Royal Enfield Guerrilla 450 ক্লাসিক রয়্যাল লুকের সঙ্গে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? জেনে নিন সম্ভাব্য দাম।

বর্তমান বাজারে চাহিদার সাথে সম্পর্ক রেখে একের পর এক নতুন কোম্পানির নতুন ফিচার সম্পন্ন বাইক বাজারে লঞ্চ হতে চলেছে। তার মধ্যে একটি হলো রয়্যাল এনফিল্ড গরিলা ৪৫০ বাইক। এই বাইকের কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং সম্ভাব্য ভারতীয় দাম কত জেনে নেওয়া যাক এর প্রতিবেদনের মাধ্যমে।

রয়্যাল এনফিল্ড এই নামটি শুনলেই মনে পড়ে যায় এই বাইকটির রাজকীয় আভিজাত্য এবং দুর্দান্ত লুকের। আধুনিক যুব সমাজের চাহিদা মতন একদম অন্যান্য বাইকের থেকে সম্পূর্ণ আলাদা রকম ভাবে তৈরি করা হয়েছে এই বাইকটি। রয়েল এনফিল্ড অন্য একটি লেটেস্ট ব্র্যান্ড হলো রয়েল এনফিল্ড গরিলা ৪৫০।

ডিজাইন : – ভারী ক্লাসিক ডিজাইনের তকমা ফেলে দিয়ে আধুনিক ও নতুনত্ব ডিজাইনের সাথে আত্মপ্রকাশ করেছে বাইকটি। অর্থাৎ এতদিন পর্যন্ত রয়্যাল এনফিল্ড মনে করলেই সব থেকে মনে পড়তো ভারি ও ক্লাসিক ডিজাইনের একটি বাইক। কিন্তু এই নতুন ব্রান্ড সেই ডিজাইন ভুলিয়ে দেবে। রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইক হল, এই বাইকটি খুবই হালকা এবং নতুনত্ব ডিজাইনের সাথে লঞ্চ করা হয়েছে। বর্তমান জেনারেশনের পছন্দের মতন করে তৈরি করা হয়েছে এই বাইকটি।

আরোও পড়ুন : ৫ বছর থেকে ১৫ বছর শিশুদের জন্য বায়োমেট্রিক একদম বিনামূল্যে, UIDAI তরফে নতুন নির্দেশ, কতদিন রয়েছে সময়।

ইঞ্জিন : – রয়্যাল এনফিল্ড গরিলা ৪৫০- এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে নতুন ৪৫০ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন আগের রয়্যাল এনফিল্ড-এর অন্যান্য ব্র্যান্ডের ইঞ্জিন গুলোর থেকে অনেক বেশি আধুনিক ও শক্তি সম্পন্ন এবং রিফাইন্ড। শহরে যানজটপূর্ণ এলাকায় দ্রুত চলাচলের জন্য এদিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যস্ত রাস্তায় মসৃণ ভাবে চলতে পারে। হাইওয়েতে দ্রুতগতিসম্পন্ন ভাবে চালানোর জন্য ইঞ্জিনটাও অনেকটাই নতুনত্ব ও আধুনিক দেওয়া হয়েছে। এর ফলে বাইক আরোহী রাইডিং-এ আরাম পাবে এবং শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য ইঞ্জিনটিকে বিশেষভাবে টিউন করা হয়েছে।

রাইডিং পজিশন : – এই বাইকটির রাইডিং পজিশন খুবই আরামদায়ক করা হয়েছে, যার ফলে বাইক আরোহী দীর্ঘক্ষণ বাইক চালালেও কোনোরকম কাঁধে বা পিঠে ব্যথা হবে না।

সাসপেনশন : – এই বাইকটির সাসপেনশন যেটা এমনভাবে তৈরি করা হয়েছে, যার ফলে ভাঙাচোরা রাস্তায় খুব সহজেই সাবলীলভাবে যাতায়াত করা যায় এবং স্পিড ব্রেকারের ঝাঁকুনি খুবই কম অনুভূত হবে।

ওজন : – বাইকটির ওজন অনেকটাই হালকা রাখা হয়েছে, যার ফলে বাইক চলাচলে এবং ঘোরানো বা নিয়ন্ত্রণ করতে খুবই সহজ ও সুবিধা হবে।

উন্নত প্রযুক্তি : – রয়্যাল এনফিল্ড-এর পুরানো আমলের মডেলগুলোর থেকে গরিলা ৪৫০-এ রয়েছে আধুনিকতার ছোঁয়া। এই বাইকে দেওয়া হয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্ট কানেক্টিভিটি এবং নেভিগেশন সুবিধার মতো আধুনিক ফিচার।

ভারতীয় সম্ভাব্য দাম : – রয়্যাল এনফিল্ড এই বাইকটির দাম রাখা হয়েছে ক্লাসিক ৩৫০ বাইকের চেয়ে কিছুটা বেশি এবং হিমালয়ান ৪৫০ বাইকের দামের কাছাকাছি বা তার কমের মধ্যে। এক্সাক্ট কত দাম নির্ধারণ করা হবে সেসব কিন্তু এখনো বলা হয়নি, তবে আপনার সাধ্যের মধ্যেই দাম হতে চলেছে।

যে সমস্ত বাইক প্রেমি রয়েছেন, যারা একটি নতুন ডিজাইনের সাথে উন্নত ও শক্তিশালী ইঞ্জিন ও আরামদায়ক রাইডিং এর জন্য দুর্দান্ত বিচার সম্পন্ন বাইক খুলছেন, সাধ্যের মধ্যে তাদের জন্য রয়্যাল এনফিল্ড গরিলা ৪৫০ বাইকটি আপনার পছন্দের তালিকায় সবার প্রথমেই রাখতে পারেন।

Join Group Join Group