দাম বেশ কিছুদিন ধরে অনেকটাই উচ্চ ছিল যে রুপোর গহনা বা রুপার বাসনপত্রে হাত দেওয়া মধ্যবিত্তদের নাগালের বাইরে ছিল। আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৬১ হাজার টাকা, অন্যদিকে রুপোর দাম রয়েছে প্রতি কেজিতে ২ লক্ষ ৯১ হাজার ৯২২ টাকা।
আজকের রেট অনুযায়ী দেখে নেওয়া যাক ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কত দাঁড়াচ্ছে:
১) ২৪ ক্যারেট সোনার দাম:
আজ, ৩১ জানুয়ারি অনুযায়ী, ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৬ হাজার ৫৮ টাকা।
১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৫৮০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৬ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ৮৬ হাজার ২০০ টাকা দাম কমেছে সোনার।
আরোও পড়ুন: মুখ্যমন্ত্রী পরিচালিত লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়সড়ো নির্দেশ হাইকোর্টের! সম্পূর্ণ বিস্তারিত জানুন।
২) ২২ ক্যারেট সোনার দাম:
আজকের রেট অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম আজ রয়েছে ১৪ হাজার ৭২০ টাকা।
১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ১৪ লক্ষ ৭২ হাজার টাকা। অর্থাৎ একদিনে ৭৯ হাজার টাকা দাম কমেছে।
৩) ১৮ ক্যারেট সোনার দাম:
১৮ ক্যারেট ১ গ্রাম সোনার দাম রয়েছে ১২ হাজার ৪৪ টাকা।
১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ২০ হাজার ৪৪০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১২ লক্ষ ৪ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনে ৬৪ হাজার ৬০০ টাকা দাম কমেছে।
উল্লেখযোগ্য ভাবে একই দিনে সোনা ওর উপর দাম প্রায় 85 হাজার টাকার মতন কমে যাওয়া অবিশ্বাস্যই বলা যায়। তবে এর ফলে নিম্ন ও মধ্যবিত্তদের পকেটের চাপ অনেকটাই কমে যাবে। বিশেষ করে বিয়ের মরসুমে নিজের মেয়ের বিয়ের জন্য সোনার গহনা কেনার সময় যে বাবাদের কপালে চিন্তার ভাঁজ করত, তাদের চিন্তা অনেকটাই কমে গিয়েছে সোনা রুপোর দাম পতনের ফলে। অনেকদিন ধরেই দেখে আসা সোনার ঊর্ধ্বগামী দর হঠাৎ করে পতনের কারণে অনেকটাই খুশি আমজনতা।