ইনকাম ট্যাক্স রিটার্ন করা কেন ইমপর্ট্যান্ট? ITR ফাইল করলে কি কি সুবিধা রয়েছে?

ইনকাম ট্যাক্স বা ইনকাম কর রিটার্ন করলে আপনার কি কি সুবিধা হবে? কাদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন করা খুব প্রয়োজন বা বাধ্যতামূলক? আপনার ইনকাম কত টাকা হলে আপনার কত টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে সরকারকে? এই সমস্ত বিষয়ে যদি আপনি অবগত না থাকেন তাহলে আপনার জন্যই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রতিবেদনে ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। আপনি কি জানেন এই ইনকাম ট্যাক্স ফাইল বা ITR ফাইল সাধারণ মানুষের কি উপকারে লাগে? কাদেরই বা এই ফাইলের জন্য আবেদন করা বাধ্যতামূলক? আপনার কত টাকা ইনকাম হলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে সরকারকে? যদি না জেনে থাকেন তবে আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা ITR ফাইল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

ইনকাম ট্যাক্স কি:- আপনি যে পরিমাণ চাকরি থেকে ইনকাম করেন বা ব্যবসা থেকে আয় করেন সেই আয়ের উপর ভিত্তি করে আপনাকে সরকারকে নির্দিষ্ট পরিমাণ আয়কর প্রদান করতে হয়। এটাকে ইনকাম ট্যাক্স বলা হয়।

কত টাকা উপার্জন করলে ইনকাম ট্যাক্স প্রদান করতে হয়:- সাধারণত আপনার বার্ষিক আয় যদি আড়াই লক্ষ টাকার আয় করলে আপনাকে ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে।

আইটিআর ফাইল করার উপকারিতা:- আই টি আর ফাইল করার যে সুবিধা গুলো রয়েছে সেগুলি হল:-
১) ক) আপনি যদি কোন সময় পার্সোনাল লোন নিয়ে থাকেন যেমন হোম লোন, এডুকেশন লোন, কার লোন ও অন্যান্য গুরুত্বপূর্ণ লোন, তাহলে ITR ফাইল দেখিয়ে খুব সহজে আপনি লোন পেতে পারবেন। কারণ যেকোনো আর্থিক প্রতিষ্ঠান যখন আপনাকে কোন পার্সোনাল লোন দেয় তখন আপনি লোন পরিশোধ করতে পারবেন কিনা সেটা যাচাই করে নেয়া হয়। তার জন্য আপনার যদি আই টি আর ফাইল থেকে থাকে তাহলে সে আর্থিক প্রতিষ্ঠান আপনার দুই বছর বা তিন বছরের আইটি আর ফাইল চেক করে বুঝতে পারবেন আপনি লোন নেওয়ার জন্য উপযুক্ত কিনা।
২) বড় কোন ইন্সুরেন্স করার ক্ষেত্রেও আইটিআর ফাইল খুবই প্রয়োজনীয়।
৩) বিদেশে ঘুরতে যাওয়ার জন্য পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আই টি আর ফাইল খুবই গ্রহণযোগ্য ডকুমেন্ট।

আরোও পড়ুন:- SIR উদ্বেগের মধ্যেই আধার কার্ডে নাম সংযোজন নিয়ে সমস্যায় লোধা- শবর গোষ্ঠীর মানুষ। কিভাবে এই সমস্যার সমাধান পাবেন তারা?

ইনকামের পরিমাণের ওপর আইটিয়ার ফাইল:- একজন ব্যক্তির বার্ষিক আয় যদি আড়াই লক্ষ টাকার বেশি হয় তাহলে ইনকাম ট্যাক্স দাখিল করতে হয়। এক্ষেত্রে ৬০ বছর থেকে 80 বছর বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে বার্ষিক ইনকাম তিন লাখ এবং ৮০ বছরের উর্ধ্বে ব্যক্তিদের বার্ষিক ইনকাম পাঁচ লাখ টাকার কম হলেও ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন।

ইনকাম ট্যাক্স ফাইল

০ থেকে ২.৫ লাখ টাকা – ০
২.৫ লাখ থেকে ৫ লাখ টাকা- ৫%
৫ লাখ থেকে ৭.৫ লাখ টাকা – ১০%
৭.৫ লাখ থেকে ১০ লাখ টাকা – ১৫%
১০ লাখ থেকে ১২.৫ লাখ টাকা – ২০%
১২.৫ লাখ থেকে ১৫ লাখ টাকা – ২৫%
১৫ লাখ এর ওপর হলে ৩০%

ইনকাম ট্যাক্স ভরার সময়:-
ইনকাম ট্যাক্স ফাইল দাখিল করার সময় হলো এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত। কারণ প্রত্যেক বছর মার্চ মাসের ৩১ তারিখ আর্থিক অর্থ বর্ষের শেষ ধরা হয়। যদি আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইনকাম ট্যাক্স দাখিল করতে না পারেন তাহলে জরিমানা সহযোগে ডিসেম্বর মাস পর্যন্ত ইনকাম ট্যাক্স আপনাকে দাখিল করতে হবে।

আশা করি এই প্রতিবেদন পড়ে ইনকাম ট্যাক্স দাখিল করার সময়, ইনকাম ট্যাক্স দেওয়ার উপকারিতা বা সুবিধা এবং আয়ের উপর ভিত্তি করে কত শতাংশ ইনকাম ট্যাক্স প্রদান করতে হবে সরকারকে সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে জানানো গিয়েছে। আপনার বার্ষিক আয় যদি আড়াই লক্ষ টাকার উপর হয় তাহলে আপনিও ইনকাম ট্যাক্স প্রদান করার চেষ্টা করুন, তাহলে লোন পাওয়ার ক্ষেত্রে, ইন্সুরেন্সের ক্ষেত্রে বা পাসপোর্ট তৈরিতে অনেক সুবিধা পাবেন।

Join Group Join Group