একজন স্বামীর যদি দুটি স্ত্রী থাকে, স্বামীর মৃত্যুর পর কোন স্ত্রীর নামে স্বামীর পেনশন থাকবে? সরকারি নিয়ম জেনে নিন!

সরকারি চাকরি করলে অবসর গ্রহণের পর পেনশন নামক আর্থিক গ্যারান্টি যুক্ত সংস্থান পাওয়া যায়। এই পেনশন একজন অবসর গ্রহণকারী ব্যক্তিকে আর্থিক খরচের ভার পূরণ করে। তবে যদি দুর্ভাগ্যবশত অবসর গ্রহণকারী ব্যক্তির মৃত্যু হয় তাহলে, সেই পেনশন তার স্ত্রী পেয়ে থাকেন। কিন্তু যদি একজন স্বামীর দুটি স্ত্রী থাকে সেক্ষেত্রে কোন স্ত্রীর নামে পেনশন থাকবে? এই নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। সরকারি আসল নিয়ম জানতে হলে প্রতিবেদনটি পড়ে ফেলুন।

পেনশন বিভাগ (DOPPW) কেন্দ্রীয় কর্মচারীদের পারিবারিক পেনশন বন্টন কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি, ২০২১-এর নিয়ম অনুসারে করা হয়েছে যাতে কোন রকম বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির জায়গা না থাকে তেমন করেই স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে। 

একজন স্বামীর দুটি বৈধ স্ত্রী থাকলে পেনশন কে পাবেন : 

সরকারের মধ্যে যদি একজন সরকারি কর্মচারীর দুইটি বৈধবিবাহিত স্ত্রী থাকে তাহলে স্বামীর মৃত্যুর পরে দুটি বৈধ স্ত্রীর নামে পারিবারিক পেনশন ভাগ করা হবে সমানভাবে। স্ত্রীর মৃত্যুর পরে সেই পেনশন দেওয়া হবে তাদের যোগ্য সন্তানদের। তবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি সেই সরকারি কর্মচারী ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের আওতায় আসে এবং প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে থাকেন তাহলে দ্বিতীয় বিয়েটি বৈধ বলে বিবেচিত হবে না, তখন সে দ্বিতীয় স্ত্রী পেনশন পাবেন না। এরকম কোন বিষয় হয়ে থাকলে সরকারকে সেই রকম আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

আরোও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার admit card নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর, এক সপ্তাহ আগেই এডমিট কার্ড দেওয়া নিয়ে কোন সিদ্ধান্ত ঘোষণা করা হলো?

পরিবারের কারা পেনশন পাবেন :

পরিবারের কোন কোন ব্যক্তির পেনশনের অধিকার পাবেন সেই সম্পর্কেও স্পষ্ট তথ্য দিয়েছেন সরকার। একজন স্বামী মৃত্যুর পরে বিধবা বৈধ স্ত্রী প্রথমে পেনশনের অধিকার পাবেন। তারপর তার মৃত্যুর পর তার সন্তানরা এবং সেই সন্তানদের মধ্যে দত্তক নেওয়া ও সৎ সন্তান হলেও অধিকার পাবেন পেনশনের। এরপরে নির্ভরশীল বাবা-মা এবং মানসিক বা শারীরিকভাবে প্রতিবন্ধী নির্ভরশীল ভাই-বোনরাও অধিকার পেয়ে থাকবেন। 

এছাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে পেনশন নিয়ে, যদি কোন সরকারি কর্মচারী ব্যক্তি অবসর গ্রহণের পরপরই মারা যান, তার পরিবার ৭ বছর বা কর্মচারীর ৬৭ বছর বয়স না হওয়া পর্যন্ত বর্ধিত হারে পারিবারিক পেনশন পাবেন।

সরকারের তরফ থেকে পেনশন নিয়ে এই স্পষ্ট তথ্য ঘোষণা পারিবারিক বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করবে। একজন ব্যক্তির দুটি স্ত্রী থাকলেও কারা পাবেন এবং পরিবারের অন্যরাও কারা কারা পেনশনের অধিকার পেতে পারেন সমস্ত বিষয়ে স্পষ্ট ও সম্যক ধারণা থাকার জন্য পেনশন সম্বন্ধে কোনরকম পারিবারিক সমস্যা আসবে না।

Join Group Join Group