আধার কার্ড বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ থেকে শুরু করে স্কুল ও কলেজ এডমিশনের ক্ষেত্রে, চাকরির পরীক্ষায়, ব্যাংকের অ্যাকাউন্ট তৈরিতে, হোটেল বুকিং করার সময়, সরকারি প্রকল্প আবেদনে, স্কলারশিপ, পাসপোর্ট তৈরি থেকে ড্রাইভিং লাইসেন্স ও যে-কোনো সরকারি বেসরকারি কর্ম ক্ষেত্রে আধার কার্ড সব থেকে জরুরি নথি হিসেবে বিবেচিত হচ্ছে। এই আধার কার্ডে থাকা তথ্য, বিশেষ করে আপনার বাড়ির এড্রেস যদি ভুল থাকে, তাহলে কিভাবে সেই ভুল তথ্য পরিবর্তন করে সঠিক তথ্য আপডেট করবেন? আজকের এই প্রতিবেদনে খুব সহজ পদ্ধতি জানিয়ে দেওয়া হবে, যেখানে আপনি বাড়িতে বসে শুধুমাত্র এন্ড্রয়েড ফোন ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিতভাবে জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
আধার কার্ড সাধারণত একজন শিশুর ৫ বছর বয়স এবং ১৫ বছর বয়সে আপডেট করতে হয়। কিন্তু অনেক সময় আধার কার্ডে থাকা তথ্য ভুল থাকলে সেই ভুল তথ্য আপডেট করার প্রয়োজন হয়। বিশেষ করে যদি একজন ব্যক্তি বাড়ি চেঞ্জ করেন তাহলে তার এড্রেস চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আধার কার্ডের দেওয়া তথ্যে যদি বর্তমান বাড়ির এড্রেস ইনক্লুড না থাকে তাহলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। এজন্য জরুরী সঠিক এবং কারেন্ট তথ্য আধার কার্ডে আপডেট করা। কিন্তু অনেকেই ঝামেলার বা সময় সাপেক্ষ কাজ মনে করে এই গুরুত্বপূর্ণ আপডেট কাজটি ফেলে রাখেন। যেহেতু অনেকেই মনে করেন, আধার কেন্দ্রে গিয়ে অনেক সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে এই আধার কার্ড আপডেটের কাজ করতে হবে। তবে আপনি ভুল ভাবছেন, বর্তমান সময়ে অনলাইন মাধ্যমে সমস্ত রকম অফিশিয়াল কাজ থেকে শুরু করে সরকারি পরিষেবা পাওয়া যায়। ঠিক তেমনি আপনার আধার কার্ডে থাকা ভুল তথ্য আপডেট করতেও আপনি বাড়িতে বসেই কয়েক মিনিটের মধ্যে করতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটির মাধ্যমে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI সাধারণ মানুষের সুবিধার জন্যই অনলাইন পদ্ধতি নিয়ে এসেছেন। বিশেষ করে বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি খুবই কর্মব্যস্ত। যাদের হাতে সময় নেই আধার কেন্দ্রে যাওয়ার তাদের জন্য অল্প সময়ে গুরুত্বপূর্ণ কাজ সমাধান করার সুযোগ করে দিয়েছে UIDAI। তবে মনে রাখবেন এই কাজটি অনলাইনে করার জন্য আপনার মোবাইল নম্বরের সাথে আধার কার্ডের লিংক থাকা আবশ্যক। কারণ ওটিপি ভেরিফিকেশন ছাড়া এই কাজটি সম্পন্ন করা সম্ভব নয়। তাই সর্বপ্রথম আপনাকে চেক করে নিতে হবে আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা।
আরোও পড়ুন : ৫ জেলায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা, নিম্নচাপের জেরে আরও পারদ-পতন দক্ষিণবঙ্গে।
এড্রেস ভুল থাকলে সঠিক তথ্য দিয়ে আধার কার্ড আপডেট অনলাইন পদ্ধতি :
১) সবার প্রথমে UIDAI-এর পোর্টালে গিয়ে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে লগ-ইন করে নিতে হবে।
২) এরপর আপনার আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বরটি লিংক করা রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আপনাকে সেই ওটিপি ভেরিফাই করতে হবে।
৩) এরপর এড্রেস আপডেট বা ঠিকানা পরিবর্তনের যে অপশনটি আসবে সেটি সিলেক্ট করতে হবে।
৪) তারপর আপনার নতুন ঠিকানার তথ্য নির্ভুলভাবে টাইপ করুন।
৫) আপনার নতুন এড্রেসে প্রমাণ হিসেবে একটি নথি স্ক্যান করে আপলোড করুন।
তারপরে সাবমিট করলেই আপনার অনলাইন প্রসেস সম্পন্ন হবে।
অন্যান্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হলো :
১) কারেন্ট তিন মাসের মধ্যে ইলেকট্রিক বা জলের বিল।
২) ব্যাঙ্ক পাসবুক বা স্টেটমেন্ট ঠিকানা ও ছবি।
৩) পাসপোর্ট
৪) বাড়ির মালিকের স্বাক্ষর সহ ভাড়ার চুক্তিপত্র।
৫) ১ বছরের মধ্যে থাকা প্রোপারটি ট্যাক্সের রশিদ।
আপনার আবেদন জমা দেওয়ার পর UIDAI তরফে আপনার আবেদনপত্র যাচাই করা হবে। সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে আবেদন গ্র্যান্টেড হয়ে যাবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে যেটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি ৭ থেকে ১০ দিন পরেই UIDAI ওয়েবসাইট থেকে নতুন আপডেট আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রয়োজনে প্রিন্ট আউট করে নিতে পারবেন।
অনলাইন মাধ্যমে এড্রেস পরিবর্তন করে কারেন্ট এড্রেস আপডেট করার এই প্রক্রিয়া অনেক সহজ এবং সময় সাশ্রয়ী, তার জন্য এরকম সমস্যার মধ্যে আপনি পড়লে অবশ্যই অনলাইন মাধ্যম ব্যবহার করুন।