2026 লঞ্চ হতে পারে, Vivo V70 ফোন, ব্যাটারি ক্যাপাসিটি থেকে শুরু করে অন্যান্য ফিচারগুলো সম্পর্কে জেনে নিন!

ভিভো কোম্পানি বেশ কিছু বছর ধরে অন্যান্য মোবাইল কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক দুর্দান্ত ফিচার সম্পন্ন মোবাইল ফোন বাজারে লঞ্চ করছে। কোম্পানির তরফ থেকে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ভিভো কোম্পানির আপকামিং ফোন হিসেবে লঞ্চ হতে পারে Vivo V70 স্মার্টফোন। এই ফোনটিতে সব থেকে বড় বৈশিষ্ট্য থাকতে পারে ব্যাটারি ক্যাপাসিটির নতুন ফিচার। এছাড়া অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে ফোনটিতে সেই সম্বন্ধে ধারণা পেতে হলে প্রতিবেদনটি পড়ে ফেলুন। 

বাজার মূল্য : ফেব্রুয়ারি মাসে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Vivo V70 5G স্মার্টফোন। এর সম্ভাব্য দাম প্রায় থাকবে ৪২,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে। 

বাজার চাহিদা ও জনপ্রিয়তা : বেশ কিছু বছর ধরে ভিভো কোম্পানি, তাদের মোবাইল ফোন স্ট্রাকচার ও মডেলের মান উন্নত করছে এবং যার ফলে অন্যান্য প্রতিযোগিতামূলক কোম্পানিগুলোর সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভিভো কোম্পানি। আপকামিং লঞ্চ হয় এই ফোনটিতে ৮GB/১২GB র‍্যাম এবং ২৫৬GB স্টোরেজ থাকতে চলেছে। ফোনটিতে ৬,৫০০mAh এর ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধা থাকার কথা রয়েছে। সব মিলিয়ে আপনি যদি স্বল্প দামের মধ্যে ভালো ফিচার সম্পন্ন ফোন খুজে দেখেন তাহলে আপনার জন্য এই ফোনটি ভালো অপশন হতে পারে আর তার জন্য আগামী মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 

Vivo v70

নতুনত্ব ফিচার সহজ ভাষায় : 

ডিসপ্লে : Vivo V70 5G ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ক্ষমতা সম্পন্ন আর্ভড OLED ডিসপ্লে দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে। ডিসপ্লেস স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট ক্ষমতা সম্পন্ন হবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে স্ক্রিনে। স্ক্রিন থেকে হাই নিটস ব্রাইটনেস পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। 

আরোও পড়ুন : একজন স্বামীর যদি দুটি স্ত্রী থাকে, স্বামীর মৃত্যুর পর কোন স্ত্রীর নামে স্বামীর পেনশন থাকবে? সরকারি নিয়ম জেনে নিন!

ক্যামেরা : আসন্ন Vivo V70 5G ফোনে মোট চারটি ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা ফোনে মধ্যে ক্যামেরা খুব ভালো মানের চায় তাদের জন্য দুর্দান্ত হতে চলেছে। Vivo S50 অর্থাৎ Vivo V70 5G ফোনে 50MP সেলফি ক্যামেরা, 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকবে বলে জানা যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরার মধ্যে আপগ্রেডিং ভার্সন ফিট করা হয়েছে। এছাড়াও এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি OIS সেন্সর ও এর সঙ্গে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x পেরিস্কোপ লেন্স যোগ করা হচ্ছে। ZEISS লেন্স ব্যাবহার করা হবে ক্যামেরায় কোম্পানির তরফে এটাও জানা যাচ্ছে। অর্থাৎ ভিডিওগ্রাফি ফটোগ্রাফি জন্যই ফোনটি এবং সেলফি প্রেমীদের জন্য ফোনটি দুর্দান্ত অপশন হতে পারে। 

প্রসেসর : Vivo V70 5G ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই প্রসেসর 2.8GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

RAM ও স্টোরেজ : ফোনটিতে ৮GB/১২GB র‍্যাম এবং ২৫৬GB স্টোরেজ দেওয়া থাকছে। 

ব্যাটারি : দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ এবং ফার্স্ট চার্জিং সিস্টেম যুক্ত করার জন্য এই ফোনে বড় আকারের ৬,৫০০mAh এর ব্যাটারি দেওয়া থাকছে। 

Vivo V70 5G স্পেসিফিকেশন টেবিল : 

ডিসপ্লে৬.৫৯-ইঞ্চি Full HD+ AMOLED, ১২০Hz রিফ্রেশ রেট সম্পূর্ণ
প্রসেসরQualcomm Snapdragon 7 Gen 4 SoC
RAM১২ GB
স্টোরেজ২৫৬ GB / ৫১২ GB
ক্যামেরাপেছনের ক্যামেরা ৫০MP প্রধান + ৮MP আল্ট্রা-ওয়াইড + ৫০MP টেলিফোটো Zeiss লেন্স সম্পন্ন। সেলফি ক্যামেরা ৫০MP / ৩২MP
ব্যাটারি৬,৫০০ mAh ব্যাটারি, চার্জিং ৯০W ফাস্ট চার্জিং
অপারেটিং সিস্টেমAndroid 15
নেটওয়ার্ক5G

উপসংহার : আপনি যদি সাশ্রয়ী দামের মধ্যে একটি উন্নত মানের ফিচার সম্পন্ন ভালো স্মার্টফোনের খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য ভিভো কোম্পানির এই ফোনটি ভালো অপশন হতে পারে। বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন, ট্রিপল ক্যামেরা সেটআপ অন্যদিকে বড় ডিসপ্লে সবদিক বিবেচনা করলে ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া ভিভো কোম্পানির Vivo V70 স্মার্টফোনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।

Join Group Join Group