BSF কনস্টেবল নিয়োগে অগ্নিবীরদের জন্য বাড়তি সুযোগ। অনুমোদন পেলো বাড়তি সুবিধা।

অগ্নিবীর সেনাকর্মী কিংবা ভবিষ্যতের অগ্নিবীর হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যুবক- যুবতীদের জন্য সুখবর। অগ্নিবীর পদের জন্য বড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। বর্ডার সিকিউরিটি ফোর্স বা BSF – এর কনস্টেবল নিয়োগে বাড়তি সুবিধা দেওয়া হবে অগ্নীবীরদের। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনি সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক।

অগ্নিবীর হল ভারতীয় সেনার অধীনে স্বল্প সময়ের অস্থায়ী সেনা কর্মী নিয়োগের প্রকল্প। বর্তমান নরেন্দ্র মোদীর সরকার গত ২০২২ সালে অগ্নিবীরদের জন্য অগ্নিপথ প্রকল্পের শুভ উদ্‌বোধন করে। এই প্রকল্পের অধীনে ১৭ থেকে ২১ বছর বয়সি যুবক – যুবতীরা চার বছরের জন্য অস্থায়ী ভাবে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্থলসেনা, নৌসেনা এবং বায়ু সেনা বিভাগে সেনা কর্মী হিসাবে দেশ রক্ষার সুযোগ পায়। চার বছর শেষে অগ্নিবীরদের ২৫ শতাংশকে ১৫ বছরের জন্য সেনাবাহিনীতে স্থায়ী ভাবে নিয়োগ করা হয় এবং বাকিদের অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে প্রত্যেক অগ্নিবীরের জন্য থাকে অবসরকালীন আর্থিক সহযোগিতা ও মৃত্যু বা দুর্ঘটনাজনিত আর্থিক সহযোগিতা। কিন্তু শুরু থেকেই এই প্রকল্প নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। দেশের নিরাপত্তার সাথে আপোশ ও দেশ রক্ষার স্বপ্ন বুকে নিয়ে থাকা লক্ষ লক্ষ যুবসমাজের সাথে প্রতারণা হল এই অগ্নিবীর প্রকল্প – এমনি দাবি তুলে সরকারের বিরোধিতা শুরু করে বিরোধীরা। অগ্নিবীর প্রকল্পের একাধিক ত্রুটি তুলে ধরে দেশের সংসদ ও তার বাইরে লাগাতার সরকারকে কটাক্ষ করে বিরোধীরা। বিরোধীদের বারবার চাপের মুখে পড়ে অগ্নীবীরদের স্বার্থে একের পর এক সুবিধা আনতে বাধ্য হচ্ছে সরকার। এবার এমনই এক নতুন সুবিধা নিয়ে এল কেন্দ্র সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, BSF কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের সংরক্ষণ ১০% থেকে বেরিয়ে ৫০% করা হয়েছে। BSF জেনারেল ডিউটি ক্যাডার (নন গেজেটেড) নিয়োগের বিধি সংশোধন করেই এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। নতুন প্রকাশিত বিধি অনুযায়ী বয়সের ক্ষেত্রেও ছাড় পাবেন প্রাক্তন অগ্নিবীর কর্মীরা। এক্ষেত্রে প্রথম ব্যাচের জন্য বয়সের ছাড় ৫ বছর করা হয়েছে এবং পরবর্তী ব্যাচের জন্য বয়সের ছাড় ৩ বছর করা হয়েছে। এমনকি, শারীরিক সক্ষমতার ক্ষেত্রেও অগ্নিবীরদের জন্য বাড়তি ছাড় দেওয়া হয়েছে।

আরোও পড়ুন:- ASSAM POLICE 2025: ১৭১৫ শূন্যপদে আসাম পুলিশ কনস্টেবল নিয়োগ, জেনে নিন আবেদন শুরু তারিখ ও অন্যান্য তথ্য।

BSF কনস্টেবল নিয়োগের এই বাড়তি সুযোগে উপকৃত হবেন অগ্নিবীর পদে কর্মরত যুবক-যুবতীরা। কারণ ভারতীয় স্থল সেনায় BSF অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। BSF সেনা কর্মীরা পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পাহারা দিয়ে দেশকে সুরক্ষা প্রদান করে। BSF পদে নিজেকে নিযুক্ত করে দেশ সেবা করার স্বপ্ন দেশের লক্ষ লক্ষ যুবক যুবতীর। এবার অগ্নিবীর থেকে সরাসরি এই পদে নিয়োগের সুযোগ অনেকটা বাড়ল। এই নিয়ে খুশির হওয়া অগ্নিবীর ও সেনা কর্মীরা হওয়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি চালিয়ে যাওয়া যুব সমাজে।

Join Group Join Group