আপনি কি একটি ভালো সরকারের চাকরির জন্য খোঁজ করছেন? আপনার জন্য একটি ভালো সরকারি চাকরির খোঁজ নিয়ে আজকের এই প্রতিবেদন। আপনি যদি পুলিশ কনস্টেবল বিভাগে নিয়োগ হতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে আসাম রাইফেলসের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF), সচিবালয় নিরাপত্তা বাহিনী (SSF) এবং রাইফেলম্যান (GD) পদের ২৫,৪৮৭টি জেনারেল ডিউটি (GD) কনস্টেবল পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। বিপুল শূন্য পদে নিয়োগ করা হবে। যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা আবেদনের সুযোগ পাবেন। মহিলা ও পুরুষদের জন্য আলাদা করে শূন্য1পদ রাখা হয়েছে। আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো এই প্রতিবেদনে। আপনি যদি এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
নিয়োগ সংস্থা:- স্টাফ সিলেকশন কমিশন
SSC GD CONSTABLE শূন্য পদের সংখ্যা:- মোট শূন্যপদ রয়েছে ২৫,৪৮৭ টি। মোট শূন্যপদের মধ্যে, ২৩,৪৬৭টি পদ পুরুষ প্রার্থীদের জন্য রাখা হয়েছে এবং বাকি ২,০২০টি মহিলা প্রার্থীদের জন্য রাখা হয়েছে।
SSC GD CONSTABLE ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের শ্রেণীবিন্যাস:-
এই শূন্যপদের মধ্যে রয়েছে ৩,৭০২টি তফসিলি জাতি (SC), ২,৩১৩টি তফসিলি উপজাতি (ST), ৫,৭৬৫টি অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC), ২,৬০৫টি অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী (EWS) এবং ১১,১০২টি অসংরক্ষিত (UR) শ্রেণীর জন্য।
আরোও পড়ুন:- মোবাইলেই তৈরি করা যাবে ডিজিটাল ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট! পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য দুর্দান্ত খবর।
SSC GD CONSTABLE পদের নাম:- বিভিন্ন বিভাগে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), সশস্ত্র সীমা বল (SSB), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), আসাম রাইফেলস (AR) এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে (SSF) এই সমস্ত বিভাগে কনস্টেবল পদে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের।
বয়স সীমা:- আবেদনকারীদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। SC এবং ST প্রার্থীদের জন্য ৫ বছর পর্যন্ত ছাড় , OBC এবং প্রাক্তন সৈনিকরা ৩ বছর পর্যন্ত ছাড় পাবেন।
বেতন স্কেল:- সমস্ত পদের জন্য লেভেল-৩ হিসেবে বেতন কাঠামো রাখা হয়েছে। মাসিক বেতন স্কেল থাকছে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও আবেদনকারীদের অবশ্যই NCC সার্টিফিকেট থাকতে হবে। কারণ এই সার্টিফিকেট থাকলে ৫ শতাংশ পর্যন্ত প্রোনদনা পাওয়া যাবে।
SSC GD CONSTABLE আবেদন প্রক্রিয়া:- সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
১) আবেদন করার জন্য সর্বপ্রথম আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এই পোর্টালে ক্লিক করতে হবে।
২) এরপরে বৈধ ইমেইল আইডি দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে।
৩) প্রদত্ত পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগইন করে GD কনস্টেবল নিয়োগে ক্লিক করতে হবে।
৪) সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনপত্র পূরণ করে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আবেদন মূল্য জমা দিয়ে তার একটি কপি সংরক্ষণ করে রেখে সমস্ত কিছু একবারে মিলিয়ে নিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন মূল্য:- আমাদের মূল্য হিসেবে ১০০ টাকা ফি প্রদান করতে হবে।
SSC GD CONSTABLE আবেদনের সময়সীমা:- রেজিস্ট্রেশন উইন্ডোটি ৩১ ডিসেম্বর, ২০২৫ রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬-এ ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে।
যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা GD কনস্টেবল পদে নিয়োগ হওয়ার জন্য ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই ওপরের আবেদন প্রক্রিয়া অবলম্বন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।