SSC Constable GD এবং রাইফেল ম্যান নিয়োগ 2026, ন্যূনতম মাধ্যমিক পাশে ২৫৪৮৭ আবেদনের সুযোগ, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন এই পদ্ধতিতে।

যে সমস্ত প্রার্থীরা একটি ভালো কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই প্রতিবেদনে একটি ভালো সরকারি চাকরির খোঁজ নিয়ে চলে এসেছি। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন ২০২৬ নিয়োগের জন্য Constable GD এবং রাইফেল ম্যান অর্থাৎ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগ করার জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। যেখানে বিপুলসংখ্যক শুন্য পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাসে, আপনিও যদি কনস্টেবল যদি এবং রাইফেল ম্যান পদে আবেদন করতে ইচ্ছুক থাকেন, তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে আবেদন সংক্রান্ত তথ্যগুলো বিস্তারিত ভাবে জেনে নিয়ে আবেদন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে।

এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নির্ধারিত যে সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে, তার আগেই আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ করার জন্য জোর দেওয়া হচ্ছে। এর কারণ হলো শেষ দিনের জন্য অপেক্ষা করে থাকলে অনেক সময় টেকনিক্যাল ত্রুটির জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হয় না। এইজন্য সময় থাকতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

নিয়োগ সংস্থা :- SSC স্টাফ সিলেকশন কমিশন।

শূন্য পদের সংখ্যা :- মোট শূন্য পদের সংখ্যা ২৫ হাজার ৪৮৭ টি। এরমধ্যে Constable GD পদে শূন্য পদের সংখ্যা রয়েছে ২৩৪৬৭ জন এবং রাইফেলম্যান পদে শূন্য পদের সংখ্যা রয়েছে ৪০ জন।

শিক্ষাগত যোগ্যতা :- যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করলেই আপনি আবেদন করতে পারবেন।

আরোও পড়ুন :- এবার জমি বা বাড়ির দলিল অনলাইনে ডাউনলোড করুন। জেনে নিন সহজ পদ্ধতি।

বয়স সীমা :- আবেদন করার সর্বনিম্ন বয়স হলো ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হলো ২৩ বছর। এসসি ও এসটি প্রার্থীদের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছাড় দেওয়া হবে।

শারীরিক দক্ষতা :- জেনারেল পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা থাকতে হবে ১৭০ সেমি। SC, ST প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি।
জেনারেল মহিলাদের জন্য উচ্চতা হতে হবে ১৫৭ সেমি এবং তপশিলি মহিলাদের জন্য উচ্চতা হতে হবে ১৫০ সেমি।
জেনারেল পুরুষ প্রার্থীদের বুকের ছাতি হতে হবে ৮০-৮৫ সেমি, এবং তপশিলি পুরুষ প্রার্থীদের বুকের ছাতি হতে হবে ৭৬-৮১ সেমি। পুরুষ প্রার্থীদের ৫ কিমি দৌড়াতে হবে ২৪ মিনিটে। মহিলাদের ১.৬ কিমি দৌড়াতে হবে ৮.৫ মিনিটে।

নিয়োগ প্রক্রিয়া :- লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। লিখিত পরীক্ষার পূর্ণমান থাকবে ১৬০ নম্বরের। প্রত্যেক প্রশ্নের মান থাকবে এক নম্বর করে। নেগেটিভ মার্কিং রয়েছে।

আবেদন প্রক্রিয়া :-
আবেদন করার জন্য আবেদনকারীদের সর্বপ্রথম এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করে online from fillup অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি যদি এই ওয়েবসাইটে প্রথম হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার একটি বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নম্বর সহযোগে রেজিস্ট্রেশন করে নিয়ে লগইন করে, অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করুন। এরপর উল্লিখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন সেই সাথে আপনার স্বাক্ষর এবং ফটো স্ক্যান করে আপলোড করুন। তারপর আবেদন মূল্য জমা দিয়ে সমস্ত একবার ভালো করে যাচাই করে নিয়ে, আবেদন মূল্যের একটি একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট আউট করে নিয়ে সাবমিট করুন।

আবেদন মূল্য :- জেনারেল প্রার্থীদের জন্য আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা এবং মহিলা ও এসসি, এসটি দের কোনরকম আবেদন মূল্য লাগবে না।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ ডিসেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। তবে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, শেষ দিনের জন্য অপেক্ষা না করে যে সমস্ত আগ্রহী প্রার্থীরা SSC Constable GD এবং রাইফেল ম্যান পদে নিয়োগ হওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন, কারণ কেন্দ্রীয় সরকারের এই চাকরি সুযোগ বারবার আসবেনা।

Join Group Join Group